Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উত্তম জীবন গঠনে বঙ্গবন্ধুকে অনুসরণের চেযে ভাল কিছু হতে পারে না: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 20 August 2019
উত্তম জীবন গঠনে বঙ্গবন্ধুকে অনুসরণের চেযে ভাল কিছু হতে পারে না: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধুকে অধ্যাবসায় না করলে কল্পনাও করা যাবে না কিভাবে সবচেয়ে পশ্চাৎপদ ও অনুন্নত একটি জনপদ বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রে রুপান্তর ঘটেছে । যুগে যুগে পৃথিবীতে নিজেদের ভূখন্ডকে, রাষ্ট্রকে বা জাতিকে গড়ে তুলতে পৃথিবীতে যে সকল কীর্তিমান মানুষ অবদান রেখেছেন তাঁদের সমগ্র কর্মকান্ড বিশ্লেষন করলেও একজন শেখ মুজিবুর রহমানের মত ত্যাগী, দূরদৃষ্টি সম্পন্ন, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার সম্মোহনী ক্ষমতার অধিকারী আত্ম প্রত্যয়ী বীর একজনও পাওয়া যাবে না।তিনি বলেন, নিজেকে তৈরি করার জন্য বঙ্গবন্ধুর জীবন ও আদর্শকে অনুসরণ করার চেয়ে ভাল আর কিছু হতে পারে না।তিনি প্রতিটি ক্ষেত্রে আমাদের দিক নির্দেশনা দিয়ে গেছেন বলে উল্লেখ করেন মন্ত্রী।

মন্ত্রী আজ ঢাকায় টেলিযোগাযোগ অধিদপ্তর মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টেলিযোগাযোগ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মহসীন আলম এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে বঙ্গবন্ধুর সান্নিধ্য লাভের স্মৃতি রোমন্থন করে বলেন, বঙ্গবন্ধু জীবনে কী পরিমান অবদান রেখে গেছেন এবং এই বাঙালি জাতির জন্য জীবনে যে চড়াই – উৎরাই অতিক্রম করেছেন তা তুলনা করে খুঁজে বের করা কঠিন। তিনি বলেন, দেশের কথা সমাজের কথা সর্বোপরি মানুষের কল্যাণ ছিল যার সাধনা সেই মানুষকে কী হারানো যায়।

বঙ্গবন্ধু ডাকে সারা দিয়ে একাত্তরের সাতই মার্চের পর মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধের ময়দানের অভিজ্ঞতার স্মৃতি রোমন্থন করে  মোস্তাফা জব্বার বলেন, ৯৩ হাজার পাকিস্তানি সৈন্যের বিরুদ্ধে বিনা অস্ত্রে মুক্তিযুদ্ধে বাঙালির জয়ের একটা কারণ হচ্ছে দেশের এমন একটা মা ছিলেন না নিজে না খেয়ে যিনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন।যে মানুষটি ব্রিটিশদের বিরুদ্ধে পাকিস্তান আন্দোলনে লড়াই করেছেন, সেই মানুষটি কেন পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন প্রশ্ন রেখে বলেন, ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে যে পাকিস্তান গঠিত হওয়ার কথা ছিল, সেই পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়নি। তার অর্থ ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং তার ওপর ভিত্তি করেই রাষ্ট্র রচিত হবে। এরই ধারবাহিকতায় ১৯৪৮ সাল থেকেই বাংলাদেশ রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হয়। ২৩ বছরের নিরন্তর সংগ্রামের পথ বেয়ে ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে। স্বাধীনতা লাভের পর যে মূহুর্তে যুদ্ধের ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশ উঠে দাঁড়াল. যে মূহুর্তে স্বাধীনতা উত্তরকালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বৈষম্য ও শোষণহীন সোনার বাংলা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিলেন, সেই মূহূর্তে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হল বলে উল্লেখ করেন মন্ত্রী।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বঙ্গবন্ধুকে হত্যা করা মানে একটা মানুষকে হত্যা করা না কিংবা একজন রাষ্ট্রনায়ককে হত্যা করা নয় উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু প্রচলিত যে সাম্প্রদায়িকতা ছিল সেটার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একটি ভাষা ভিত্তিক রাষ্ট্র তৈরি করেছেন। তিনি বলেন এই দেশ সকল ধর্মের সকল বর্ণের সকল মানুষের মিলিত মাতৃভূমি। সাম্প্রদায়িক সম্পৃতি আমাদের অহংকার। সম্পৃতির এই বন্ধন অটুট আছে বলেই বাংলাদেশ প্রতিটি সূচকে পাকিস্তানের চেয়ে অনেক অনেক এগিয়েই নয় জাতীয় প্রবৃদ্ধি অর্জনের দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান আজ শীর্ষ স্থানে উপণতি হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত দশ বছরের বাংলাদেশ এক অভাবনীয় সাফল্যের দেশ হিসেবে বিশ্বে উন্নয়নের রোল মডেল। ক্রয় ক্ষমতার সক্ষমতার দিকে থেকে বাংলাদেশ ৩২তম এবং অর্থনৈতি সক্ষমতার দিকে থেকে ৪২তম স্থানে পৌছানোর গৌরব অর্জন করেছে। এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ত্বরান্বিত করতে টেলিকম কর্মকর্তাদের আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

মন্ত্রী বিকালে গুলশানে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টেলিটক বাংলাদেশ লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

টেলিটক ব্যবস্থাপণা পরিচালক মোহাম্মদ সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাস এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র বক্তৃতা করেন।

অনুষ্ঠানে ১৫ আগস্ট শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নার্সারি করায় সাফল্য মিলেছে টাংগাইলের ব্যবসায়ীদের
প্রযুক্তি সংবাদ

নার্সারি করায় সাফল্য মিলেছে টাংগাইলের ব্যবসায়ীদের

স্মার্টফোনে ‘সার্কেল টু সার্চ’ নামে বিশেষ ফিচার এলো
নির্বাচিত

স্মার্টফোনে ‘সার্কেল টু সার্চ’ নামে বিশেষ ফিচার এলো

টফি অ্যাপে আইএল টি২০ লিগ ফ্রি দেখার সুযোগ
প্রযুক্তি সংবাদ

টফি অ্যাপে আইএল টি২০ লিগ ফ্রি দেখার সুযোগ

স্মার্টফোন ব্যবহারে শতভাগ সঠিক তথ্য পাওয়া সম্ভব নয়
নির্বাচিত

স্মার্টফোন ব্যবহারে শতভাগ সঠিক তথ্য পাওয়া সম্ভব নয়

আইওএস ১৩-এ কিবোর্ডও বদলাচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

সস্তায় আইফোন বেচবে অ্যাপল

উন্মোচনের আগেই ফাঁস হয়ে গেল গুগল পিক্সেল ৪ এর ছবি!
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের আগেই ফাঁস হয়ে গেল গুগল পিক্সেল ৪ এর ছবি!

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ
প্রযুক্তি বাজার

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত
প্রযুক্তি বাজার

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনায় ৬৩০ কোটি...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 August 2019

উত্তম জীবন গঠনে বঙ্গবন্ধুকে অনুসরণের চেযে ভাল কিছু হতে পারে না: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix