Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইরান কি আসলেই পরমাণু অস্ত্র তৈরি করছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 14 February 2026
ইরান কি আসলেই পরমাণু অস্ত্র তৈরি করছে
Share on FacebookShare on Twitter

ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন শহরে গত শুক্রবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক বোমা তৈরির গোপন কর্মসূচি বন্ধে আগাম ব্যবস্থা হিসেবে এ হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, তেহরান ইতিমধ্যে ৯টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে।

তবে নেতানিয়াহুর সমালোচকেরা বলছেন, তিনি মূলত অন্য কিছু প্রতিরোধ করতে আগাম পদক্ষেপ নিয়েছেন। সেটা হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা নস্যাৎ করা কিংবা নেতানিয়াহু সরকারের পতন ঠেকানো।

মূলত ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে নেতানিয়াহু ইরান সম্পর্কে এমন দাবি করেছেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা কিংবা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) চেয়েও বেশি তথ্য রাখে বলে ধারণা করা হয়।

আগেই ইরানে ঢুকে কীভাবে হামলার ক্ষেত্র গড়ে তুলেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড গত ২৫ মার্চ সিনেটের গোয়েন্দা কমিটিকে জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। তবে গ্যাবার্ড বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যা কোনো পারমাণবিক অস্ত্রহীন দেশের ক্ষেত্রে নজিরবিহীন।

চলতি সপ্তাহে আইএইএ ২২ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে এমন কিছু বলা হয়নি, যাতে বোঝা যায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। বরং এতে উল্লেখ করা হয়েছে, তারা ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত পর্যবেক্ষণ করতে পারেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে সীমাবদ্ধ কি না, তা যাচাই করতে পারেনি আইএইএ। তবে ইরান শিগগিরই একটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, এমন কোনো কথা প্রতিবেদনে বলা হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবিধ

১২ হাজার ৫০০ টাকায় আইলাইফের নতুন ল্যাপটপ

রোগীদের ফ্রি কনসাল্টেশন সুবিধা দিবে মেডিফ্লাই
বিবিধ

রোগীদের ফ্রি কনসাল্টেশন সুবিধা দিবে মেডিফ্লাই

অপার সম্ভবনাময় বাংলার দার্জিলিং বা চিম্বুক পাহাড়
বিবিধ

অপার সম্ভবনাময় বাংলার দার্জিলিং বা চিম্বুক পাহাড়

অনলাইনে খাবার নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য কিছু পরামর্শ
বিবিধ

অনলাইনে খাবার নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য কিছু পরামর্শ

বিবিধ

শাওমির ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ফোন

বুনো থা.বালচু পরিচিতি পাচ্ছে টাংগাইলের গারোদের চেষ্টায়
বিবিধ

বুনো থা.বালচু পরিচিতি পাচ্ছে টাংগাইলের গারোদের চেষ্টায়

Load More

ট্রেন্ডিং টপিক

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন
টেলিকম

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 February 2026

ইরান কি আসলেই পরমাণু অস্ত্র তৈরি করছে

Techzoom.TV |
TechzoomTV