Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাসওয়ার্ড আরো শক্তিশালী করার উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
যেকোনো পাসওয়ার্ড ভেঙে ফেলতে সক্ষম এআই
Share on FacebookShare on Twitter

ব্যক্তিগত থেকে প্রাতিষ্ঠানিক—সব ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা গ্রহণ করতে হয়। খুলতে হয় বিভিন্ন অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্টের সুরক্ষায় থাকে পাসওয়ার্ড। তথ্যপ্রযুক্তির উৎকর্ষের যুগে পাসওয়ার্ড শক্তিশালী না হলে হ্যাকারদের হামলার আশঙ্কা থাকে। অন্যদিকে মনে রাখার ঝামেলা এড়াতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পাসওয়ার্ড ম্যানেজারের ব্যবহার বাড়ছে।

পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের আগে পাসওয়ার্ড কতটুকু শক্তিশালী সেটি দেখতে হবে। কেননা এটি ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে সুরক্ষিত রাখে। তাই পাসওয়ার্ড তৈরির সময় থাকতে হবে সতর্ক। সাধারণত যেসব পাসওয়ার্ড ছোট ও সহজে মনে রাখার জন্য তৈরি করা হয় সেগুলো নিরাপত্তার জন্য ক্ষতিকর। তাই শক্তিশালী পাসওয়ার্ড তৈরির বিষয়ে জানতে হবে।

পাসওয়ার্ডে ব্যক্তিগত তথ্য ব্যবহার না করা: অধিকাংশই মানুষই পাসওয়ার্ড তৈরির সময় পোষ্য প্রাণী বা নিজের সন্তানের নাম, জন্ম তারিখ বা মাস এগুলো ব্যবহার করে থাকেন। কিন্তু হ্যাকার যদি আপনার সম্পর্কে জানতে পারে তাহলে সহজেই এসব তথ্যের মাধ্যমে পাসওয়ার্ড জানতে পারবে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এসব তথ্য জেনে নেয়া সম্ভব।

কমন বা প্রচলিত পাসওয়ার্ড ব্যবহার না করা: ইন্টারনেট জগতে ব্যবহৃত হয়েছে বা হচ্ছে এমন পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না। সাইবারনিরাপত্তা কোম্পানি সফোস ৫০টি প্রচলিত পাসওয়ার্ডের তালিকা দিয়েছে। হ্যাকাররা এগুলো ব্যবহার করে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এর মধ্যে ১২৩৪৫৬, পাসওয়ার্ড ও কোয়ারটি সবচেয়ে বেশি ব্যবহৃত।

এক বা দুই শব্দ ব্যবহার না করা: অভিধানে থাকা এক বা দুই শব্দে কোনো পাসওয়ার্ড তৈরি করা যাবে না। কেননা হ্যাকারদের কাছে সব শব্দ স্ক্যান বা যাচাইয়ের সফটওয়্যার রয়েছে।

বড় পাসওয়ার্ড ব্যবহার করা: পাসওয়ার্ডের নিরাপত্তা বাড়ানোর জন্য ১১ থেকে ১২ শব্দ যথেষ্ট। সাইবার নিরাপত্তা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান স্যানস অবশ্য পাসওয়ার্ডে ১৫ ক্যারেক্টার ব্যবহারের পরামর্শ দিয়েছে।

পাসওয়ার্ডে বিভিন্ন ক্যারেক্টার ব্যবহার: যেকোনো পাসওয়ার্ডকে শক্তিশালী করতে চাইলে বিভিন্ন কিছু ব্যবহার করতে হবে। এর মধ্যে রয়েছে ক্যাপিটাল বা আপারকেস লেটার, লোয়ার কেস লেটার, সংখ্যা ও বিশেষ চিহ্ন।

একটি ফ্রেজে পাসওয়ার্ড তৈরি করা: সহজে মনে রাখার জন্য ফ্রেজের মাধ্যমে পাসওয়ার্ড তৈরি করা ভালো। যেমন: হুডেয়ারসউইনস। আরেকটি উপায় হচ্ছে কোনো বড় ফ্রেজে থাকা প্রথম অক্ষরগুলোর ব্যবহার। অক্ষরগুলো ক্যাপিটাল ও লোয়ার কেস মিলিয়ে লেখা যায়। এতে করে সহজেই পাসওয়ার্ড শনাক্ত করা সহজ হবে না।

