Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগল পিক্সেল ৮ প্রো: নতুন অ্যানড্রয়েড ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
গুগল পিক্সেল ৮ প্রো: নতুন অ্যানড্রয়েড ফোন
Share on FacebookShare on Twitter

অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের ডেভেলপার গুগল আনছে পিক্সেল ফোন। মডেল পিক্সেল ৮ প্রো। ডিভাইসটিতে একগুচ্ছ নতুন ফিচার থাকছে।

গুগলে লেটেস্ট স্টক অ্যানড্রয়েড গুগল পিক্সেল ৮ প্রো ফোনের ফার্স্ট লুক সম্প্রতি প্রকাশ হয়েছে।

স্মার্টফোন নির্মাতারা যেখানে কার্ভড এজের দিকে ঝুঁকেছে, সেখানে বরাবরই ছকভাঙা গুগল পিক্সেল। তবে নতুন এই এডিশনে গুগলও তাদের অ্যানড্রয়েড ফোনে কার্ভড স্ক্রিন ব্যবহার করতে পারে, এমন অনুমান অনেকেই করেছিলেন। তবে কার্যত সেই অনুমান মেলেনি। বরং একই রকম ফ্ল্যাট স্ক্রিনের সঙ্গেই এসেছে গুগল পিক্সেলের এই নয়া মডেলটি। পিক্সেল ৭ সিরিজের সঙ্গে বেশ মিল রয়েছে নতুন মডেলটির।

কবে লঞ্চ হচ্ছে গুগলের এই নয়া ফোনটি, সে সম্পর্কে এখনও পাকাপাকি ভাবে কিছু জানা যায়নি। তবে ইতিমধ্যেই লিক হয়ে গিয়েছে ফোনটির ফার্স্ট লুক। যতদূর জানা যাচ্ছে ২২৬৮x১০৮০ পিক্সেল রেজুলেশনের সঙ্গে আসতে চলেছে ফোনটি।

থাকছে ৬.৫২ ইঞ্চির ডিসপ্লে, যেখানে পাঞ্চ হোল স্টাইল কাটআউট থাকছে সেলফি ক্যামেরার জন্য। গুগল পিক্সেল ৭ মডেলটির তুলনায় আকারে সামান্যই বড় হতে চলেছে এই মডেলটির ডিসপ্লে।

গুগল পিক্সেল ৮ প্রো মডেলে টেনসর জি৩ প্রসেসর ব্যবহার করা হচ্ছে, যা গুগল পিক্সেলে এই প্রথম। ইন্টারনালি যার কোড নেম ‘জুমা’। যদিও এ নিয়ে গুগল কর্তৃপক্ষ এখনও তেমন কোনও ঘোষণা করেননি। আবারও অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গেই আসছে নয়া এই মডেলটি। ভলিউম ও পাওয়ার বটন থাকছে ফোনের ডান সাইডে। ফোনের নিচের অংশে থাকছে ইউএসবি সি পোর্ট এবং স্পিকার কাট আউট।

ক্যামেরা বা স্টোরেজ সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে গুগল আই/ও ২০২৩ এর মঞ্চেই লঞ্চ করা হতে পারে নয়া ফোনটি। চলতি বছরের ১০ মে ক্যালফর্নিয়ায় আয়োজন করা হয়েছে ওই অনুষ্ঠানের। সেখানেই প্রথমবার আত্মপ্রকাশ করতে পারে গুগলের এই লেটেস্ট স্টক অ্যানড্রয়েড। কোন কোন রঙের ভেরিয়েশনে মিলবে ফোনটি? বা আর কী কী নতুন ফিচারের সঙ্গে আসছে ফোনটি, তা জানার জন্য আর কয়েকদিন অপেক্ষা করতেই হবে স্টক অ্যানড্রয়েডপ্রেমীদের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল পিক্সেল ৮ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোটি টাকার অনুদান পেলো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট জয়ী স্টার্টআপ
প্রযুক্তি সংবাদ

কোটি টাকার অনুদান পেলো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট জয়ী স্টার্টআপ

অনলাইনেই রিটার্ন দাখিলের ব্যবস্থা নেয়া হয়েছে
প্রযুক্তি সংবাদ

অনলাইনেই রিটার্ন দাখিলের ব্যবস্থা নেয়া হয়েছে

সঞ্চয়পত্রে মুনাফা কত, একজন ব্যক্তি সর্বোচ্চ কত টাকার কিনতে পারেন
অর্থ ও বাণিজ্য

সঞ্চয়পত্রে মুনাফা কত, একজন ব্যক্তি সর্বোচ্চ কত টাকার কিনতে পারেন

নকিয়ায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

নকিয়ায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

গ্রাহকের অজান্তে ফোনের ব্যালেন্স কেটে নিলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
টেলিকম

গ্রাহকের অজান্তে ফোনের ব্যালেন্স কেটে নিলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কাতার বিশ্বকাপ: গুগল, ইনস্টাগ্রাম, টুইটারেরও রেকর্ড
প্রযুক্তি সংবাদ

কাতার বিশ্বকাপ: গুগল, ইনস্টাগ্রাম, টুইটারেরও রেকর্ড

Load More

ট্রেন্ডিং টপিক

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী
প্রযুক্তি সংবাদ

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ
নির্বাচিত

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
নির্বাচিত

২৪ আগস্ট থেকে ভিডিও চালু হলেই ‘ভিউ’ ধরবে ইউটিউব

ইউটিউবের ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে।...

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?

লোডশেডিংয়ে সোলার প্যানেল: ১০০ থেকে ৬২৫ ওয়াট—কোনটি কিনবেন, কত খরচ?

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ মার্চ ২০২৩

গুগল পিক্সেল ৮ প্রো: নতুন অ্যানড্রয়েড ফোন

Techzoom.TV |
TechzoomTV