Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও টেকসই ডিজাইনের ভিভো ওয়াই২৯ দিচ্ছে এক নতুন অভিজ্ঞতা!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 26 February 2025
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও টেকসই ডিজাইনের ভিভো ওয়াই২৯ দিচ্ছে এক নতুন অভিজ্ঞতা!
Share on FacebookShare on Twitter

ঈদ মানে খুশি, ঈদ মানে প্রিয়জনদের সাথে উপহার ভাগ করে নেওয়া। আর যখন সেই উপহার হয় একটি স্মার্টফোন, তখন আনন্দ হয়ে ওঠে আরও দিগুণ। প্রিয়জনদের সঙ্গে বিশেষ মুহূর্তগুলো ভাগাভাগি করতে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ঈদের আগেই ভিভো নিয়ে এসেছে এক বিশেষ উপহার। দীর্ঘস্থায়ী ব্যাটারি ও টেকসই ডিজাইনে তৈরি ভিভোর নতুন স্মার্টফোন, ভিভো ওয়াই২৯। যা এখন আপনার হাতের নাগালে।

প্রিয়জনকে উপহার দিতে কেন বেছে নিবেন ভিভো ওয়াই২৯ স্মার্টফোন? চলুন জেনে নেওয়া যাক এক ঝলকেই।  

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও চার্জিং ক্ষমতা

ভিভো ওয়াই২৯ স্মার্টফোনটিতে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা একবার চার্জ করলেই সহজেই কেটে যায় পুরো দিন। এমনকি এটি নিশ্চয়তা দেয় গেমিং, স্ট্রিমিং বা মাল্টিটাস্কিং করার। একটানা ১৩ ঘণ্টারও বেশি সময় ফোন ব্যবহারের এবং ৪০ ঘণ্টারও বেশি সময় ভিডিও প্লেব্যাক করার ক্ষমতা রাখে ভিভো ওয়াই২৯। ফোনের ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তির মাধ্যমে এর চার্জ হয়ে যায় খুবই দ্রুত। ফলে ব্যবহারকারীরা পান নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা। এছাড়া ভিভোর ব্লুভোল্ট প্রযুক্তি ফোনের কুলিং এবং ব্যাটারি পারফরম্যান্স অতিরিক্ত গরম হওয়া থেকে ফোনটিকে রক্ষা করে।

শুধু তাই নয়, ৫ বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করতে এতে রয়েছে উন্নত প্রযুক্তি, যা দীর্ঘ সময় ব্যাটারির কার্যক্ষমতা অটুট রাখে। পাশাপাশি ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তির মাধ্যমে ফোনটি সম্পূর্ণ চার্জ হতে মাত্র ৯২ মিনিট সময় নেয় এবং ব্যাটারি ব্যাকআপ প্রদান করে দুই দিন পর্যন্ত। 

টেকসই ডিজাইন ও কোয়ালিটি 

ডিজাইনের দিক থেকেও ভিভো ওয়াই২৯ দৃষ্টি আকর্ষণ করবে গ্রাহকদের। স্মার্টফোনটিতে অ্যান্টি–ড্রপ আর্মর ডিজাইন ও স্কট শিল্ড গ্লাস ব্যবহারের কারণে এটি অত্যন্ত টেকসই। এমনকি দুর্ঘটনায় পড়ে গেলেও এ বৈশিষ্ট্য নিরাপদ রাখবে ফোনকে। এমন টেকসই ফিচারের জন্য ভিভো ওয়াই২৯ পেয়েছে এসজিএস ফাইভ–স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন এবং মিলিটারি–গ্রেড সার্টিফিকেশন।  

এছাড়াও ভিভো ওয়াই২৯ এ প্রথমেই নজরে আসবে স্মার্টফোনটির মেটালিক হাই–গ্লস ফ্রেম এবং ছোট থ্রিডি প্লেট ডিজাইন, যা একদিকে স্টাইলিশ এবং অন্যদিকে আরামদায়ক গ্রিপ নিশ্চিত করে।  স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে দুটি রঙে – “এলিগেন্ট হোয়াইট” এবং “নোবেল ব্রাউন”।

