Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগল প্লে স্টোরের বিকল্প কিছু প্লাটফর্ম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 8 April 2024
গুগল প্লে স্টোরের বিকল্প কিছু প্লাটফর্ম
Share on FacebookShare on Twitter

অ্যান্ড্রয়েডে যেকোনো অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোডের ক্ষেত্রে গুগল প্লে স্টোর ব্যবহার করা নিরাপদ। গুগলও এদিক থেকে প্লে স্টোরকে শীর্ষে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বর্তমানে প্লে স্টোরের বেশকিছু বিকল্প বা প্রতিযোগী প্লাটফর্ম রয়েছে। প্রয়োজনভেদে ব্যবহারকারীরা এসব প্লাটফর্ম থেকে বিভিন্ন অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করতে পারেন।

এফ-ড্রয়েড: গুগল প্লে স্টোরে ফ্রি ও পেইড দুই ধরনের অ্যাপই রয়েছে। তবে যারা শুধু ফ্রি ভার্সনের বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে চায়, তাদের জন্য অন্যতম প্লাটফর্ম এফ-ড্রয়েড। এটি ওপেন সোর্সও। এখানে অ্যাপ ব্যবহারের জন্য কোনো ফি দিতে হয় না, তবে যে কেউ ডেভেলপারদের অনুদান দিতে পারবে। তবে ব্যবহারের আগে প্লাটফর্মটি সম্পর্কে জানাশোনা থাকতে হবে। কেননা এটি প্লে স্টোরের মতো সহজ নয়।

এপিকেমিরর: এফ-ড্রয়েডের পর অ্যাপ লাইব্রেরি হিসেবে এগিয়ে আছে এপিকেমিরর। এতে থাকা সব অ্যাপই ডেভেলপারদের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এর নিজস্ব ইনস্টলার লঞ্চারও রয়েছে। যে কারণে কোনো এপিকে নামানোর পর সেটি ইনস্টল করা নিয়ে সমস্যায় পড়তে হবে না।

স্যামসাং গ্যালাক্সি স্টোর: সাইডলোডিং নিয়ে যারা আগ্রহী নয়, তাদের অ্যাপ স্টোর অভিজ্ঞতা দিয়ে থাকে স্যামসাং গ্যালাক্সি স্টোর। তবে শুধু গ্যালাক্সি স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহারকারীরাই এটি ব্যবহার করতে পারে। প্লে স্টোরের তুলনায় গ্যালাক্সি স্টোরে অ্যাপ কম থাকলেও অধিকাংশই বিশেষ ধরনের।

ট্যাপট্যাপ: গেমিংয়ের জন্য অন্যতম অ্যাপ প্লাটফর্ম হচ্ছে ট্যাপট্যাপ। এখানেও বিশেষ অ্যাপ থাকে। বিশেষ করে যেসব গেম এখনো প্লে স্টোরে আসেনি ট্যাপট্যাপে সেগুলো প্রি রেজিস্ট্রেশন করেও রাখা যাবে। প্রযুক্তিবিদদের মতে, এ মাধ্যমে গুগলের অন্যতম প্রতিযোগী হয়ে উঠছে এটি। গেমিংকে প্রাধান্য দেয়ায় গুগলের তুলনায় ট্যাপট্যাপে গেম খুঁজে পাওয়া সহজ।

অ্যামাজন অ্যাপ স্টোর: স্যামসাং গ্যালাক্সি স্টোরের মতো অ্যামাজন অ্যাপ স্টোরও একইভাবে কাজ করে। এ স্টোরে প্রবেশের জন্য ব্যবহারকারীদের অ্যামাজনের সঙ্গে সম্পর্কিত একটি সফটওয়্যার বা অ্যাপ ইনস্টল করতে হবে এবং অ্যাকাউন্ট থাকতে হবে। এর ইন্টারফেস সহজে ব্যবহারযোগ্য এবং ডাউনলোড করা সব অ্যাপ এক জায়গায় থাকবে।

অরোরা স্টোর: আকর্ষণীয় ইউজার ইন্টারফেস থাকার কারণে অরোরা স্টোর এরই মধ্যে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পেরেছে। পরিবর্তনযোগ্য ডিসপ্লে অপশন ও প্রাইভেসি নীতিমালায় অনুসরণের কোনো বিষয় না থাকায় এর প্রচলন বাড়ছে। এ স্টোর ব্যবহারে কোনো গুগল অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। এফ-ড্রয়েড ব্যবহারকারীরা অরোরা ড্রয়েড ইনস্টল করে উন্নত প্লে স্টোর প্লাটফর্মের অভিজ্ঞতা পাবে।

আপটুডাউন: এটি অন্যতম নিরাপদ একটি প্লাটফর্ম। আপটুডাউন ব্যবহারে কোনো সাইন আপ বা ফি দেয়ার প্রয়োজন হয় না। ওয়েবসাইট থেকে চাইলে অ্যাপের ফাইল বা ডাউনলোড করা যাবে। এখানকার প্রতিটি অ্যাপই নিরাপদ ও সুরক্ষিত। রেটিংসসহ এখানে ব্যবহারকারীদের মতামতও রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের কাছে পণ্য সরবরাহের লাইসেন্স পেলো ইনটেল
নির্বাচিত

সুইডেনে নিষেদ্ধাজ্ঞার বিরুদ্ধে আপিল হুয়াওয়ের

ভুয়া রিভিউ ঠেকাতে ব্যর্থ ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ভুয়া রিভিউ ঠেকাতে ব্যর্থ ফেসবুক

এলপিজি সিলিন্ডার হোম ডেলিভারি দিচ্ছে ‘গ্যাস মাঙ্কি’ অ্যাপ
নির্বাচিত

এলপিজি সিলিন্ডার হোম ডেলিভারি দিচ্ছে ‘গ্যাস মাঙ্কি’ অ্যাপ

২১ মে আসছে অনারের নতুন চমক!
নির্বাচিত

২১ মে আসছে অনারের নতুন চমক!

২০২১ সালের মধ্যে সকল ইউনিয়ন বা চরেও থাকবে ইন্টারনেট সংযোগ : মোস্তাফা জব্বার
নির্বাচিত

২০২১ সালের মধ্যে সকল ইউনিয়ন বা চরেও থাকবে ইন্টারনেট সংযোগ : মোস্তাফা জব্বার

লেনোভো ইয়োগা স্লিম ৭ আই: হাই বাজেটের ল্যাপটপ
নির্বাচিত

লেনোভো ইয়োগা স্লিম ৭ আই: হাই বাজেটের ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার
প্রযুক্তি সংবাদ

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 April 2024

গুগল প্লে স্টোরের বিকল্প কিছু প্লাটফর্ম

Techzoom.TV |
TechzoomTV