Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২ ন্যানোমিটারের শক্তিশালী চিপ আবিষ্কারের দাবি আইবিএমের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 8 May 2021
২ ন্যানোমিটারের শক্তিশালী চিপ আবিষ্কারের দাবি আইবিএমের
Share on FacebookShare on Twitter

টেস্ট ল্যাবে ২ ন্যানোমিটারের চিপ তৈরির মাধ্যমে কম্পিউটারের প্রসেসর জগতে যুগান্তকারী পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস করপোরেশন (আইবিএম)। খবর বিবিসি।

কম্পিউটার চিপ নির্মাণের ক্ষেত্রে ন্যানোমিটার সূচক ব্যবহার করা হয়। এ সূচক যত কম হয় চিপের প্রযুক্তিগত উন্নয়ন তত বেশি হয়। আইবিএমের দাবি, তাদের নতুন পরীক্ষামূলক এ চিপ বর্তমানে বাজারে থাকা ৭ ন্যানোমিটার চিপের তুলনায় ৪৫ শতাংশ বেশি কার্যকর। সেই সঙ্গে এটি শক্তিসাশ্রয়ী। এ চিপ ৭৫ শতাংশ কম শক্তি ব্যবহারের মাধ্যমে বেশি কাজ করতে সক্ষম।

প্রতিষ্ঠানটির দাবি, এ প্রযুক্তির ব্যবহারে মোবাইল ফোনের ব্যাটারি চার গুণ বেশি সাশ্রয়ীভাবে ব্যবহূত হবে। ফলে চারদিন পর পর মোবাইল চার্জ দেয়ার প্রয়োজন হবে।

কম্পিউটারের চিপ উৎপাদন খাতে উৎপাদনকারীরা ট্রানজিস্টরের বাহ্যিক আকৃতি নির্ধারণের জন্য ন্যানোমিটার সূচক ব্যবহার করতেন। বর্তমানে ন্যানোমিটারের সংখ্যা যত কম হচ্ছে, সেসব চিপের কার্যক্ষমতা বাড়ছে এবং বিদ্যুতের ব্যবহার সাশ্রয়ী হচ্ছে।

আইবিএমের দাবি, তাদের দুই ন্যানোমিটারের প্রসেসর হাতের নখের আকৃতির চিপের মধ্যে ৫ হাজার কোটি ট্রানজিস্টর একত্রিত করতে পারে। তবে এখনো এ চিপের পরীক্ষামূলক ব্যবহার চলছে। প্রযুক্তি সংশ্লিষ্টরা আশা করছেন আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হলে সামনের বছরগুলোয় এ চিপ কম্পিউটার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে।

বর্তমানে বাজারে উচ্চক্ষমতার যেসব ডেস্কটপ কম্পিউটার রয়েছে, সেগুলোর চিপ সেভেন ন্যানোমিটার প্রযুক্তি সম্পন্ন। এর মধ্যে রয়েছে এএমডির রাইজেন প্রসেসর। তবে ২০১৯ সালের আগে বাজারে এসব প্রসেসরের সে রকম প্রচলন শুরু হয়নি। এর ঠিক চার বছর আগেই আইবিএম সেভেন ন্যানোমিটার প্রসেসর নিয়ে কাজ করেছিল।

তবে বাণিজ্যিকভাবে যেসব প্রতিষ্ঠান চিপ উৎপাদন করে, বিশেষ করে ইন্টেল এবং টিএসএমসি ঘোষণা দিয়েছিল যে তারা আগামী কয়েক বছরের মধ্যে আরো উচ্চক্ষমতাসম্পন্ন আল্ট্রা লো ন্যানোমিটারের চিপ উৎপাদন করবে।

মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম আইডিসির রিসার্চ ডিরেক্টর পিটা রুডেন বলেন, নতুন এ প্রযুক্তির উদ্ভাবনকে যুগান্তকারী আবিষ্কার হিসেবেই বিবেচনা করা উচিত।

তিনি আরো বলেন, আমরা অনেক চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১৪ ন্যানোমিটার থেকে ১০ ন্যানোমিটার এবং ১০ ন্যানোমিটার থেকে ৭ ন্যানোমিটার চিপ উৎপাদনে স্থানান্তরিত হতে দেখেছি। কারো কারো কাছে ৭ ন্যানোমিটার অনেক কঠিন বিষয় ছিল।

রুডেন বলেন, আইবিএমের নতুন এ পদ্ধতি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেখানে কিছু কাজ সমাধানের জন্য উচ্চক্ষমতার গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়। সেই সঙ্গে ব্যক্তিগত ডিভাইসে শক্তি সাশ্রয়ী এ সুবিধার ব্যবহার ইতিবাচক হবে। আর এর অধিক কার্যক্ষমতা ডাটা সেন্টারগুলোকে আরো সুবিধা এনে দেবে।

হার্ডওয়্যার রিসার্চের ক্ষেত্রে আইবিএম যে অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখবে এ উদ্ভাবন তারই একটি বার্তা।

আইবিএম জানায়, ২ ন্যানোমিটার প্রসেসরের জন্য তাদের এ পরীক্ষামূলক চিপ যুক্তরাষ্ট্রের আলবানি রিসার্চ ল্যাবে উৎপাদন করা হয়েছে। যখন বিশ্বে সেমিকন্ডাক্টর তথা চিপ উৎপাদন ও সরবরাহে সংকট চলছে সে সময় এমন আবিষ্কারের সংবাদ প্রযুক্তি বাজারে আশার আলো দেখাচ্ছে। আশা করা হচ্ছে, এতে চিপের জন্য চীন ও তাইওয়ানের ওপর নির্ভরশীলতা অচিরেই কমে যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল প্লে স্টোরের নিরাপত্তায় অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স
নির্বাচিত

গুগল প্লে স্টোরের নিরাপত্তায় অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স

ওয়ানপ্লাস ও শাওমি ফোনে চলছে উইন্ডোজ ১১
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাস ও শাওমি ফোনে চলছে উইন্ডোজ ১১

২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যের স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

দুই ওএস চলবে বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোনে
টেলিকম

দুই ওএস চলবে বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোনে

ঢাকার ২০০ স্থানে চালু হচ্ছে ৫-জি
টেলিকম

ঢাকার ২০০ স্থানে চালু হচ্ছে ৫-জি

বাংলাদেশ জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং উচ্চ আয়ের দেশ হওয়ার দ্বারপ্রান্তে: পলক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং উচ্চ আয়ের দেশ হওয়ার দ্বারপ্রান্তে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা
অটোমোবাইল

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থ ও বাণিজ্য

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

ছবি, ভিডিও, অ্যাপ ও বিভিন্ন ফাইল জমতে জমতে...

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 May 2021

২ ন্যানোমিটারের শক্তিশালী চিপ আবিষ্কারের দাবি আইবিএমের

Techzoom.TV |
TechzoomTV