পারফরম্যান্স ও স্মুথ ডিসপ্লে 

পারফরম্যান্সের দিক থেকে ভিভো ওয়াই২৯ স্মার্টফোনের স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর নিশ্চিত করে দীর্ঘদিনের মসৃণ অভিজ্ঞতা। এটি গেমিং এবং মাল্টিটাস্কিংকে করে আরও মসৃণ। এর ১২০ হার্জ স্মুথ ডিসপ্লে ও ১০০০ নিটস ব্রাইটনেসের মত ফিচার এ ফোনকে আরও আকর্ষণীয় করে তুলে। কেননা এটি সরাসরি সূর্যের আলোতেও পরিষ্কার ভিজ্যুয়াল প্রদান করে। তাছাড়া এর টিইউভি রেইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশনের মাধ্যমে চোখের সুরক্ষা নিশ্চিত করে ফোনটি। 

পাশাপাশি ভিভো ওয়াই২৯ এ রয়েছে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, যা ধুলাবালি-পানি থেকে ফোনকে সুরক্ষা করবে।

এদিকে ফোনটির ওজন মাত্র ২০৪ গ্রাম, যেখানে থিকনেস ৮.০৯ মিলিমিটার এবং রেজোলিউশন ১৬০৮ × ৭২০। কম ওজন ও থিকনেসের কারণে ভিভো ওয়াই২৯ নিয়ে চলাফেরা করতেও ব্যবহারকারীদের জন্য স্বাচ্ছন্দ্যময়। 

অডিও ও ক্যামেরা ফিচারস

ভিভো ওয়াই২৯ স্মার্টফোনে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার এবং ৪০০% অডিও বুস্টার, যার মাধ্যমে অভিজ্ঞতা পাওয়া যায় উন্নত সাউন্ড কোয়ালিটির। ক্যামেরার দিক থেকে অত্যাধুনিক এআই প্রযুক্তিসমৃদ্ধ ফিচারসহ ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল এইচডি মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।  

বাজেট ফ্রেন্ডলি ভ্যারিয়েন্টস

ভিভোর অফিসিয়াল ই–স্টোর অথবা দেশের যে কোনো অথরাইজড শপে এ ফোন পাওয়া যাচ্ছে তিনটি ভ্যারিয়েন্টে। যার মধ্যে একটি হলো ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রমের, যার মূল্য ২৩,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের ভিভো ওয়াই২৯ স্মার্টফোন পাওয়া যাচ্ছে যথাক্রমে ২১,৯৯৯ এবং ১৯,৯৯৯ টাকায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভোভিভো ওয়াই২৯

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্টেডফাস্ট কুরিয়ারে ক্ষতিগ্রস্ত ২০০+ ব্যবসা: উদ্যোক্তাদের ক্ষোভে ফুঁসছে সোশ্যাল মিডিয়া
ই-কমার্স

স্টেডফাস্ট কুরিয়ারে ক্ষতিগ্রস্ত ২০০+ ব্যবসা: উদ্যোক্তাদের ক্ষোভে ফুঁসছে সোশ্যাল মিডিয়া

তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে তুরস্ক
প্রযুক্তি সংবাদ

তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে তুরস্ক

হুয়াওয়ে প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রতি চীনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রতি চীনের আহ্বান

আসছে হুয়াওয়ে এনজয় ২০ প্লাস
নির্বাচিত

আসছে হুয়াওয়ে এনজয় ২০ প্লাস

৫জি ও ৬জি প্রশিক্ষণে চীনে যাচ্ছেন বিটিআরসির দুই কর্মকর্তা
টেলিকম

৫জি ও ৬জি প্রশিক্ষণে চীনে যাচ্ছেন বিটিআরসির দুই কর্মকর্তা

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পেলেন প্রবাসীর স্ত্রীসহ তিনজন
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পেলেন প্রবাসীর স্ত্রীসহ তিনজন

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
নির্বাচিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি মাস্টারকার্ড ক্রেডিট কার্ড থেকে কোনো...

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 February 2025

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও টেকসই ডিজাইনের ভিভো ওয়াই২৯ দিচ্ছে এক নতুন অভিজ্ঞতা!

Techzoom.TV |
TechzoomTV