Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাংয়ের মুনাফা ৯০০ শতাংশের বেশি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
টু ন্যানোমিটার চিপ তৈরির ক্রয়াদেশ পেল স্যামসাং
Share on FacebookShare on Twitter

স্যামসাং ইলেক্ট্রনিক্স বলেছে, ২০২৪ সালের প্রথম তিন মাসে তাদের মুনাফা এক বছর আগের তুলনায় ১০ গুণ বেশি হবে বলে তারা আশা করছে। এমন একটি সময়ে কোম্পানিটি এই ঘোষণা দিয়েছে, যখন মহামারি পরবর্তী মন্দা থেকে চিপসের দাম পুনরুদ্ধার হয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত পণ্যের চাহিদা বেড়েছে। খবর বিবিসির।

দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং বিশ্বের বৃহত্তম মেমরি চিপ, স্মার্টফোন ও টেলিভিশন নির্মাতা।

কোম্পানিটির ৩০ এপ্রিল একটি বিশদ আর্থিক প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে।

বিবিসির খবরে বলা হয়, প্রযুক্তি জায়ান্ট স্যামসাং অনুমান করেছে যে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে তাদের অপারেটিং মুনাফা বেড়ে ৬ দশমিক ৬০ ট্রিলিয়ন ওয়ানে (৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার বা ৩ দশমিক ৯০ বিলিয়ন পাউন্ড) দাঁড়িয়েছে। এটি ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৯৩১ শতাংশ বেশি। সেই সঙ্গে এই অনুমান, প্রায় ৫ দশমিক ৭০ ট্রিলিয়ন ডলার মুনাফার বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।

বিবিসি জানায়, এক বছর আগে তীব্র মন্দার পর বিশ্ববাজারে সেমিকন্ডাক্টরের দামে ঊর্ধ্বগতির ফলে কোম্পানির আয় বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গ্লোবাল মেমোরি চিপের দাম গত বছরে প্রায় এক পঞ্চমাংশ বেড়েছে বলে অনুমান করা হয়।

খবরে বলা হয়, স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর বিভাগ সাধারণত কোম্পানির জন্য সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী। এআই প্রযুক্তির বিকাশে সাহায্যের কারণে সেমিকন্ডাক্টরগুলোর চাহিদাও এই বছর শক্তিশালী থাকবে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ৩ এপ্রিল তাইওয়ানে আঘাত হানা ভূমিকম্প, বিশ্বব্যাপী চিপসগুলোর সরবরাহকেও আঁটসাঁট করতে পারে। এটি স্যামসাংকে আরও দাম বাড়ানোর সুযোগ করে দেবে।

টিএসএমসিসহ বেশ কয়েকটি প্রধান চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কেন্দ্রস্থল তাইওয়ান। এটি অ্যাপল ও এনভিডিয়ার জন্যও চিপ সরবরাহকারী।

যদিও টিএসএমসি বলছে, ভূমিকম্প তাদের উৎপাদনে বড় প্রভাব ফেলেনি। তবে এটি তার কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, জানুয়ারিতে লঞ্চ হওয়া স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ‘গ্যালাক্সি এ২৪’ স্মার্টফোনের বিক্রি থেকেও তার আয় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

স্মার্টফোনের বাজার দিন দিন বড় হচ্ছে। অন্যদিকে মোবাইল ফোন প্রযুক্তির উন্নয়নের ফলে ফোনের দাম কমছে। তবে কোম্পানিগুলো নতুন নতুন ফিচার সংযুক্ত করার মাধ্যমে ক্রেতাদের আকর্ষণ করছে। স্যামসাং একটি বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ড। তারা উচ্চমানের মোবাইল ফোন তৈরি করে। এর পাশাপাশি সব ধরনের ক্রেতাদের আকর্ষণ করতে বিভিন্ন দামের ও বৈশিষ্ট্যের মোবাইল ফোন তৈরি করে কোম্পানিটি। বিশ্বের প্রায় সব দেশেই মোবাইল ফোন বিক্রি করে স্যামসাং। তবে তাদের জন্য একটা অসুবিধার কারণ হলো, প্রিমিয়াম মোবাইল ফোন বাজারে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের আধিপত্য রয়েছে।

Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ানপ্লাস৮ প্রো বনাম আসুস রগ ফোন৫ এসঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

ওয়ানপ্লাস৮ প্রো বনাম আসুস রগ ফোন৫ এসঃ কোনটি সেরা ফোন দেখে নিন

স্বল্পমূল্যের নকিয়ার দুই ফিচার ফোন উন্মোচন
নির্বাচিত

স্বল্পমূল্যের নকিয়ার দুই ফিচার ফোন উন্মোচন

সেলফি যেন এক মরণনেশা, দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ
নির্বাচিত

সেলফি যেন এক মরণনেশা, দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ

টিভি আনছে ওয়ানপ্লাস
নির্বাচিত

টিভি আনছে ওয়ানপ্লাস

কম দামের স্মার্টফোন আনল মাইক্রোম্যাক্স
নির্বাচিত

কম দামের স্মার্টফোন আনল মাইক্রোম্যাক্স

মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
নির্বাচিত

মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

বিবিধ

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

এয়ার কুলারেই পাবেন এসির মতো ঠান্ডা হাওয়া
প্রযুক্তি পরামর্শ

এয়ার কুলারেই পাবেন এসির মতো ঠান্ডা হাওয়া

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক
প্রযুক্তি সংবাদ

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি বাজার

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix