Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনারের প্রথম ফোল্ডেবল ফোন উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২
অনারের প্রথম ফোল্ডেবল ফোন উন্মোচন
Share on FacebookShare on Twitter

গত ডিসেম্বরে টিজার প্রকাশের পর অনার তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে। ফোল্ডেবল মার্কেটপ্লেসে প্রবেশের মাধ্যমে সাবেক মালিকানা কোম্পানি হুয়াওয়ে এবং অপর চীনা কোম্পানি শাওমির মতো পছন্দের তালিকাভুক্ত হতে যাচ্ছে অনার। খবর এনগ্যাজেট।

অনর ম্যাজিক ভি ফোনে রয়েছে ৬.৪৫ ইঞ্চির আউটার বা বাহ্যিক ডিসপ্লের। ফোল্ড করা অবস্থায় এই ফোনটি যেকোনো সাধারণ স্মার্টফোনের মতই দেখতে লাগবে। এই আউটার ডিসপ্লেটি অফার করবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২১:৯ অ্যাসপেক্ট রেশিও ও ১০০০নিট পিক ব্রাইটনেস। এই ডিসপ্লের চারধারে অত্যন্ত সরু বেজেল দেওয়া হয়েছে। এবার আসা যাক ভিতরের বড় স্ক্রিনটির প্রসঙ্গে। অনর ম্যাজিক ভি ফোল্ডেবল ফোনের ইনার ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ ও অ্যাসপেক্ট রেশিও নিয়ার-স্কোয়ার ১০:৯ ।

অনর ম্যাজিক ভি ফোনে দৃঢ়তার দিকে বিশেষ মনোযোগ দিয়েছে সংস্থা। বাইরের ডিসপ্লের জন্য বাঁকা ন্যানোক্রিস্টাল গ্লাস ব্যবহার করা হয়েছে, যা ডিভাইসটিকে ৫ গুণ ভালো অ্যান্টি-ড্রপ পারফরম্যান্স অফার করছে। এমনকি এই লঞ্চ ইভেন্ট পরিচালনা করার সময় অনরের এক্সিকিউটিভ বেশ কয়েকবার ফোনটিকে মাটিতে ফেলে কতটা সহনশীলতা ও দৃঢ় তার প্রমাণ দেন।

অনরের এই নতুন ফোল্ডেবল ফোনের আরও একটি আকর্ষণ হল এর হিঞ্জ বা কব্জাগুলি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে এই হিঞ্জগুলি এরোস্পেস-গ্রেড উপকরণ দিয়ে তৈরি। যখন অনর ম্যাজিক ভি ফোনটিকে ফোল্ড করা হয়, তখন ফ্রেমের মধ্যে অত্যন্ত সামান্য ফাঁক থাকে, যা এই ফোনটিকে এখন পর্যন্ত উপলব্ধ স্লিমেস্ট ফোল্ডেবল স্মার্টফোনের খেতাব অর্জন করতে সাহায্য করেছে। ফোল্ড করা অবস্থায় এই ফোনের পুরুত্ব ১৪.৩ মিলিমিটার এবং আনফোল্ড করা অবস্থায় অনর ম্যাজিক ভি এর পুরুত্ব ৬.৭ মিলিমিটার। হিঞ্জের সাহায্যে ডিসপ্লেটিকে ওয়াটার ড্রপের আকারে ভাঁজ করা যায়, এর ফলে ক্রিজটি প্রায় অদৃশ্য হয়ে যায়। এর সাথে সংস্থা জানিয়েছে, অনর ম্যাজিক ভি ফোল্ডেবল ফোনটিকে ৫০ বার ফোল্ড ও আনফোল্ড করলেও ১০ বছর অবধি এটি ব্যবহারযোগ্য থাকবে।

পারফরম্যান্সের জন্য অনর ম্যাজিক ভি ফোনে ব্যবহার করা হয়েছে ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি ৫জি কানেক্টিভিটি যুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। এই ফোনটি রান করে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক সংস্থার লেটেস্ট ম্যাজিক ইউআই ৬ (Magic UI 6) কাস্টম স্কিনে। মাল্টিটাস্কিং ও স্প্লিট স্ক্রিনের ব্যবহার সহজ করার জন্য এই নতুন ইউজার ইন্টারফেসে একাধিক আকর্ষণীয় ফিচার দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য অনর ম্যাজিক ভি ফোনে বর্তমান ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই সেটআপের মধ্যে রয়েছে এফ/১.৯ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, এফ/২.০ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের স্পেকট্রালি এনহ্যান্সড সেন্সর এবং এফ/২.২ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। “স্পেকট্রালি এনহ্যান্সড” লেন্স কুয়াশাচ্ছন্ন অবস্থায়ও স্পষ্ট ছবি তুলতে সাহায্য করে। এছাড়া সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের বাইরের ও ভেতরের ডিসপ্লের উপর উপস্থিত একটি করে মোট দুটি ৪২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য অনর ম্যাজিক ভি ফোনে দেওয়া হয়েছে ৬৬ ওয়াট ওয়্যার্ড সুপারচার্জ চার্জিং সাপোর্ট সহ ৪,৭৫০ এমএএইচ ব্যাটারি। ফোনের সাথে একটি ৬৬ ওয়াট কার চার্জারও পাওয়া যাবে। অনর দাবি করেছে, এই ফাস্ট চার্জিং সাপোর্টের মাধ্যমে ১৫ মিনিটের মধ্যেই অনর ম্যাজিক ভি ফোনের ৫০ শতাংশ চার্জিং সম্পূর্ণ হবে।

এছাড়াও, অনরের এই নতুন ফোল্ডেবল স্মার্টফোনে অত্যন্ত নিমগ্ন ভিডিও এবং অডিও অভিজ্ঞতার জন্য আইএমএএক্স এনহ্যান্সড (IMAX ENHANCED) সার্টিফাইড ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে।

Tags: অনর ম্যাজিক ভি

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৩ সালে ই-কমার্সের বাজার হবে ২৫ হাজার কোটি টাকা: পলক
প্রযুক্তি সংবাদ

২০২৩ সালে ই-কমার্সের বাজার হবে ২৫ হাজার কোটি টাকা: পলক

মেটার কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামে বাংলাদেশের ৬টি ফেসবুক গ্রুপ
প্রযুক্তি সংবাদ

মেটার কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামে বাংলাদেশের ৬টি ফেসবুক গ্রুপ

বৃহস্পতিবার থেকে ঢাকায় ৪ দিনের তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন
প্রযুক্তি সংবাদ

বৃহস্পতিবার থেকে ঢাকায় ৪ দিনের তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন

কৃত্রিম বুদ্ধিমত্তায় ক্যারিয়ার গড়তে বৃত্তি
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসায় প্রতিবন্ধক নয়, সহায়ক

আপনার ফোনেই চার দিন অবস্থান করতে পারে করোনা
প্রযুক্তি সংবাদ

আপনার ফোনেই চার দিন অবস্থান করতে পারে করোনা

স্মার্টফোনে নেশাগ্রস্ত? আসক্তি কমানোর উপায় নিয়ে এল গুগল
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে নেশাগ্রস্ত? আসক্তি কমানোর উপায় নিয়ে এল গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি
বিবিধ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix