Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 10 February 2024
১০৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি
Share on FacebookShare on Twitter

বেশ কয়েকদিন ধরে চলা গুঞ্জনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে স্মার্টফোনের বাজারে নতুন ডিভাইস আনার ঘোষণা দিলো তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি। স্মার্টফোন ব্যবহারকারীদের অসাধারণ অভিজ্ঞতা প্রদানের জন্য পরিচিত ব্র্যান্ড রিয়েলমি আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে বাংলাদেশের বাজারে সি-সিরিজের নতুন সি৬৭ স্মার্টফোনটি উন্মোচন করতে যাচ্ছে। নির্ভরযোগ্যতার প্রতিশ্রুতি পূরণ করতে রিয়েলমির সি-সিরিজের আরেক সংযোজন হতে যাচ্ছে এ ডিভাইসটি। এখন পর্যন্ত রিয়েলমির সি-সিরিজের আসা সকল ফোনের সেরা ও উন্নত ভার্সন হওয়ায় একটি দুর্দান্ত ডিভাইস পেতে যাচ্ছেন স্মার্টফোনপ্রেমীরা।

বিশ্বজুড়ে সি-সিরিজের ১০০ মিলিয়নেরও বেশি ফোন বাজারে ছাড়ার পর এই নতুন মডেলটি চালু করছে রিয়েলমি। এর ক্যামেরায় রয়েছে সেগমেন্টের প্রথম শক্তিশালী ইন-সেন্সর জুম এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর, যা একটি মানসম্মত ইউজার এক্সপেরিয়েন্স প্রদানের মাধ্যমে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে সেরা পারফরম্যান্স প্রদর্শন করবে।

রিয়েলমি সি৬৭ সিরিজে সেগমেন্টের প্রথম ১০৮ মেগাপিক্সেলের কোয়ালিটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে গ্রাহকরা চমৎকারভাবে গুরুত্বপূর্ণ শটগুলো নিতে পারবেন। নমুনা হিসেবে এ ক্যামেরায় তোলা ছবি রিয়েলমি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ছবিগুলোতে দেখা গেছে, প্রতিযোগী স্মার্টফোনগুলোর ৫০ মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় এ ডিভাইসের ১০৮ মেগাপিক্সেলে তোলা ছবি বেশি স্পষ্ট।

রিয়েলমির এ সিরিজটি সম্পর্কে আরও বলতে গেলে, এর ৩এক্স ইন-সেন্সর জুমের কথা উল্লেখ করতেই হয়। এটি এ সিরিজের উন্নত ক্যামেরা প্রযুক্তিতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। বৈচিত্র্যময় ছবি তোলার ক্ষেত্রে এ সেন্সর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবার রিয়েলমি সি৬৭ সিরিজে ব্যবহার করা স্ন্যাপড্রাগন প্রসেসরের অসাধারণ পারফরম্যান্সের সাক্ষী হবেন স্মার্টফোনপ্রেমী গ্রাহকরা। নেক্সট-লেভেলের পাওয়ার সহ দক্ষতা ও নির্ভরযোগ্যতার অনন্য অভিজ্ঞতা পেতে চান? তবে আপনার জন্যই এ ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ ৬এনএম চিপসেট, যার ৩৩০কে এরও বেশি শক্তিশালী স্কোর সমৃদ্ধ চিপসেট দারুণ অভিজ্ঞতার পাশাপাশি আপনাকে দিবে নির্ভরযোগ্য পারফরম্যান্সের গ্যারান্টি!

সানি ওয়েসিস ও ব্ল্যাক রক- এ দুটি রঙে রিয়েলমি সি৬৭ এর ডিজাইন করা হয়েছে। পাশাপাশি এর বডি মাত্র ৭.৫৯ মিলিমিটারের, যা সেগমেন্টের সবচেয়ে পাতলা বডির ফোন। এছাড়া, এ সেগমেন্টের মধ্যে এ ডিভাইসটিই প্রথম, যেটি দামেও সবচেয়ে সাশ্রয়ী এবং যার স্ক্রিন প্লাস্টিক ব্র্যাকেট সরাতে সক্ষম। এতে এমন একটি ডিজাইন ফিচার ব্যবহার করা হয়েছে, যা কাঠামোগতভাবে জটিল হওয়ায় সাধারণত হাই-এন্ড ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর জন্য সংরক্ষিত রাখা হয়।

গুণগতমান ও নির্ভরযোগ্যতা ধরে রাখার প্রতি রিয়েলমি’র প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে, বাংলাদেশের বাজারে সি৬৭ চালুর খবরটি নিঃসন্দেহে প্রতিষ্ঠানের সফলতার একটি ইঙ্গিত দেয়। তরুণ স্মার্টফোনপ্রেমীদের কাছে নির্ভরযোগ্য স্মার্টফোন সরবরাহের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে জনপ্রিয় এ ব্র্যান্ডের। ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উন্নত করার মাধ্যমে একটি গ্রাহক-বান্ধব প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে রিয়েলমি।

রিয়েলমি সি৬৭ উন্মোচনের বিষয়ে বিস্তারিত জানতে, স্মার্টফোন ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ এ ঘুরে আসতে পারেন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিরিয়েলমি সি৬৭

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিশু কতটা অমনোযোগী জানা যাবে অ্যাপে
প্রযুক্তি সংবাদ

শিশু কতটা অমনোযোগী জানা যাবে অ্যাপে

ইমেজ সেন্সর মুনাফা বাড়িয়েছে সনির
পাঁচমিশালি

ইমেজ সেন্সর মুনাফা বাড়িয়েছে সনির

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল
নির্বাচিত

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
নির্বাচিত

ক্রোম ব্রাউজারে আবারও নিরাপত্তাত্রুটি

গুগল ডুয়োতে গ্রুপ কলিং ব্যবহারকারী বাড়ছে
প্রযুক্তি সংবাদ

গুগল ডুয়োতে গ্রুপ কলিং ব্যবহারকারী বাড়ছে

মেরামতের সময়েও নিরাপদ থাকবে ব্যক্তিগত তথ্য
নির্বাচিত

মেরামতের সময়েও নিরাপদ থাকবে ব্যক্তিগত তথ্য

Load More

ট্রেন্ডিং টপিক

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 February 2024

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix