Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ১৩ নিয়ে এসেছে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 15 September 2021
আইফোন ১৩ নিয়ে এসেছে অ্যাপল
Share on FacebookShare on Twitter

বাজারে নতুন আইফোন নিয়ে এসেছে টেকজায়ান্ট অ্যাপল। আইফোন ১৩-এর নকশা আইফোন ১২-এর মতোই। এতে কোনাকুনিভাবে স্থাপিত দুটি রিয়ার ক্যামেরা রয়েছে। আইপি৬৮ রেটিংয়ের ফোনটিতে নতুন পাঁচটি কালার থাকছে। যা হচ্ছে, গোলাপি, নীল, মিডনাইট, স্টারলাইট ও প্রোডাক্ট রেড।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের অ্যাপল ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং ইভেন্ট নিয়ে লাইভ ব্লগে এই ঘোষণা দেওয়া হয়েছে। আইফোন ১৩-তে সিনেম্যাটিক মোড থাকবে। এতে ভ্রাম্যমান বস্তুকে স্বয়ংক্রিয়ভাবেই ফোকাস করতে পারবে ক্যামেরা। এ১৫ বায়োনিকের মাধ্যমে ডলবি ভিশন এইচডিআর দিয়ে শুট করা যাবে।

ত্রয়ী ক্যামেরা সেটআপে এ৭৭এমএম টেলিফটো লেনস থাকছে ত্রি-এক্স অপটিক্যাল জুমে। থাকছে আইপি৬৮ ধুলো ও পানিপ্রতিরোধী। সামনে সিরামিক শিল্ডও রয়েছে। ভক্তদের জন্য নতুন আইপ্যাডও নিয়ে এসেছে অ্যাপল। টেকজায়ান্ট অ্যাপল এ১৩ বায়োনিকের সঙ্গে আসছে নতুন এই আইপ্যাড। সাম্প্রতিক আসা ক্রমবুকসের চেয়ে নতুন আইপ্যাডের গতি তিনগুণ বেশি হবে। ৩২৯ মার্কিন ডলারের আইপ্যাডওএস ১৫। আগামী সপ্তাহ থেকে বাজারে আসছে নতুন এই পণ্য।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় একটি অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে নতুন এই পণ্য আসার ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়াও আসছে আইপ্যাড মিনি। যার স্ক্রিন হবে আট দশমিক তিন ইঞ্চি। থাকছে টাচ আইডি। এতে থাকছে ফাইভজি ফিচার। এতে ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাও থাকছে।

আইফোন ১৩-এর সঙ্গে ইয়ারফোন ‘এয়ারপড ৩’ থাকছে। এটি অবশ্য তারহীন ইয়ারফোন। নতুন ঘোষণায় স্মার্ট ঘড়ি ‘অ্যাপল ওয়াচ সিরিজ ৭-ও রয়েছে। ডিভাইসটি নিয়ে প্রযুক্তি পণ্যের ভক্ত ও সমালোচকদের অনেক প্রত্যাশা। আইপি৬এক্স সনদের সঙ্গে এই প্রথম কোনো অ্যাপল ঘড়ি বাজারে এসেছে। এতে পাঁচটি নতুন কালার থাকছে। ঘড়িটি পরার পর তার ডিসপ্লের উজ্জ্বলতা সত্তর শতাংশ বেড়ে যাবে।

এছাড়া নতুন মডেলের আইফোনে এক গিগাবাইটের স্টোরেজ রয়েছে।

অ্যাপল বিশ্লেষক মিং চি কুয়োর বলেন, আইফোন ১৩ প্রো এবং প্রো ম্যাক্সে এক গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা থাকবে। অন্যদিকে আইফোন ১৩ এবং ১৩ মিনিতে থাকবে ১২৮ গিগাবাইট, ২৫৬ গিগাবাইট এবং ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা।

কুয়ো জানিয়েছেন, সরবরাহ সংকটের মুখে পড়তে পারে আইফোন ১৩।

এর আগে ২০২০ সালে বাজারে আসা আইফোন ১২। আইফোন ১২ মিনিতে ৬৪ গিগাবাইট, ১২৮ গিগাবাইট এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ অপশন রাখা হয়েছিল। ফাঁস হওয়া তথ্য বলছে, আইফোন ১৩ লাইনআপে এ বছর চারটি মডেল চোখে পড়বে। গত বছরের মডেলের মতো একই আকারের হবে এগুলো।

নতুন ফোনে থাকবে আরও উন্নত ক্যামেরা। এতে দেখা মিলবে ভিডিও পোর্ট্রেইট মোড ও অ্যাস্ট্রোফটোগ্রাফি মোডেরও। থাকবে আল্ট্রা ওয়াইড লেন্স এবং ভিডিও রেকর্ডিংয়ের জন্য আরও উন্নত অপটিকাল জুম।

আইফোন ১২-তে নতুন নকশার পাশাপাশি উন্নত ক্যামেরা রাখা হয়েছিল। এর আগে শোনা গিয়েছিল, ২০২১ সালে বাজারে আসা আইফোনে চার্জিং পোর্ট থাকবে না, চার্জ করতে হবে ওয়্যারলেস চার্জারে। তবে সেটা বোধ হয় ঠিক নয়, আইফোনে অন্তত আরও এক বছর লাইটনিং পোর্টেই ভরসা রাখছে অ্যাপল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন ১৩

এই বিভাগ থেকে আরও পড়ুন

শেখ রাসেল তাঁর দশ বছর জীবনে অনেক কষ্ট, বেদনা এবং সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন: পলক
প্রযুক্তি সংবাদ

শেখ রাসেল তাঁর দশ বছর জীবনে অনেক কষ্ট, বেদনা এবং সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন: পলক

টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু কানাডার
প্রযুক্তি সংবাদ

টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু কানাডার

হয়রানি কমাতে প্রতিবন্ধীদের জন্য জব পোর্টাল তৈরি করা হয়েছে: পলক
প্রযুক্তি সংবাদ

হয়রানি কমাতে প্রতিবন্ধীদের জন্য জব পোর্টাল তৈরি করা হয়েছে: পলক

শাওমির ফোনের ক্যামেরায় টেলিস্কোপিক লেন্স
প্রযুক্তি সংবাদ

শাওমির ফোনের ক্যামেরায় টেলিস্কোপিক লেন্স

ইন্টারনেটের গতিতে উগান্ডার চেয়ে ৪১ ধাপ পেছনে বাংলাদেশ
টেলিকম

ইন্টারনেটের গতিতে উগান্ডার চেয়ে ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

সফটওয়্যারে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার চায় বেসিস
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যারে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার চায় বেসিস

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক
অর্থ ও বাণিজ্য

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস
নির্বাচিত

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬
অর্থ ও বাণিজ্য

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং...

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

দাম বাড়ানোর পর বিক্রি কমেছে নিনতেন্দো সুইচ টুর

দাম বাড়ানোর পর বিক্রি কমেছে নিনতেন্দো সুইচ টুর

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 September 2021

আইফোন ১৩ নিয়ে এসেছে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV