Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভালো ক্যামেরার স্মার্টফোন কিনতে হলে করণীয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৩ আগস্ট ২০২৩
বিশ্বের প্রথম ২০০ মেগাফিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে মটোরোলা
Share on FacebookShare on Twitter

আধুনিক প্রযুক্তির যুগে স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্যামেরা এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেলফোনের প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি ক্যামেরার গুণগত মানও বাড়ছে। ভালো রেজল্যুশনের ছবি ও ভিডিও ধারণে এটি গুরুত্বপূর্ণ। তবে বাজারে থাকা বিভিন্ন মডেলের মধ্যে ভালো রেজল্যুশনের ক্যামেরাযুক্ত ডিভাইস বের করা বেশ কঠিন। গিজচায়নার প্রতিবেদনে বেশকিছু বিষয় তুলে ধরা হয়েছে, যা সহজে ডিভাইস পছন্দে সহায়তা করবে।

ছবি তোলার চাহিদা বা প্রয়োজনীয়তা যাচাই: ভালো ক্যামেরার ডিভাইস কেনার আগে ব্যবহারকারী হিসেবে নিজের প্রয়োজনীয়তা বা চাহিদা যাচাই করতে হবে। দিনে এক-দুটি ছবি তুললেই হবে নাকি পেশাদার পর্যায়ে ছবি তোলা হবে তা ভাবতে হবে।

ক্যামেরার পিক্সেল: পিক্সেল বেশি হলেই যে ক্যামেরা ভালো হবে তা নয়। তবে ছবির রেজল্যুশনের জন্য এটি গুরুত্বপূর্ণ। পিক্সেল বেশি থাকলে তা আকারে বড় ও বেশি ডিটেইলের ছবি ধারণ করতে পারবে।

সেন্সরের আকার: শুধু পিক্সেলের ওপর নির্ভর করলেই হবে না। স্মার্টফোনে থাকা ক্যামেরা সেন্সরও গুরুত্বপূর্ণ। কেননা সেন্সর যতটুকু হবে এর মধ্য দিয়ে আলো প্রবেশের হারও তত বেশি হবে। কম আলোয় ছবি তোলার জন্য সেন্সর সাইজ ভূমিকা পালন করে। বড় সেন্সর কম আলোয় ভালো ছবি তুলতে সহায়তা করে।

অ্যাপারচার ও লো-লাইট পারফরম্যান্স: অ্যাপারচারের মাধ্যমেও ক্যামেরা ‍ল্যান্সে কী পরিমাণ আলো প্রবেশ করবে তা নির্ধারিত হয়। অ্যাপারচার যত কম আলো তত বেশি এবং ছবির মানও তত ভালো হবে।

ইমেজ স্ট্যাবিলাইজেশন: অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) বা ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএম) ছবি বা ভিডিও ধারণের সময় সব ধরনে ঝাঁকুনি কমাতে সহায়তা করে। ওআইএস সবচেয়ে বেশি সহায়তা করে। তাই এ বিষয়গুলোও মাথায় রাখতে হবে।

ক্যামেরার মোড ও ফিচার: আধুনিক স্মার্টফোনগুলোয় থাকা ক্যামেরায় বিভিন্ন মোড ও ফিচার থাকে, যা বিভিন্ন সময় ছবি তোলার জন্য সহায়তা করে। এর মধ্যে পোর্ট্রেইট, নাইট মোড, প্রো, ম্যাক্রো এগুলো রয়েছে। এছাড়া এআইনির্ভর বিভিন্ন ফিচারও ব্যবহারকারীকে সহায়তা করে।

ভিডিও ধারণের সক্ষমতা: স্মার্টফোনের মাধ্যমে যদি প্রতিনিয়ত ভিডিও ধারণে ইচ্ছা থাকে তাহলে এ দিকটিও দেখতে হবে। বিভিন্ন কোম্পানির ডিভাইসে ভিডিও ধারণের জন্য বিভিন্ন ফিচার থাকে। এর মধ্যে ফোরকে, স্লো-মোশন, সিনেম্যাটিক স্ট্যাবিলাইজেশন উল্লেখযোগ্য।

সফটওয়্যার ও প্রসেসিং সক্ষমতা: সেলফোনের ক্যামেরায় ব্যবহৃত হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারও জরুরি। ছবি বা ভিডিও ধারণের পর এর ফাইনাল আউটপুট পাওয়ার আগে পর্যন্ত সফটওয়্যারের কার্যক্রম গুরুত্বপূর্ণ। ব্র্যান্ডের নিজস্ব ইমেজিং সফটওয়্যার ছবির রেজল্যুশন ধরে রাখার পাশাপাশি কালারেও উন্নতি করে থাকে। এদিক থেকে গুগলের পিক্সেল ও আইফোন অন্যতম উদাহরণ। মেগাপিক্সেল বেশি না হলেও সফটওয়্যারের কারণে ছবির মান ভালো থাকে।

রিভিউ ও ব্র্যান্ড ভ্যালু: যেকোনো ব্র্যান্ডের সেলফোনই যে ভালো ক্যামেরা পারফরম্যান্স দেবে তা সঠিক নয়। তাই ডিভাইস কেনার আগে সেগুলো সম্পর্কে ইউজার রিভিউ ও ব্র্যান্ড ভ্যালু যাচাই করে নেয়া উচিত। কোম্পানি ভেদে ক্যামেরার প্রযুক্তিতেও পরিবর্তন থাকে। তাই সব যাচাই করে সেলফোন কিনতে হবে।

পরীক্ষণ ও মূল্য যাচাই: সেলফোন কেনার আগে সম্ভব হলে শো-রুমে গিয়ে সেলফোনের ক্যামেরা কোয়ালিটি যাচাই করে নেয়া ভালো। এসবের সঙ্গে বাজেটও অন্যতম বিষয়। বাজেটের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেবে এমন ডিভাইস নির্বাচন করাও অন্যতম একটি কাজ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রতিষেধক বানাতে ১ কোটি ৪৫ লাখ ডলার দিচ্ছেন জ্যাক মা
ই-কমার্স

আলিবাবার ১.৬ শতাংশ শেয়ার বিক্রি করলেন জ্যাক মা

অপো এফ১৯ প্রো: সাধ্যের মধ্যে সেরা ফোন
নির্বাচিত

যেই কয়টি কারণে আপনি অপো এফ১৯ প্রো ফোনটি কিনবেন

বাগমারায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে সর্বশান্ত বহু পরিবার
প্রযুক্তি সংবাদ

বাগমারায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে সর্বশান্ত বহু পরিবার

মার্সেল ফ্রিজ কিনে আরেকটি ফ্রি পেলেন দুই ক্রেতা
প্রযুক্তি সংবাদ

মার্সেল ফ্রিজ কিনে আরেকটি ফ্রি পেলেন দুই ক্রেতা

উইকিপিডিয়া কনটেন্ট আপডেট করবে এআই
প্রযুক্তি সংবাদ

এআই বিপজ্জনক কি না নিশ্চিত নন বাইডেন

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix