Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাঁচ শ্রেণিতে ভাগ করে সারা দেশে চাঁদাবাজদের তালিকা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
পাঁচ শ্রেণিতে ভাগ করে সারা দেশে চাঁদাবাজদের তালিকা হচ্ছে
Share on FacebookShare on Twitter

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে সারা দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা করার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

ওই তালিকা অনুযায়ী তাদের আইনের আওতায় আনতে পুলিশকে অনুশাসন দেওয়ার কথাও জানান মন্ত্রী। মূলত দেশের শান্তিশৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে এ নির্দেশনা দেন বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর এমন নির্দেশের পর পরই সারা দেশের চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শুরু করেছে পুলিশ। টেম্পোস্ট্যান্ড, ফুটপাতসহ পাঁচটি ক্ষেত্র ঠিক করে এখন তথ্য সংগ্রহ চলছে।

টেম্পোস্ট্যান্ড ও ফুটপাতসহ পাঁচটি নির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে বর্তমানে তথ্য সংগ্রহের কাজ চলছে। বিভিন্ন অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও মাদক বিক্রেতাদের বিষয়েও বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে চূড়ান্ত তালিকা করে দ্রুতই দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু হবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

জানা গেছে, ডিএমপির সেই মতবিনিময় সভায় চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের একটি নির্মোহ তালিকা তৈরি করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ওই সভায় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শিগগিরই বড় ধরনের অভিযানের ঘোষণা দেন এবং জানান যে রাজধানী থেকেই এই অভিযান শুরু হবে।

রাজনৈতিক ছত্রচ্ছায়ায় রাজধানীর বিভিন্ন টেম্পোস্ট্যান্ড, পরিবহন টার্মিনাল, বাজার ও ফুটপাতকেন্দ্রিক ব্যবসায়ীদের কাছ থেকে দীর্ঘদিন ধরেই চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পরিবহন শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা নিয়মিত চাঁদা দিতে বাধ্য হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝেমধ্যে অভিযান চালালেও অপরাধীরা আবার সক্রিয় হয়ে ওঠে, যা এবার স্থায়ীভাবে বন্ধ করতে চায় সরকার।

বিএনপি সরকার গঠনের পর ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন। দায়িত্ব নেওয়ার পর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরও অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন।

তিনি স্পষ্ট জানিয়েছেন, অপরাধীর দলীয় পরিচয় থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষ শাখা (এসবি) এবং পুলিশের ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশনসহ (আইএডি) কয়েকটি ইউনিটের সমন্বয়ে এই তথ্য সংগ্রহের কাজ চলছে।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ বিভাগের উপকমিশনার মো. তারেক জুবায়ের জানান, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। ইতিমধ্যে অনেক এলাকার প্রাথমিক তালিকা জমা পড়েছে। সব বিভাগের তথ্য যাচাই-বাছাই করে একটি চূড়ান্ত তালিকা করা হবে এবং পুলিশের অন্য ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হবে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, এর আগে বিভিন্ন ক্যাটাগরিতে সন্ত্রাসীদের তালিকা হলেও চাঁদাবাজদের নিয়ে এমন বিশেষায়িত তালিকা এবারই প্রথম।

এবার বিভিন্ন ইউনিট একযোগে তালিকা করছে। আলাদা আলাদা করে তালিকা করে পরে সেগুলো একত্র করে চূড়ান্ত তালিকা করা হবে। সেই তালিকা ধরেই অভিযান চলবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকেই এই অভিযান শুরুর পরিকল্পনা রয়েছে।

ডিএমপি সূত্র আরও জানায়, এলাকা অনুযায়ী চাঁদাবাজদের পাঁচটি শ্রেণিতে ভাগ করা হচ্ছে। এর মধ্যে পরিবহন, ফুটপাত, এলাকাভিত্তিক বাজার, অস্ত্রধারী চাঁদাবাজ এবং অটোরিকশা ও টেম্পোস্ট্যান্ডে যারা চাঁদাবাজি করে, তাদের তথ্য আলাদাভাবে সংগ্রহ করা হচ্ছে। এই তালিকায় চাঁদাবাজির সঠিক স্থান এবং চাঁদার পরিমাণের তথ্যও সংযুক্ত থাকবে। আইজিপি আলী হোসেন ফকির জানিয়েছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের পাশাপাশি মব সন্ত্রাসে জড়িত ব্যক্তিদেরও একটি তালিকা করা হচ্ছে। যেকোনো সময় এসব অপরাধীদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান শুরু হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের একটি তালিকার পাশাপাশি মব সন্ত্রাসে জড়িত ব্যক্তিদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গত সোমবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন আইজিপি।

আইজিপি আলী হোসেন ফকির বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। দলীয় পরিচয় থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না। যেকোনো সময় তাদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিসেম্বরে গোপনে কন্যাসন্তানের বাবা-মা হন ইলন মাস্ক ও গ্রাইমস
বিবিধ

ডিসেম্বরে গোপনে কন্যাসন্তানের বাবা-মা হন ইলন মাস্ক ও গ্রাইমস

বিবিধ

অগমেন্টেড রিয়েলিটির বাজারে আসছে অ্যাপল

বিবিধ

ব্রাউজারভিত্তিক স্ট্রিমিং গেম সেবা আনছে গুগল

মুন্সিগঞ্জের বিখ্যাত ব্যাক্তি বর্গ
বিবিধ

মুন্সিগঞ্জের বিখ্যাত ব্যাক্তি বর্গ

টাঙ্গাইল জেলার টেকজুম প্রতিনিধি  হলেন পপি
ই-কমার্স

টাঙ্গাইল জেলার টেকজুম প্রতিনিধি হলেন পপি

অর্ধযুগে সারাবাংলা ডটনেট
বিবিধ

অর্ধযুগে সারাবাংলা ডটনেট

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক
প্রযুক্তি পরামর্শ

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
প্রযুক্তি বাজার

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক
সোশ্যাল মিডিয়া

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’
পাঁচমিশালি

আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’

বাংলাদেশে এবার ‘১ আওয়ার সার্ভিস’ উদ্যোগের মাধ্যমে কাস্টমার-কেয়ার...

প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix