Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন বদলে দেয়া নতুন প্রযুক্তি

ফিরে দেখা ২০১৯

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
চলতি মাসেই মিলবে হুয়াওয়ের ফোল্ডেবল ফোন
Share on FacebookShare on Twitter

শেষ হতে চলেছে ২০১৯ সাল। টেক জগতে নানা কারণে আলোচিত বিদায়ী এ বছর। এ বছরে স্মার্টফোনের ডিজাইন ও ফিচারে এসেছে আমূল পরিবর্তন। ক্যামেরা থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থায় সর্বাধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে। এসব প্রযুক্তি ও ফিচার বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনকে করেছে আরো আকর্ষণীয়। বছরজুড়ে গ্রাহকদের মনোযোগ কেড়েছে নতুন এসব প্রযুক্তি।

বছরজুড়ে স্মার্টফোনের ডিজাইন বদলে দেয়া উল্লেখযোগ্য কয়েকটি প্রযুক্তি নিয়ে ধারাবাহিক আয়োজনের প্রথম পর্ব—

ফোল্ডেবল ফোন
২০১৯ সালে স্মার্টফোনের সবথেকে বড় পরিবর্তন হল স্মার্টফোনের ডিজাইনের । তবে চলতি বছর টেক জগতে আলোচনা হয়েছে ‘ফোল্ডেবল ফোন’ নিয়ে। চলতি বছর ফোল্ডেবল ফোনের চমক দেখায় স্যামসাং, এর পরে হুয়াওয়ে তাদের নতুন প্রথম ফোল্ডেবল ফোন মেট এক্স দেখায় । এর পর বছরজুড়ে বিভিন্ন কোম্পানি স্মার্টফোনে এ প্রযুক্তি নিয়ে কাজ করেছে। এটি স্মার্টফোনে ডিজাইনে ভিন্নতা এনেছে। স্মার্টফোনের স্ক্রিনের আকার বাড়িয়েছে।

পাঞ্চ-হোল ফ্রন্ট ক্যামেরা
২০১৯ সালে স্মার্টফোনের ক্যামেরায় পরিবর্তন এসেছে। বছরের শুরুর দিকে অনার ভিউ ২০ স্মার্টফোনে প্রথম ফ্রন্ট ক্যামেরায় লেজার ড্রিলড পাঞ্চ-হোল নচ ব্যবহার করা হয়। এর পর বছরজুড়ে বিভিন্ন কোম্পানি স্মার্টফোনে এ প্রযুক্তি ব্যবহার করেছে। স্যামসাংয়ের গ্যালাক্সি ১০প্লাস, শাওমির নোট ১০, ভিভোর জেডওয়ান প্রো স্মার্টফোনে এ প্রযুক্তির ব্যবহার সবচেয়ে আলোচিত হয়েছে। এটি স্মার্টফোনে ফ্রন্ট ক্যামেরার ডিজাইনে ভিন্নতা এনেছে। স্মার্টফোনের স্ক্রিনের আকার বাড়িয়েছে।

৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
বছরজুড়ে স্মার্টফোনের ক্যামেরা ছিল আলোচনার কেন্দ্রে। এ সময় বিভিন্ন কোম্পানি রীতিমতো প্রতিযোগিতা করে স্মার্টফোনের মেগাপিক্সেল বাড়িয়েছে। ক্যামেরার ক্ষেত্রেও বছরের শুরুর দিকে মাইলফলক স্থাপন করে অনার ভিউ ২০ স্মার্টফোনটি। প্রথম ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা বাজারে আসে এ স্মার্টফোনটির মাধ্যমে। এরপর ওয়ানপ্লাস ৭, ওয়ানপ্লাস ৭প্রো, ওয়ানপ্লাস ৭টি, ওয়ানপ্লাস ৭টি প্রো, অপো এফ১১ প্রো, অপো রেনো, শাওমির রেডমি কে২০ প্রো, নোট ৭, নোট ৭ প্রো, মি এ৩, রিয়েলমি ৫ প্রো, স্যামসাংয়ের গ্যালাক্সি এম৩০এস, রিয়েলমি ৫এস-সহ বেশ কয়েকটি স্মার্টফোনে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
স্মার্টফোনের নিরাপত্তায় ফ্রিঙ্গারপ্রিন্ট সেন্সরের ব্যবহার আগেই হয়েছে। তবে চলতি বছর টেক জগতে আলোচনা হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার নিয়ে। এ প্রযুক্তি পেছনের নচে নয়, বরং ডিসপ্লের ভেতরের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের সুবিধা দিচ্ছে গ্রাহকদের। ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে সর্বাধুনিক এ প্রযুক্তির যাত্রা হলেও পিছিয়ে নেই অন্য কোম্পানিগুলোও। স্যামসাং, শাওমি, অপো, ভিভো বিভিন্ন মডেলের স্মার্টফোনে বিশেষ এ ফিচার সংযুক্ত করেছে। এর মধ্য দিয়ে স্মার্টফোনের নিরাপত্তা ফিচার নতুন মাত্রা পেয়েছে।