বড় ও জটিল পাসওয়ার্ড তৈরি: পাসওয়ার্ড যত বড় ও জটিল হবে নিরাপত্তা তত বাড়বে। এক্ষেত্রে সাধারণভাবে লেখা কোনো পাসওয়ার্ডের শেষে নিজের পছন্দ বা সুবিধা অনুযায়ী তিন চার শব্দ যুক্ত করে দেয়া ভালো।

নির্দিষ্ট সময় পর পাসওয়ার্ড পরিবর্তন করা: নির্ধারিত সময় পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা হলে হ্যাকার বা হামলাকারীর পক্ষে তা শনাক্ত করা কঠিন হবে। এজন্য পাসওয়ার্ডের আগে-পরে সাল যুক্ত করা যেতে পারে। প্রতি বছর সাল পরিবর্তন করা যাবে। এটি পাসওয়ার্ডের আকার বাড়াবে এবং এটি কতদিনের পুরনো সেটিও জানা যাবে।

একাধিক পাসওয়ার্ডের জন্য ম্যানেজার প্রোগ্রাম ব্যবহার: যদি একসঙ্গে বিভিন্ন প্লাটফর্ম ও পরিষেবায় পাসওয়ার্ড দিতে হয় তাহলে লাস্টপাস বা রোবোফর্মের মতো ম্যানেজার ব্যবহার করা ভালো। এসব ম্যানেজার সব পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করে থাকে এবং প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বসাতে সহায়তা করে। তবে এসব অ্যাপে মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করতে হয়।

পাসওয়ার্ডের নিরাপত্তা স্তর পরীক্ষা: যেকোনো পাসওয়ার্ড কতটা শক্তিশালী সেটি পরীক্ষার উপায় রয়েছে। এর জন্য গিবসন রিসার্চের একটি টেস্টার রয়েছে। তবে হ্যাকাররা যদি কোনোভাবে ডিভাইসে কিলগার প্রবেশ করিয়ে থাকে তাহলে যেকোনোভাবে পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারবে। এ কারণে একেক জায়গায় একেক রকম পাসওয়ার্ড ব্যবহার করা উচিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পাসওয়ার্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫ মিনিটেই বিক্রি ৩ লাখ স্মার্টফোন!
নির্বাচিত

৫ মিনিটেই বিক্রি ৩ লাখ স্মার্টফোন!

চলতি বছর গুগলের বিভিন্ন অ্যাপে যেসব পরিবর্তন আসছে
নির্বাচিত

কয়েক সপ্তাহের মধ্যেই’ আসছে অ্যান্ড্রয়েড ১২

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি
নির্বাচিত

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি

স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ এসএসডি ৯৯০ প্রো
নির্বাচিত

স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ এসএসডি ৯৯০ প্রো

বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রথমবারের মতো এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট ফোন রিয়েলমি জিটি ৭ প্রো
নির্বাচিত

বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রথমবারের মতো এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট ফোন রিয়েলমি জিটি ৭ প্রো

আসছে স্যামসাং নোটবুক ৯ প্রো
নির্বাচিত

আসছে স্যামসাং নোটবুক ৯ প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা
প্রযুক্তি সংবাদ

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা

দরপতনের শীর্ষে বেক্সিমকো
অর্থ ও বাণিজ্য

দরপতনের শীর্ষে বেক্সিমকো

গিকবেঞ্চে দেখা মিলল ‘অপো রেনো ১৬ প্রো’ বৈশ্বিক সংস্করণের, চিপসেটে বড় পরিবর্তনের আভাস
মোবাইল এরিনা

গিকবেঞ্চে দেখা মিলল ‘অপো রেনো ১৬ প্রো’ বৈশ্বিক সংস্করণের, চিপসেটে বড় পরিবর্তনের আভাস

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন
নির্বাচিত

দেশের তৈরি ফোনের দাম কমছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন
টেলিকম

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের...

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ সেপ্টেম্বর ২০২৩

পাসওয়ার্ড আরো শক্তিশালী করার উপায়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix