Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবৈধ ফোন বন্ধে সরকারকে এখনই দৃঢ় হতে হবে

ইমরান হোসেন মিলন by ইমরান হোসেন মিলন
Tuesday, 11 November 2025
অবৈধ ফোন বন্ধে সরকারকে এখনই দৃঢ় হতে হবে
Share on FacebookShare on Twitter

দেশে স্মার্টফোনের ব্যবহার এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, অর্থনীতি ও জীবনের অপরিহার্য অংশ। কিন্তু এই দ্রুতবর্ধনশীল বাজারের আড়ালে গড়ে উঠেছে একটি ভয়ংকর অন্ধকার জগত—অবৈধ বা আনঅফিশিয়াল ফোনের বাজার। এই বাজার শুধু দেশীয় উৎপাদনকে বিপদে ফেলছে না, সরকারের রাজস্ব ক্ষতি করছে, বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও কমিয়ে দিচ্ছে। অফিসিয়াল নয়, অবৈধ ফোনের বাজার শুধু শিল্প নয়, রাষ্ট্রীয় রাজস্ব ও বিনিয়োগের জন্যও বড় হুমকি।

অবৈধ ফোনের বাজার বিশাল ও নিয়ন্ত্রণহীন

আগের ‘বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ যা বর্তমানে ‘বাংলাদেশ মোবাইল ফোন ম্যানুফ্যাক্চারিং অ্যাসোসিয়েশন’ নামে পরিচিত তারা বলছে, দেশে বিক্রি হওয়া হ্যান্ডসেটের প্রায় ৬০ শতাংশই অবৈধ বা আনঅফিশিয়াল। এসব ফোন পাচার বা গ্রে চ্যানেলের মাধ্যমে দেশে আসে, কাস্টমস শুল্ক বা কর কিছুই দেয় না। ফলে সরকার বছরে ২,০০০ কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে। তবে প্রকৃত অংক এর চেয়ে ঢের বেশি।

এই ফোনগুলো মূলত বিদেশে পুনর্বিক্রিত বা ক্লোন আইএমইআই (IMEI) ব্যবহার করা ডিভাইস, যা এখানে জনপ্রিয় ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিক্রি হয়। এগুলোর দাম কম হওয়ায় অনেক ক্রেতা অজান্তেই প্রতারিত হন। এতে বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর অবৈধ সিন্ডিকেট অঢেল মুনাফা করছে।

দেশীয় উৎপাদনের পথে বড় বাধা

বাংলাদেশে বর্তমানে ১৭টিরও বেশি স্মার্টফোন সংযোজন কারখানা সক্রিয়। ওয়ালটন, স্যামসাং, ইনফিনিক্স, টেকনো, শাওমি, রিয়েলমি, অপো—সব বড় ব্র্যান্ডই স্থানীয়ভাবে ফোন তৈরি করছে। সরকারের লক্ষ্য ২০২৭ সালের মধ্যে বাংলাদেশকে ‘মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তোলা। কিন্তু বাস্তবতা হলো, অবৈধ ফোনের দৌরাত্ম্যে স্থানীয় শিল্প টিকে থাকতে পারছে না। এসব কারখানা শুল্ক ও কর দেয়, শ্রমিক নিয়োগ দেয়, উৎপাদন ব্যয় বহন করে। অপরদিকে অবৈধ ফোন বিক্রেতারা কোনো খরচ ছাড়াই বাজার দখল করে নিচ্ছে। এমন অবস্থায় বৈধ কোম্পানিগুলো প্রতিযোগিতায় হেরে যাচ্ছে, বিনিয়োগকারীরা আতঙ্কিত হচ্ছেন।

সম্প্রতি খবর এসেছে, কিছু অবৈধ বিক্রেতা একজোট হয়ে দেশীয় কয়েকটি কোম্পানিকে বয়কট ঘোষণা দিয়েছে। এমনকি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিগত সরকারের ‘দোসর’ ট্যাগ দিয়ে এই শিল্পকে দুর্বল করার চেষ্টা করছে। এতে শুধু শিল্প নয়, দেশের বিনিয়োগ পরিবেশও ঝুঁকির মুখে পড়ছে।

সরকারের উদ্যোগ আশার আলো

এই বাস্তবতায় সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে, ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইএর) সিস্টেম আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হবে। এই সিস্টেম চালু হলে অবৈধ বা অননুমোদিত ফোন দেশের কোনো মোবাইল নেটওয়ার্কে কাজ করবে না। ভবিষ্যতে বিক্রি হওয়া সব ফোনকেই এই রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে।

এনইআইআর প্রতিটি ফোনের আইএমইআই নম্বর যাচাই করবে। অবৈধ বা ক্লোন ফোন স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে। ভারত, পাকিস্তান ও নেপালের মতো দেশগুলো ইতিমধ্যেই এ ধরনের সিস্টেম সফলভাবে চালু করেছে। পাকিস্তানে এই ব্যবস্থার ফলে ৫০ লাখের বেশি অবৈধ ফোন নেটওয়ার্ক থেকে বাদ পড়েছে এবং বৈধ আমদানি প্রায় দ্বিগুণ হয়েছে। বাংলাদেশেও একইভাবে কার্যকর হলে সরকার রাজস্ব পাবে, স্থানীয় শিল্পে সমান প্রতিযোগিতা তৈরি হবে এবং সাইবার অপরাধ রোধে সহায়ক হবে।

কেন এখনই প্রয়োজন কঠোর পদক্ষেপ

কয়েকটি কারণে সরকারকে এখনই শক্ত পদক্ষেপ নিতে হবে। যার মধ্যে রয়েছে রাজস্ব সুরক্ষা। অবৈধ ফোনের কারণে বছরে হাজার কোটি টাকা হারাচ্ছে সরকার। দেশীয় শিল্পের টিকে থাকতে ও বৈধ কারখানাগুলো সমান প্রতিযোগিতার সুযোগ পাবে। ভোক্তার নিরাপত্তা দিকটাও জরুরি। কেননা বৈধ ফোন মানে ওয়ারেন্টি, নিরাপদ সফটওয়্যার ও সার্ভিস সুবিধা। সাইবার অপরাধ রোধেও এটি জরুরি। কেননা অননুমোদিত ফোন প্রায়ই প্রতারণা ও চুরি কাজে ব্যবহৃত হয়। এনইআইআর চালু হলে এই চারটি ক্ষেত্রেই তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব পড়বে।

বাস্তবায়নে রয়েছে চ্যালেঞ্জ

তবে সফল বাস্তবায়নের জন্য সরকারকে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। প্রথমত, বাজার সিন্ডিকেট ভাঙতে হবে। রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর ছত্রছায়ায় থাকা এই ব্যবসা বন্ধ না হলে কোনো উদ্যোগই টেকসই হবে না। দ্বিতীয়ত, জনসচেতনতা বাড়াতে হবে—ভোক্তারা যেন সহজে আইএমইআই যাচাই করে বুঝতে পারেন ফোনটি বৈধ কি না। তৃতীয়ত, সমন্বয় দরকার অপারেটর, কাস্টমস ও এনবিআরের মধ্যে, যাতে অবৈধ ফোন প্রবেশের সুযোগ না পায়।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রাধিকার দিতে হবে কয়েকটি বিষয়ে। যার অন্যতম হলো আইনি কাঠামো। অবৈধ ফোন আমদানি ও বিক্রির শাস্তি কঠোর করতে হবে। স্থানীয় শিল্পে প্রণোদনা দিতে হবে। বৈধ কারখানাগুলোর জন্য কর রেয়াত, সহজ ঋণ বা ইনসেনটিভ চালু করা যেতে পারে। ডিজিটাল চেকিং সেবা বা “আপনার ফোন বৈধ কি না”—এই যাচাই পদ্ধতি সবার জন্য সহজলভ্য করতে হবে।

সবশেষে বলতে হয়, বাংলাদেশ আজ স্মার্টফোননির্ভর অর্থনীতির যুগে প্রবেশ করেছে। ই-কমার্স, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্স—সব কিছু এখন ফোনকেন্দ্রিক। এই বাস্তবতায় অবৈধ ফোনের দৌরাত্ম্য কেবল রাজস্ব ক্ষতি নয়, দেশের প্রযুক্তি নিরাপত্তা ও বিনিয়োগ সম্ভাবনাকেও হুমকির মুখে ফেলছে। তাই এখনই সরকারের দৃঢ় পদক্ষেপ দরকার। এনইআইআর বাস্তবায়ন কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, এটি অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠারও লড়াই। অবৈধ সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে যদি সরকার এটি সফলভাবে কার্যকর করতে পারে, তাহলে বাংলাদেশ সত্যিই হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী মোবাইল উৎপাদন ও প্রযুক্তি কেন্দ্র।

লেখক: ইমরান হোসেন মিলন, মিডিয়া পেশাজীবী।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Domestic IndustryGrey MarketIllegal MobileNEIR Bangladeshঅবৈধ ফোনঅবৈধ মোবাইলইমরান হোসেন মিলনএনইআইআর (NEIR)ক্লোন আইএমইআইগ্রে মার্কেটদেশীয় মোবাইল শিল্পবাংলাদেশ মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনবিটিআরসিরাজস্ব ক্ষতি

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনা র‍্যামের পরীক্ষা চালাচ্ছে অ্যাপল
নির্বাচিত

চীনা র‍্যামের পরীক্ষা চালাচ্ছে অ্যাপল

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
নির্বাচিত

স্মার্টফোন বিক্রিতে শীর্ষে হুয়াওয়ে

কী আছে ইউছি টিডব্লিউএস সিক্সটিনে?
নির্বাচিত

কী আছে ইউছি টিডব্লিউএস সিক্সটিনে?

বৈদ্যুতিক সুইচ বোর্ড পরিষ্কার করার কৌশল
নির্বাচিত

বৈদ্যুতিক সুইচ বোর্ড পরিষ্কার করার কৌশল

ই-মেইলের মাধ্যমে নিরাপত্তা বাড়াবে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

ই-মেইলের মাধ্যমে নিরাপত্তা বাড়াবে হোয়াটসঅ্যাপ

এবার টিভির স্ক্রিনে জিভ রাখলেই পাবেন খাবারের স্বাদ!
নির্বাচিত

এবার টিভির স্ক্রিনে জিভ রাখলেই পাবেন খাবারের স্বাদ!

Load More

ট্রেন্ডিং টপিক

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট
প্রযুক্তি সংবাদ

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 November 2025

অবৈধ ফোন বন্ধে সরকারকে এখনই দৃঢ় হতে হবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix