Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অধিকাংশ সেলফোনে ব্যবহার হচ্ছে ফাস্ট চার্জিং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 1 August 2023
ফাস্ট চার্জিংয়ে নতুন রেকর্ডের সামনে শাওমি
Share on FacebookShare on Twitter

বর্তমান সময়ে স্মার্টফোনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ফাস্ট চার্জিং। ডিভাইস কেনার ক্ষেত্রে এটি অন্যতম পছন্দের বিষয়ও হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোনে ফাস্ট চার্জিং প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে বিশ্বের ৮০ শতাংশ স্মার্টফোনে ১০ ওয়াট বা তার বেশি পাওয়ারের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, ২০২২ সালের পর ফাস্ট চার্জিংয়ের ব্যবহার ৬ শতাংশ বেড়েছে। প্রতিবেদনটি স্মার্টফোনের জন্য গড় ফাস্ট চার্জিং সক্ষমতার স্থির অগ্রগতির বিষয়ে ইঙ্গিত দেয়। ২০১৮ সালের প্রথম প্রান্তিকে ১৮ ওয়াটের চার্জিং প্রযুক্তির চল ছিল।

২০২২ সালের প্রথম দিকে তা ৩০ ওয়াটে উন্নীত হয়। চলতি বছরের একই সময়ে তা ৩৪ ওয়াটে পৌঁছেছে। মূলত বেশি ব্যাটারি ব্যাকআপের প্রতি গ্রাহকদের চাহিদা বাড়তে থাকায় চার্জিং স্পিড ও প্রযুক্তিতেও পরিবর্তন আসছে। ফাইভজি নেটওয়ার্কের বিস্তৃতির পাশাপাশি ক্যামেরা, ডিসপ্লে ও প্রসেসর প্রযুক্তিতে পরিবর্তন আসায় চার্জিং গতির পরিধিও বেড়েছে।

বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, ফাস্ট চার্জিংয়ের দৌড়ে চীনের স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানিগুলো এগিয়ে রয়েছে। কোম্পানিগুলোর ডিভাইসে গড় চার্জিং শক্তি হচ্ছে ৫০ ওয়াট। গ্রাহকদের কাছে ব্র্যান্ডকে পৌঁছে দিতে ও আকৃষ্ট করতে ফাস্ট চার্জিংকে ব্যবহার করছে কোম্পানিগুলো। উদাহরণস্বরুপ রিয়েলমি ও শাওমি এদের ডিভাইসে ২০০ওয়াটের ওপর চার্জিং সক্ষমতা যুক্ত করেছে। অন্যদিকে শাওমি ও অপো ৩০০ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতার বিষয় প্রকাশ্যে এনেছে। এর মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে ডিভাইসের ব্যাটারি ফুল চার্জ করা যাবে।

অন্যদিকে অ্যাপল ও স্যামসাংয়ের মতো কোম্পানি ফাস্ট চার্জিংয়ে দ্রুত ঝুঁকার পরিবর্তে ব্যাটারির নিরাপত্তা ও কার্যক্ষমতার বিষয়টিকে প্রাধান্য দিয়েছে। উদাহরণস্বরুপ অ্যাপল আইওএস১৩ এ অপটিমাইজড ব্যাটারি চার্জিং ফিচার নিয়ে এসেছে। যা চার্জ হওয়ার সময় কমানোর মাধ্যমে ব্যাটারির আয়ুস্কাল বৃদ্ধিতে সহায়তা করে। গুগলও ব্যবহারকারীদের জন্য অ্যাডাপ্টিভ ব্যাটারি ফিচার নিয়ে এসেছে। এর মাধ্যমে গ্রাহক কখন ডিভাইস চার্জ দেয় সে সম্পর্কিত তথ্য সংগ্রহ করে এবং ব্যাটারি খরচ নিয়ন্ত্রণে কাজ করে।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং বর্তমানে বিদ্যুচ্চালতি গাড়ির প্রযুক্তি থেকে উৎসাহিত হয়ে নতুন ব্যাটারি প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। সামনে গ্যালাক্সি এস২৪ সিরিজ উন্মোচন করতে পারে কোম্পানিটি। ধারণা করা হচ্ছে প্রযুক্তিটি সেখানে সহায়তা করবে।

প্রতিবেদনে ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারবিধিকেও প্রাধান্য দেয়া হয়েছে। সেখানে বলা হয়, একজন ব্যবহারকারী প্রতিদিন গড়ে ৫ ঘণ্টার বেশি সময় স্মার্টফোনে ব্যয় করে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ওয়েব ব্রাউজিং, স্ট্রিমিং কনটেন্ট ও গেমিং রয়েছে। এ বিষয়গুলো নিশ্চিত করে যে সামনে, ফাস্ট চার্জিং প্রযুক্তি আরো দ্রুত অগ্রসর হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গেমিংগেমিং ফোনফাস্ট চার্জিংস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় স্টারলিংক
টেলিকম

বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় স্টারলিংক

৪৮ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল
টেলিকম

৪৮ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

অপো-ভিভো কারখানা কর্মীদের সময়মতো বেতন দেবে
প্রযুক্তি সংবাদ

অপো-ভিভো কারখানা কর্মীদের সময়মতো বেতন দেবে

টেলিকম খাত নিয়ে মার্চের মধ্যে সংস্কার প্রস্তাব দেবে বিটিআরসি
টেলিকম

টেলিকম খাত নিয়ে মার্চের মধ্যে সংস্কার প্রস্তাব দেবে বিটিআরসি

ফিচারে অ্যানড্রয়েডকে হার মানাবে নকিয়ার এ ‘কিপ্যাড ফোন’!
মোবাইল এরিনা

ফিচারে অ্যানড্রয়েডকে হার মানাবে নকিয়ার এ ‘কিপ্যাড ফোন’!

১০ সেপ্টেম্বর আসছে নতুন আইফোন
লিড স্টোরি

অ্যান্ড্রয়েডকে পেছনে ফেলে বিক্রির শীর্ষে আইফোন ১৩

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 August 2023

অধিকাংশ সেলফোনে ব্যবহার হচ্ছে ফাস্ট চার্জিং

Techzoom.TV |
TechzoomTV