Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিরির পরীক্ষা চালাতে চ্যাটজিপিটির মতো অ্যাপ তৈরি অ্যাপলের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 28 September 2025
সিরির পরীক্ষা চালাতে চ্যাটজিপিটির মতো অ্যাপ তৈরি অ্যাপলের
Share on FacebookShare on Twitter

চ্যাটজিপিটি ধাঁচের অ্যাপ তৈরি করেছে টেক জায়ান্ট অ্যাপল। তবে পরীক্ষামূলক টুলটি সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়, বরং কোম্পানির অভ্যন্তরে সিরির বড় ধরনের সংস্কার পরীক্ষা করার কাজে ব্যবহার হচ্ছে। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মার্ক গুরম্যান এসব তথ্য জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী অ্যাপলের প্রকৌশলীরা নতুন অ্যাপটি দিয়ে সিরির আসন্ন ফিচারগুলো যাচাই করছেন। নতুন ফিচারে আছে আরো তীক্ষ্ণভাবে বোঝার ক্ষমতা, একসঙ্গে একাধিক অ্যাপের কাজ সামলানো এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সঙ্গে গভীরভাবে একীভূত হওয়ার মতো সুবিধা।

ভেরিটাস নামের বিশেষ টুলটি ব্যবহারকারীর ব্যক্তিগত ডাটা, যেমন ই-মেইল বা মিউজিক লাইব্রেরি ব্যবহার করতে পারে। এছাড়া এটি অ্যাপের ছবি এডিটের মতো কাজও করতে পারে।

ভেরিটেস দেখতে অন্যান্য প্রচলিত চ্যাটবটগুলোর মতোই। চ্যাটবটটি একই সময় একের বেশি ভিন্ন বিষয় নিয়ে আলাদাভাবে আলোচনা করতে পারে, আগের কথোপকথন মনে রাখতে পারে এবং আরো দীর্ঘ, স্বাভাবিক সংলাপের সুযোগ দেয়।

এর আগে মার্ক গুরম্যান জানিয়েছিলেন, অ্যাপলের নতুন এআই চ্যাটবটটি ইন্টারনেট থেকে তথ্য নিয়ে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে পারবে। প্লাটফর্মটি আলাদা একটি অ্যাপ হিসেবে আসতে পারে অথবা সিরি, সাফারি ও অ্যাপলের অন্যান্য পরিষেবায় সার্চ ফিচারকে উন্নত করতেও ব্যবহার হতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক এআই খাতে এখনো বড় কোনো প্রভাব ফেলতে পারেনি অ্যাপল। যদিও টেক জায়ান্টটি ২০২৪ সালে নিজস্ব এআই প্রযুক্তি ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করেছিল। কিন্তু এরপর প্রতিষ্ঠানটি নিজেরাই প্রকাশ্যে স্বীকার করেছে, পরিকল্পনাটি বাস্তবায়নের কিছু জায়গায় ভুলের কারণে অ্যাপল এআই দৌড়ে পিছিয়ে পড়েছে। এখন পর্যন্ত অ্যাপলের এআই সুবিধাগুলোর মধ্যে টেক্সট মেসেজ সারাংশের মতো ফিচারগুলো বেশ সাধারণ ও তেমন কার্যকর নয় বলেও মনে করেন অনেকে।

আইওএস ১৮ আসার পর থেকেই উন্নত সিরি তৈরিতে কাজ করছে অ্যাপল। প্রথমে ‘অ্যাপল ইন্টেলিজেন্স সিরি’ নামে নতুন ফিচারটি চালু করার পরিকল্পনা ছিল কোম্পানিটির। তবে অ্যাপলের মানদণ্ড পূরণ করতে না পারায় এটি স্থগিত রাখা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চ্যাটজিপিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অক্টোবরে বাজার কাঁপাবে শাওমি ১৬ সিরিজ
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে বাজার কাঁপাবে শাওমি ১৬ সিরিজ

লাইভে ‘মার্স ২০২০’ রোভারের নাম জানাবে নাসা
প্রযুক্তি সংবাদ

লাইভে ‘মার্স ২০২০’ রোভারের নাম জানাবে নাসা

আপডেটের পরপরই বিভ্রাটের কবলে মাইক্রোসফট ৩৬৫
প্রযুক্তি সংবাদ

ত্রুটি ধরিয়ে দিলেই হাজার ডলার পুরস্কার দেবে মাইক্রোসফট

উদ্ভাবন ও সংযোজনে ভিভোর ব্লকবাস্টার বছর ছিল ২০২১
নির্বাচিত

উদ্ভাবন ও সংযোজনে ভিভোর ব্লকবাস্টার বছর ছিল ২০২১

গুগল আপনাকে ১৫ লাখ ডলার দেবে, কিভাবে নিবেন
প্রযুক্তি সংবাদ

গুগল আপনাকে ১৫ লাখ ডলার দেবে, কিভাবে নিবেন

নতুন বাইক কেনার আগে যেসব বিষয় জানা প্রয়োজন
অটোমোবাইল

নতুন বাইক কেনার আগে যেসব বিষয় জানা প্রয়োজন

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ
ই-কমার্স

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের
প্রযুক্তি সংবাদ

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং
অর্থ ও বাণিজ্য

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 September 2025

সিরির পরীক্ষা চালাতে চ্যাটজিপিটির মতো অ্যাপ তৈরি অ্যাপলের

Techzoom.TV |
TechzoomTV