Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৬ স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 24 April 2022
২০২১ সালের সেরা ৬ স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

কোন স্মার্টফোনটি কিনবেন সে সিদ্ধান্ত নিতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়ে যান। হাতাশ হবেন না। এখন বাজেটের মধ্যেও ভালো মানের প্রচুর স্মার্টফোন পাওয়া যায়। ২৫ হাজার টাকার নিচে আপনি চমৎকার কিছু স্মার্টফোন কিনতে পারবেন। যেটা আপনার প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট। তবে মনে রাখবে দোকানভেদে এসব মোবাইল ফোনের দাম ভিন্ন হতে পারে।

শাওমি রেডমি নোট ১১

স্থানীয়ভাবে বেশ পরিচিত একটি স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। ৬.৪ ইঞ্চি রেডমি নোট ১১ স্মার্টফোনে রয়েছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট-এমিটিং ডায়োড বা অ্যামোলেড ডিসপ্লে।

অ্যান্ড্রয়েড ১১ এর ওপর এমআইইউআই ১৩ ইউজার ইন্টারফেস, সঙ্গে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে এক্সটার্নাল মেমরি কার্ড ব্যবহার করা যাবে এই স্মার্টফোনে। ৫০ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ২ মেগা পিক্সেল ম্যাক্রো মিলিয়ে ক্যামেরা আছে ৩টি। ফোনটিতে ৩০ এফপিএসে ১০৮০ পিক্সেলের চমৎকার সিনেমাটিক ভিডিও শুট করা যাবে। এ ছাড়া ১৩ মেগা পিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা রয়েছে যা দিয়ে ৩০ এফপিএস-এ ১০৮০ পিক্সেলে ভিডিও শুট করা যায়।

কোথায় পাবেন: শাওমির অফিসিয়াল স্টোর, সেল টেক বিডি, রিও ইন্টারন্যাশনাল ও ফোনোম্যানিয়াসহ বিভিন্ন শো-রুমে পাওয়া যায়।মূল্য: ১৮,৫০০/-

স্যামস্যাং গ্যালাক্সি এম৩২
স্যামসাংয়ের সবচেয়ে দামি ফোন থেকে শুরু করে সাশ্রয়ী বাজেরটের ফোনও দেশের বাজারে ভীষণ জনপ্রিয়। এম৩২-এ রয়েছে একটি ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ডুয়েল সিম কার্ড অপশন। এতে আছে অ্যান্ড্রোয়েড ১১ ও ওয়ান ইউআই কোর ৩.১ ইন্টারফেস। ৪ জিবি র‌্যামের সঙ্গে ৬৪ জিবি ইন্টারর্নাল মেমরি, ৪ জিবি র‌্যামের সঙ্গে ১২৮ জিবি ইন্টারর্নাল মেমরি ও ৬ জিবি র‌্যামের সঙ্গে ১২৮ জিবি ইন্টারর্নাল মেমরিসহ ফোনটি পাওয়া যায়। এ ছাড়া অতিরিক্ত স্টোরেজের জন্য মেমরিকার্ড স্লট রয়েছে। এম৩২ স্মার্টফোনে ২০ মেগা পিক্সেল সেলফি ক্যামেরাসহ ৬৪ মেগা পিক্সেলের একটি, ৮ মেগা পিক্সেলের একটি ও ২ মেগা পিক্সেলের একটি মিলিয়ে ৪টি ক্যামেরা রয়েছে। এটাই সব না। এর সঙ্গে আরও পাবেন ৩.৫ মিমি অডিও জ্যাক।

কোথায় পাবেন: স্যামস্যাং অফিসিয়াল রিটেইল শপ, রিও ইন্টারন্যাশনাল ও আল-ইসলাম গ্যাজেট জোনসহ বিভিন্ন শো-রুমে পাওয়া যাবে। মূল্য: ২৩,৯৯৯ টাকা থেকে শুরু।

রিয়েলমি ৮ ৫জি
রিয়েলমি ৮ ৫জি-তে রয়েছে ৬.৪ ইঞ্চি ইন-প্লেন সুইচিং লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, আইপিএস এলসিডি স্ক্রিন। এটি অ্যান্ড্রোয়েড ১১ এবং রিয়েলমি ইউআই ২.০-তে চলে। এই ফোনটিতে ৪৮ মেগা পিক্সেলের একিটি ও ২ মেগা পিক্সেলের ২টি ক্যামেরা রয়েছে।

৩০ এফপিএসে ১০৮০ পিক্সেলের ভিডিও শুটিং ক্ষমতাসহ, এতে একটি ১৬ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে। ফোনটির ৫জি প্রযুক্তি ভবিষ্যতের ইন্টারনেট ব্রাউজিং অভিজ্ঞতা দিতে আপনাকে তৈরি রাখবে।

সেখানে পাবেন: সেল টেক বিডি, রিও ইন্টারন্যাশনাল ও সুম্যাশ টেকসব বিভিন্ন শো-রুমে পাওয়া যায়। মূল্য: ২২,০০০ টাকা থেকে থেকে শুরু।

ইনফিনিক্স নোট ১১ প্রো
ভিভো, অপো ও শাওমির মধ্যে আরও একটি ব্র্যান্ডের স্মার্টফোন এখন বেশ আলোচনায় আছে। সেটি হলো ইনফিনিক্স নোট ১১ প্রো। ফোনটিতে রয়েছে একটি বিশাল ৬.৯ ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন।