৪ হাজার এমএএইচ ব্যাটারি
বিদায়ী বছরে স্মার্টফোন বাজারে আলোচিত বিষয় ছিল বাড়তি সময় চার্জ ধরে রাখার সুবিধা। আর গ্রাহকদের এ সুবিধা প্রদানে বিভিন্ন কোম্পানি নিজেদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (এমএএইচ) ব্যাটারি যুক্ত করেছে। এ সময় দামি ফোনগুলোর পাশাপাশি তুলনামূলক কম দামি স্মার্টফোনেও ৪ হাজার এমএএইচ ব্যাটারি ব্যবহার করতে দেখা গেছে। বছরজুড়ে ৪ হাজার এমএএইচ ব্যাটারির স্যামসাং গ্যালাক্সি এম৩০এস, শাওমির রেডমি নোট ৮ প্রো, ভিভোর ইউ১০, ইইউ২০, জেড১ প্রো, রিয়েলমির এক্সটি, ৫প্রো, অপোর এফ১১ প্রো, এ৯ মডেলের স্মার্টফোন সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।

পপ-আপ সেলফি ক্যামেরা
বিদায়ী বছরে মেইনস্ট্রিম স্মার্টফোনগুলোয় পপ-আপ সেলফি ক্যামেরার ব্যবহার ভিন্ন মাত্রা যুক্ত করেছে। ডিসপ্লের আকার তুলনামূলক বড় করার জন্য ব্যবহার হওয়া স্মার্টফোনের এ ভিন্নরূপী ডিজাইন গ্রাহকরা পছন্দ করেছেন। বছরজুড়ে বাজারে আসা শাওমির রেডমি কে২০ প্রো, রিয়েলমি এক্স, ওয়ালপ্লাস ৭, ওয়ানপ্লাস ৭টি, ৭টিপ্রো, অপোর রেনো ১০এক্স জুম, স্যামসাং গ্যালাক্সি এ৮০, ভিভোর ভি১৫ প্রো, ভি ১৭ প্রো-সহ বিভিন্ন মডেলের স্মার্টফোনে পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে।

সূত্র: গেজেটস নাউ

Tags: ফোল্ডেবলস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

সুখ ডটকমে সুখে নাই গ্রাহক
ই-কমার্স

সুখ ডটকমে সুখে নাই গ্রাহক

অ্যাপলকে টপকে শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং
টেলিকম

অ্যাপলকে টপকে শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং

গ্যালাক্সি এস২৩: উন্মোচনের আগেই ছবি ফাঁস
লিড স্টোরি

গ্যালাক্সি এস২৩: উন্মোচনের আগেই ছবি ফাঁস

নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করুন: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করুন: ফয়েজ আহমদ তৈয়্যব

‘নতুন জীবনধারার সাথে খাপ খাওয়াতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই’
প্রযুক্তি সংবাদ

‘নতুন জীবনধারার সাথে খাপ খাওয়াতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই’

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাত
প্রযুক্তি সংবাদ

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাত

Load More

ট্রেন্ডিং টপিক

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক
প্রযুক্তি পরামর্শ

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত
অর্থ ও বাণিজ্য

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix