Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের স্মার্টফোন নীতিতে প্রতিযোগিতামূলক অফিসিয়াল বাজার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

সাকিব আরাফাত by সাকিব আরাফাত
Sunday, 28 June 2026
দেশীয় মোবাইল খাত ধ্বংস করে স্মার্টফোন আমদানিনির্ভর করার চক্রান্ত: নেপথ্যে ‘গ্রে-মাফিয়া’
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের মোবাইল ফোন শিল্প আজ একটি গুরুত্বপূর্ণ নীতিগত মোড়ে দাঁড়িয়ে আছে। গত এক দশকে দেশে মোবাইল ফোন অ্যাসেম্বলি ও উৎপাদন শিল্পের উল্লেখযোগ্য বিকাশ ঘটেছে। এর মাধ্যমে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, নতুন বিনিয়োগ এসেছে এবং ডিজিটাল বাংলাদেশের যাত্রা আরও শক্তিশালী হয়েছে। এই অর্জন অবশ্যই ধরে রাখতে হবে।

তবে স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে গিয়ে যেন দেশের অফিসিয়াল স্মার্টফোন বাজার ক্ষতিগ্রস্ত না হয়, সেটিও সমান গুরুত্বপূর্ণ।

চলতি বছরের শুরুতে সরকার মোবাইল ফোন আমদানির ওপর মোট করের বোঝা ৬১.৮% থেকে কমিয়ে ৪৩.৪৩%-এ নিয়ে আসে। এর ফলে অফিসিয়ালভাবে আমদানিকৃত স্মার্টফোনের দাম কিছুটা প্রতিযোগিতামূলক হয় এবং বৈধ আমদানিকে উৎসাহিত করার সুযোগ তৈরি হয়। কিন্তু এত অল্প সময়ে এই উৎসাহ পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি, মাত্র শুরু হয়েছিল এখনই আবার শেষ হবার পথে।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরে আবারও আমদানিকৃত স্মার্টফোনের ওপর মোট করের বোঝা প্রায় ৬৪.২৫%-এ উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এখানেই মূল উদ্বেগ

যখন অফিসিয়ালভাবে আমদানিকৃত একটি স্মার্টফোনের দাম অতিরিক্ত বেড়ে যায়, তখন একই পণ্যের আনঅফিসিয়াল বা গ্রে মার্কেট সংস্করণ তুলনামূলকভাবে অনেক কম দামে পাওয়া যায়। ফলে স্বাভাবিকভাবেই অনেক ক্রেতা অফিসিয়াল বাজার থেকে সরে গিয়ে আনঅফিসিয়াল চ্যানেলের দিকে ঝুঁকেন।

এর ক্ষতি শুধু সরকার নয়, পুরো শিল্পকে বহন করতে হয়।

অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ও রিটেইলাররা প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন, ভোক্তারা অফিসিয়াল ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা থেকে বঞ্চিত হন, আর সরকার সম্ভাব্য রাজস্ব হারায়।

অন্যদিকে, স্থানীয় উৎপাদন শিল্পকে উৎসাহ দেওয়ার জন্য ২০৩০ সাল পর্যন্ত ভ্যাট সুবিধা বৃদ্ধি এবং উৎপাদন কাঁচামালের ওপর কর কমানোর সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক। এই ধরনের প্রণোদনা দেশীয় শিল্পের জন্য প্রয়োজনীয়।

তবে বাস্তবতা হলো, সব ধরনের স্মার্টফোন বাংলাদেশে উৎপাদন করা বাণিজ্যিকভাবে সম্ভব নয়।

বিশেষ করে Apple, Google Pixel, Huawei, Motorola, Samsung ও Xiaomi-এর অনেক মিড-রেঞ্জ, প্রিমিয়াম ও বিশেষায়িত মডেল এখনও আমদানির ওপর নির্ভরশীল। এসব ডিভাইসের স্থানীয় উৎপাদন খরচ অনেক ক্ষেত্রেই সরাসরি আমদানির চেয়ে বেশি পড়ে। ফলে এই সেগমেন্টের জন্য একটি কার্যকর অফিসিয়াল আমদানি ব্যবস্থা অপরিহার্য।

অবৈধ মোবাইল নিয়ন্ত্রণে NEIR এবং BTRC-এর কার্যক্রম অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে শুধু আইন প্রয়োগ করলেই সমস্যার সমাধান হবে না। যদি অফিসিয়াল ও আনঅফিসিয়াল ফোনের দামের ব্যবধান খুব বেশি থাকে, তাহলে গ্রে মার্কেট সবসময়ই টিকে থাকার সুযোগ পাবে।

বাংলাদেশের স্মার্টফোন নীতির মূল লক্ষ্য হওয়া উচিত বৃহত্তর অফিসিয়াল বাজার তৈরি করা।

কারণ একটি বড় অফিসিয়াল বাজার মানেই—

* সরকারের জন্য টেকসই রাজস্ব
* স্থানীয় শিল্পে আরও বিনিয়োগ
* অধিক কর্মসংস্থান
* শক্তিশালী বিক্রয়োত্তর সেবা
* উন্নত ভোক্তা সুরক্ষা
* এবং একটি সুস্থ প্রতিযোগিতামূলক প্রযুক্তি বাজার।

বাংলাদেশের মোবাইল শিল্পের ভবিষ্যৎ নির্ভর করবে শুধুমাত্র শুল্ক বাড়ানোর ওপর নয়, বরং শিল্প সুরক্ষা, রাজস্ব আদায় এবং ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে সঠিক ভারসাম্য তৈরির ওপর।

সবচেয়ে সফল নীতি সেটিই, যা সর্বোচ্চ কর আদায়ের চেষ্টা করে না; বরং সর্বাধিক সংখ্যক গ্রাহককে বৈধ বা অফিসিয়াল বাজারে নিয়ে আসে।

লেখক: সাকিব আরাফাত
প্রতিষ্ঠাতা প্রযুক্তি পণ্য ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘সেলেক্সা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোবাইল ফোন শিল্প

এই বিভাগ থেকে আরও পড়ুন

একবার চার্জে ১২৫ কিমি, বাজারে আসছে ইলেকট্রিক স্কুটার
অটোমোবাইল

একবার চার্জে ১২৫ কিমি, বাজারে আসছে ইলেকট্রিক স্কুটার

ভিভো মোবাইল তার নতুন সংযোজন করল ভিভো এক্স৬০ প্রো প্লাস
নির্বাচিত

ভিভো মোবাইল তার নতুন সংযোজন করল ভিভো এক্স৬০ প্রো প্লাস

মেয়েদের কাছ থেকে গোপনীয় ছবি হাতিয়ে নিত আজাদ
নির্বাচিত

মেয়েদের কাছ থেকে গোপনীয় ছবি হাতিয়ে নিত আজাদ

নতুন আপডেটে শক্তিশালী হল শাওমি রেডমি নোট ৭ প্রো
নির্বাচিত

নতুন আপডেটে শক্তিশালী হল শাওমি রেডমি নোট ৭ প্রো

৩ ভাঁজ করা যাবে হুয়াওয়ের এই ফোন
নির্বাচিত

৩ ভাঁজ করা যাবে হুয়াওয়ের এই ফোন

ব্যাকআপ রেখে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে
নির্বাচিত

ব্যাকআপ রেখে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বিটিসিএলের ডট বিডি ডোমেইনে নিবন্ধিত হাজারো ওয়েবসাইটে প্রবেশ...

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 June 2026

বাংলাদেশের স্মার্টফোন নীতিতে প্রতিযোগিতামূলক অফিসিয়াল বাজার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix