Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মিড রেঞ্জে যেসব স্মার্টফোন কিনতে পারেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 17 May 2021
মিড রেঞ্জে যেসব স্মার্টফোন কিনতে পারেন
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন বর্তমান সময়ে আমাদের নিত্যদিনের সঙ্গী। প্রযুক্তির উন্নয়নের বদৌলতে বর্তমানে পুরো পৃথিবীই আমাদের হাতের মুঠোয়। আগে পুরো বাসায় একটি টেলিফোন বা স্মার্টফোন থাকলেও বর্তমানে সবার হাতে হাতেই স্মার্টফোন চলে এসেছে।

যুগের তাগিদে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান বিশ্বজুড়ে মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে স্মার্টফোন নির্মাণ করছে। কারো কাছে ক্যামেরার গুরুত্ব বেশি, কারো কাছে স্টোরেজ, কারো কাছে টাচ রেসপন্স। আবার কারো কাছে স্মার্টফোন হলেই হলো।

দামের দিক থেকে ক্রেতাদের চাহিদা ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর নির্মাণের দিক থেকে স্মার্টফোনকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে প্রাইমারি রেঞ্জ বা লো রেঞ্জ। মূলত কম দামি ফোন বা কম বৈশিষ্ট্যের ফোন এর অন্তর্গত। দ্বিতীয় ভাগ হচ্ছে মিড রেঞ্জ বা একটু বেশি দামের ফোন। এগুলোর ফিচার প্রথম ক্যাটাগরির তুলনায় একটু বেশি থাকে। আর সবশেষ ভাগ হচ্ছে হাই রেঞ্জ। এ ক্যাটাগরির ফোন কেনার সামর্থ্য সবার থাকে না।

মিড রেঞ্জের ফোন কেনার ক্ষেত্রে অনেকেই দ্বিধায় ভোগেন। কারণটাও স্বাভাবিক। কারণ এ রেঞ্জে বেস্ট ফোন কোনটা হবে সেই চিন্তাতেই দিন-রাত এক করে ফেলেন অনেকেই। মিড রেঞ্জের মধ্যে কোন ফোনগুলো ভালো?

রিয়েলমি এইট প্রো

শাওমির পর বাজারে ভালো সাড়া ফেলেছে রিয়েলমির স্মার্টফোন। মিড রেঞ্জে রিয়েলমির এইট প্রো আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। এতে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগনের ৭২০ জি প্রসেসর। ৮/১২৮ জিবি ভার্সনের মূল্য ২৭৯৯০ টাকা।

রেডমি নোট টেন প্রো ম্যাক্স

স্মার্টফোনের বাজারে রেডমির নোট সিরিজ বরাবরই সবার পছন্দের শীর্ষে ছিল। সম্প্রতি বাজারে রেডমি নোট ১০ সিরিজ উন্মুক্ত করেছে। যার একটি হলো নোট ১০ প্রো ম্যাক্স। এ ফোনে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের ৭৩২ জি। এর ৬/৬৪ জিবির দাম ২৬ হাজার ৯৯৯ টাকা, ৬/১২৮ জিবির দাম ২৭ হাজার ৯৯৯ এবং ৮/১২৮ জিবির দাম ২৯ হাজার ৯৯৯ টাকা।

রিয়েলমি নারজো ৩০ প্রো ফাইভজি

রিয়েলমির আরেকটি সফল হ্যান্ডসেট সিরিজ হলো নারজো। বর্তমানে বাজারে তাদের নারজো ৩০ প্রো ফাইভজি বিক্রি হচ্ছে। এতে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮০০ ইউ ফাইভজি প্রসেসর। বাজারে এটির ৬/৬৪ এবং ৮/১২৮ ভ্যারিয়েন্ট রয়েছে। ৬/৬৪ জিবির দাম ২০-২৫ হাজার টাকার মধ্যে।

স্যামসাং গ্যালাক্সি এম৩১

চলতি বছর মিড রেঞ্জে এম সিরিজের হ্যান্ডসেট এনে চমক দেখিয়েছে স্যামসাং। যেখানে আগে হাই রেঞ্জ ছাড়া স্যামসাংয়ের স্মার্টফোন কেনাই দুষ্কর ছিল সেখানে এম৩১ বাজারে অন্যতম সেরা স্থান দখল করেছে। এ ফোনে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আছে কোয়াড ক্যামেরা সেটআপ। এর ৬/৬৪ এবং ৮/১২৮ জিবির ভ্যারিয়েন্ট রয়েছে। বর্তমানে এর বাজারমূল্য ২২ হাজার থেকে ২৬ হাজার টাকার মধ্যে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিল গেটস যে ফোন ব্যবহার করেন
প্রযুক্তি সংবাদ

বিল গেটস যে ফোন ব্যবহার করেন

সাবধান! আপনার সব দেখছে গুগল
নির্বাচিত

সাবধান! আপনার সব দেখছে গুগল

‘ডিজিটাল শিক্ষা সফটওয়্যারে সুনির্দিষ্ট মানদণ্ড চান উদ্যোক্তারা’
প্রযুক্তি সংবাদ

‘ডিজিটাল শিক্ষা সফটওয়্যারে সুনির্দিষ্ট মানদণ্ড চান উদ্যোক্তারা’

আইফোন ১৮ প্রো: ডিজাইনে বড় চমক আর শক্তিশালী ফিচারে ফিরছে অ্যাপল
নির্বাচিত

সেপ্টেম্বরেই আসতে পারে আইফোন ১৮ প্রো, সম্ভাব্য তারিখ ৯ সেপ্টেম্বর

১৪৪ হার্জ রিফ্রেশ রেটে আসছে ব্ল্যাক শার্ক ৫ আরএস
মোবাইল এরিনা

১৪৪ হার্জ রিফ্রেশ রেটে আসছে ব্ল্যাক শার্ক ৫ আরএস

পিসি থেকে ফোনকল রিসিভ করবেন যেভাবে
কিভাবে করবেন

পিসি থেকে ফোনকল রিসিভ করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ
প্রযুক্তি বাজার

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০
অর্থ ও বাণিজ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 May 2021

মিড রেঞ্জে যেসব স্মার্টফোন কিনতে পারেন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix