Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের স্মার্টফোন বাজারে প্রথমবারের মতো শীর্ষে শাওমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 21 February 2023
শাওমি
Share on FacebookShare on Twitter

দেশের স্মার্টফোন বাজারে শীর্ষে পৌঁছেছে শাওমি। ২০২১ সালের তুলনায় গত বছর প্রতিষ্ঠানটি প্রায় দ্বিগুণ স্মার্টফোন বাজারজাত করেছে। সব মিলিয়ে দেশের স্মার্টফোনের বাজারে ১৮ শতাংশ হিস্যা নিয়ে শাওমি শীর্ষ স্থানে রয়েছে।

২০২১ সালে শাওমির দেশের বাজারে অবস্থান ছিল ষষ্ঠতম এবং ২০২২ সালে এটি দেশের বাজারে প্রথমবারের মতো শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ডে পৌঁছেছে । বাংলাদেশের বাজারে চীনা এই ব্র্যান্ডের এটিই প্রথম এ ধরনের অর্জন।

বাংলাদেশের বাজারে শাওমির এ সাফল্যের খবর উঠে এসেছে কাউন্টির পয়েন্ট রিসার্চের প্রতিবেদনে। বাজার গবেষক সংস্থাটি জানিয়েছে, শাওমির শীর্ষস্থান অর্জনের পেছনে বড় ভূমিকা রেখেছে কোম্পানিটির সাশ্রয়ী দামের স্মার্টফোন মডেলগুলো, যেমন রেডমি ১০এ, রেডমি ১০সি ও রেডমি ১০ ২০২২ প্রভৃতি।

শাওমির শীর্ষস্থান দখলের খবরের পাশাপাশি বাজারের সার্বিক পরিস্থিতি নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে কাউন্টার পয়েন্ট রিসার্চ। দেশের বাজারে ২০২২ সালে আগের বছরের তুলনায় স্মার্টফোনের সরবরাহ কমেছে ২৩ শতাংশ।

উচ্চ মূল্যস্ফীতি, সামষ্টিক অর্থনীতিতে সংকট, বৈশ্বিক সরবরাহব্যবস্থায় ব্যাঘাত, আমদানি শুল্ক বৃদ্ধি ও সম্প্রতি উৎপাদন থেকে বিক্রির সব স্তরে মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপ করায় বিদায়ী বছরের শেষার্ধে স্মার্টফোনের বিক্রি কমে যায়।

কাউন্টারপয়েন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিকভাবে ২০২২ সালে দেশের মোবাইল ফোনের (স্মার্টফোন ও ফিচার ফোন) বাজার ৮ শতাংশ সংকুচিত হয়েছে। যদিও ফিচার ফোনের বাজার ৪ শতাংশ বেড়েছে। তার বড় কারণ, গত বছরের দ্বিতীয়ার্ধে স্মার্টফোনের মূল্যবৃদ্ধি। সে কারণে দেশে স্মার্টফোনের চাহিদার হ্রাস পেয়েছে। গত বছর বাজারজাত করা মোট মোবাইল ফোনের মধ্যে স্মার্টফোন ছিল ৩৯ শতাংশ। তার আগের বছর, অর্থাৎ ২০২১ সালে এই সংখ্যা ছিল ৪৬ শতাংশ।

সব মিলিয়ে দেশের স্মার্টফোনের বাজারে ১৮ শতাংশ হিস্যা নিয়ে শাওমি শীর্ষ স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্যামসাংয়ের বাজার হিস্যা ১৩ শতাংশ। তারপর রিয়েলমি ১১ শতাংশ, ভিভো ১০ ও অপোর বাজার হিস্যা ৯ শতাংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

আইসিটির কার্যক্রম সময়সীমাবদ্ধ এবং ফলাফল ভিত্তিক হতে হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

আইসিটির কার্যক্রম সময়সীমাবদ্ধ এবং ফলাফল ভিত্তিক হতে হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

ফুড ডেলিভারি র্স্টাটআপ হাংরিনাকি অধিগ্রহণ করলো দারাজ
ই-কমার্স

ফুড ডেলিভারি র্স্টাটআপ হাংরিনাকি অধিগ্রহণ করলো দারাজ

অ্যান্ড্রয়েড ১৪-তে প্রি-ইনস্টলড অ্যাপ ডিলিটের সুবিধা থাকবে
প্রযুক্তি পরামর্শ

অ্যান্ড্রয়েড ১৪-এ যেসব আকর্ষণীয় সুবিধা আসছে

বেসিসের নতুন সভাপতি এম রাশিদুল, জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তাফিজুর
প্রযুক্তি সংবাদ

বেসিসের নতুন সভাপতি এম রাশিদুল, জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তাফিজুর

সিম্ফনির কারখানায় স্মার্টফোন বানাবে মটোরোলা
প্রযুক্তি সংবাদ

সিম্ফনির কারখানায় স্মার্টফোন বানাবে মটোরোলা

Load More

ট্রেন্ডিং টপিক

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?
প্রযুক্তি সংবাদ

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ
নির্বাচিত

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন
প্রযুক্তি সংবাদ

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 February 2023

দেশের স্মার্টফোন বাজারে প্রথমবারের মতো শীর্ষে শাওমি

Techzoom.TV |
TechzoomTV