অ্যান্ড্রয়েড ১১ ও এক্সওএস ১০ অপারেটিং সিস্টেম। এই ফোনটিতে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারর্নাল মেমরি রয়েছে। এ ছাড়া এর ডেডিকেটেড মেমরি কার্ড স্লটে কার্ড ব্যবহার করে মেমরির পরিমাণ বাড়ানো সম্ভব। ফোনটিতে ৬৪ মেগা পিক্সেল, ১৩ মেগা পিক্সেল ও ২ মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট-আপে ৩০ এফপিএসে ১৪৪০ পিক্সেলের ভিডিও রেকর্ডিং করা যায়। সেলফি ক্যামেরাটি ১৬ মেগা পিক্সেলসহ ৩০ এফপিএসে ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারে।

কোথায় পাবেন: সেল টেক বিডি, গেজেট অ্যান্ড গেজেটসহ বিভিন্ন শো-রুমে পাওয়া যায়। মূল্য: ২২,০০০/-

অপো এ৭৬
অপো এ৭৬ হলো একটি আপ-টু-দ্য-মার্ক বাজেট বান্ধব স্মার্টফোন। এই ফোনে একটি আইপিএস এলসিডি ডিসপ্লেসহ ৬.৫৬ ইঞ্চি স্ক্রিন রয়েছে। ফোনটি অ্যান্ড্রোয়েড ১১ ও কালার ওএস ১১-এ কাজ করে। ফোনটির ইন্টার্নাল মেমরি ১২৮ জিবি এবং র‌্যাম ৪ জিবি ও ৮জিবি আকারে পাওয়া যায়। একটি ডেডিকেটেড মেমরি কার্ড স্লট থাকায় স্টোরেজ স্পেস বাড়ানো যাবে। দিন দিন যেখানে ফোনে ক্যামেরার সংখ্যা বেড়ে ৩-৪ টিতে দাঁড়িয়েছে, সেখানে অপো এ৭৬ ফোনের পেছনে আছে ডুয়েল ক্যামেরা। যার একটি ১৩ মেগা পিক্সেল অন্যটি ২ মেগা পিক্সেল। এ ছাড়া সেলফি ক্যামেরাটি ৮ মেগা পিক্সেলের। এ ছাড়া ফোনটিতে একটি ৩.৫ মিমি অডিও জ্যাক রয়েছে।

কোথায় পাবেন: অপো অফিসিয়াল স্টোর, গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশসহ বিভিন্ন শো-রুমে। মূল্য: ১৯,৯৯০/-

ভিভো ওয়াই৩৩এস
ভিভো ওয়াই৩৩এস স্মার্ট ফোনে একটি ৬.৫ ইঞ্চি এলসিডি স্ক্রিন রয়েছে। এর অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড ১১, ইউজার ইন্টারফেস ফানটাচ ১১.১। ওয়াই৩৩এস-এর ট্রিপল ক্যামেরার মধ্যে একটি ৫০ মেগা পিক্সেল ও ২ মেগা পিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। এর সেলফি ক্যামেরাটি ১৬ মেগা পিক্সেলের। ফোনটির ৪ জিবি র‌্যামের সঙ্গে ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ, ৪ জিবি র‌্যামের সঙ্গে ১২৮ জিবি ও ৮ জিবি র‌্যামের সঙ্গে ১২৮ জিবি স্টোরেজে পাওয়া যায়। ফোনটিতে মেমরি কার্ডের জন্য একটি ডেডিকেটেড স্লট রয়েছে।

কোথায় পাবেন: ভিভো অফিসিয়াল ব্র্যান্ড শপ, রিও ইন্টারন্যাশনালসহ বিভিন্ন শো-রুমে পাওয়া যায়। মূল্য: ১৯,২০০/-

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সেরা স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

এনএফসি চিপ নিয়ে অ্যান্টিট্রাস্ট মামলার ঝুঁকিতে অ্যাপল!
প্রযুক্তি সংবাদ

এনএফসি চিপ নিয়ে অ্যান্টিট্রাস্ট মামলার ঝুঁকিতে অ্যাপল!

স্যামসাং গ্যালাক্সি এফ ২২: স্যামসাংয়ের পারফেক্ট ফোন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এফ ২২: স্যামসাংয়ের পারফেক্ট ফোন

মোবাইল এরিনা

Redmi Note 13: দুর্দান্ত ক্যামেরা ও বড় স্ক্রিনের সেরা স্মার্টফোন ২০২৫

২০২৫ সালে সেরা ১০টি বাজেট স্মার্টফোন (১৫ হাজার টাকার নিচে)
প্রযুক্তি বাজার

২০২৫ সালে সেরা ১০টি বাজেট স্মার্টফোন (১৫ হাজার টাকার নিচে)

শাওমি রেডমি ৯ঃ কি কি থাকছে এবারের ফোনে
নির্বাচিত

শাওমি রেডমি ৯ঃ কি কি থাকছে এবারের ফোনে

দারুণ ঈদ অফারের সাথে রহস্য উন্মোচনের সুযোগ নিয়ে এসেছে ইনফিনিক্স
নির্বাচিত

দারুণ ঈদ অফারের সাথে রহস্য উন্মোচনের সুযোগ নিয়ে এসেছে ইনফিনিক্স

Load More

ট্রেন্ডিং টপিক

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 April 2022

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৬ স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix