Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মনিটর কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 6 May 2024
মনিটর কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন
Share on FacebookShare on Twitter

বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির মনিটর রয়েছে। আকর্ষণীয় বিভিন্ন ফিচার থাকায় প্রয়োজনীয় পণ্য বাছাইয়ে প্রায় সময় সমস্যায় পড়তে হয়। তাই মনিটর কেনার সময় বেশকিছু বিষয় মাথায় রাখতে হবে।

১. প্রয়োজন বিবেচনা করা: প্রথমেই কীভাবে বা কোন কাজে মনিটরটি ব্যবহার করা হবে সেটি নির্ধারণ করতে হবে। কারণ ব্যবহারকারী ভেদে মনিটর নির্বাচন ভিন্ন হবে। যেমন একজন ভিডিও গেমার হাই-রিফ্রেশ রেটের মনিটর কিনবে। অন্যদিকে একজন গ্রাফিক ডিজাইনারের কাছে রিফ্রেশ রেটের পরিবর্তে ছবি ও রঙের মান গুরুত্বপূর্ণ।

২. সঠিক আকারের মনিটর নির্বাচন করা: মনিটর কেনার ক্ষেত্রে ঘর বা কর্ম ক্ষেত্রে কতটা জায়গা রয়েছে সে বিষয়টি খেয়াল রাখতে হবে। কারণ বড় আকারের মনিটরগুলোয় ভালোভাবে দেখতে হলে নির্দিষ্ট দূরত্বে বসতে হবে। আকারে ছোট হলেও জায়গা পরিমাপের বিষয় থাকে। তাই মনিটর কেনার আগে এ বিষয়টি মাথায় রাখতে হবে।

৩. মনিটরের পোর্ট সম্পর্কে খেয়াল রাখা: সংযোগকারী ডিভাইসগুলোর জন্য কতগুলো পোর্ট প্রয়োজন সে সম্পর্কে জেনে নেয়া উচিত। যদি মনিটরে সঠিক পোর্ট না থাকে তাহলে ব্যবহারকারী নানা সমস্যার সম্মুখীন হতে পারে। তাই মনিটর কেনার আগে এতে কোন পোর্টগুলো আছে তা যাচাই করে নিতে হবে।

৪. ভুল রেজল্যুশনের মনিটর নির্বাচন না করা: আকারের বড় মনিটর কিন্তু হাই রেজল্যুশনযুক্ত মনিটর হয় না। মূলত রেজল্যুশনের মাধ্যমে ডিসপ্লের স্বচ্ছতা নির্ধারিত হয়। তাই ব্যবহারকারীর ব্যবহারের ধরন ও পছন্দসই ছবির মানের জন্য উপযুক্ত রেজল্যুশনের মনিটর নির্বাচন করতে হবে।

৫. দামের ওপর নজর রাখতে হবে: কম দামের মনিটর দীর্ঘদিন চলবে না। কারণ এগুলোয় ফিচার কম থাকার সঙ্গে গুণগত মানের দিক দিয়েও খারাপ হতে পারে। এছাড়া ভেতরে ব্যবহৃত যন্ত্রাংশ নিম্নমানের হওয়ার ঝুঁকি থাকে। এজন্য ভালো ও দীর্ঘমেয়াদি সুনাম রয়েছে এমন কোম্পানির মনিটর কেনা উচিত।

৬. স্পেসিফিকেশন বুঝে মনিটর বাছাই করা: মনিটর কেনার সময় রিফ্রেশ রেট, রেসপন্স টাইম, ব্রাইটনেস ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। মনিটরে কী সুবিধা আছে সেগুলো না জেনে কিছু কিনে ফেলা ক্ষতির কারণ হবে। এছাড়া কাছাকাছি মডেলগুলোর মধ্যেও তুলনা করা উচিত।

৭. মার্কেটিং গিমিকের ফাঁদে পড়া: স্পিকার বা আরজিবি আলোর মতো চটকদার বৈশিষ্ট্য দেখে মনিটর কেনা যাবে না। প্রয়োজনে মনিটর একটু বেশি দাম হলেও কেনা ভালো।

৮. আরগোনোমিক্সকে উপেক্ষা না করা: মনিটর কেনার ক্ষেত্রে সুবিধামতো ঘোরানোর অ্যাডজাস্টেবল স্ট্যান্ড, সুইভেল, হাইট পজিশন, মাউন্টিং সিস্টেম ইত্যাদি যাচাই করতে হবে। কারণ এভাবে দেখেশুনে মনিটর কিনলে দীর্ঘ সময় ধরে ব্যবহার করলেও কম্পিউটার ব্যবহার সহজ হবে।

৯. রিভিউ চেক না করা: মনিটর বাছাই করার ক্ষেত্রে বাস্তব দুনিয়ার অভিজ্ঞতার জন্য ইতিবাচক ও নেতিবাচক রিভিউ পর্যালোচনা করতে হবে। এতে একজন ক্রেতা সহজে একটি মনিটরের ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে জানতে পারবেন।

১০. ওয়ারেন্টি এবং আফটার সেলস সার্ভিস: নির্ভরযোগ্য ওয়ারেন্টি কভারেজ ও সময়মতো সার্ভিসের অ্যাকসেস ব্যবহারকারীকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাতে পারে। তাই নামি ব্র্যান্ডগুলোর সঙ্গে সুনাম রয়েছে এমন কোম্পানির মনিটর কিনতে হবে। তা না হলে যেকোনো সমস্যায় সহজে সমাধান পাওয়া যাবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সড়কে নারীদের নিরাপত্তায় বাড়ছে প্রযুক্তির ব্যবহার
নির্বাচিত

সড়কে নারীদের নিরাপত্তায় বাড়ছে প্রযুক্তির ব্যবহার

রেড অরিজিন এর গিফট কার্ড কেনা যাবে ইভ্যালিতে
ই-কমার্স

রেড অরিজিন এর গিফট কার্ড কেনা যাবে ইভ্যালিতে

অ্যাপেই সর্বোচ্চ অভিজ্ঞতা দিতে ক্রিয়েটর পোর্টাল বাংলা চালু করেছে টিকটক
নির্বাচিত

অ্যাপেই সর্বোচ্চ অভিজ্ঞতা দিতে ক্রিয়েটর পোর্টাল বাংলা চালু করেছে টিকটক

ডেস্কটপ ও ল্যাপটপে ভয়েস টাইপিংয়ের উপায়
কিভাবে করবেন

ডেস্কটপ ও ল্যাপটপে ভয়েস টাইপিংয়ের উপায়

স্মার্ট টেলিভিশনে ক্লাউড গেমিং যুক্ত করবে স্যামসাং
নির্বাচিত

স্মার্ট টেলিভিশনে ক্লাউড গেমিং যুক্ত করবে স্যামসাং

“নগদ”-এ পেমেন্ট করলে স্যামসাং স্মার্টফোনে ৩০ হাজার টাকা ছাড়
ই-কমার্স

“নগদ”-এ পেমেন্ট করলে স্যামসাং স্মার্টফোনে ৩০ হাজার টাকা ছাড়

Load More

ট্রেন্ডিং টপিক

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন
নির্বাচিত

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আনঅফিশিয়াল মোবাইল ফোন কেনার আগে আইএমইআই ও বৈধতা যাচাইয়ের পরামর্শ
প্রযুক্তি বাজার

আনঅফিশিয়াল ফোন কিনে ঠকছেন না তো?

দেশের বাজারে স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের একটি বড়...

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 May 2024

মনিটর কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন

Techzoom.TV |
TechzoomTV