Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কেন ট্রাম্পকে সাহায্য করতে আসেনি পশ্চিমা মিত্ররা, জানা গেল আসল কারণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 25 March 2026
কেন ট্রাম্পকে সাহায্য করতে আসেনি পশ্চিমা মিত্ররা, জানা গেল আসল কারণ
Share on FacebookShare on Twitter

হরমুজ প্রণালিকে ‘মুক্ত’ করতে ন্যাটো সামরিক জোট ও পশ্চিমা মিত্রদের সহায়তা চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদেরকে হুমকি-ধমকিও দিয়েছিলেন তিনি। বলেছিলেন, সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’ হবে। তাতেও কাজ হয়নি। ইরানের ওপর ট্রাম্পের আরোপিত যুদ্ধে মার্কিন মিত্ররা কোনওভাবেই জড়াতে চায়নি।

কিন্তু হরমুজ প্রণালিতে কেন তারা ট্রাম্পকে সাহায্য করতে এগিয়ে এলেন না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেল আসল কারণ।

প্রতবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নিজেদের অতীত অভিজ্ঞতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বেশিরভাগ পশ্চিমা দেশ। কারণ গত কয়েক বছরে লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চ্যালেঞ্জই ঠিকঠাক মোকাবিলা করতে পারেনি তারা। হুথিদের হামলায় সেখানে অন্তত চারটি জাহাজ ডুবে গেছে। অস্ত্রশস্ত্রে ব্যয় হয়েছে বিলিয়ন ডলার। এরপরও লোহিত সাগরকে ঝুঁকিমুক্ত করা যায়নি। বেশিরভাগ শিপিং কোম্পানির জাহাজ সেই রুট এখনও এড়িয়ে চলে।

সশস্ত্র গোষ্ঠী হুথির কাছে নাস্তানাবুদ হওয়া পশ্চিমা দেশগুলো সে কারণেই হরমুজ প্রণালির ঝুঁকি বুঝতে পারছে। ট্রাম্পের কথা মতো এখন হরমুজ ‘মুক্ত’ করার মিশনে যোগ দেওয়া যে আরেকটি দীর্ঘ এবং ব্যয়বহুল সামরিক অভিযানে জড়িয়ে পড়ার নামান্তর, তা ঠিকই আঁচ করতে পেরেছে তারা।

এই ইস্যুতে ১৯ জন নিরাপত্তা ও সামুদ্রিক বিশেষজ্ঞের সাক্ষাৎকার নিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। তারা হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে থাকা নানা চ্যালেঞ্জ তুলে ধরেছেন। ইরানের সামরিক শক্তি হুথিদের তুলনায় অনেক উন্নত। তাদের কাছে সস্তা ড্রোন, ভাসমান মাইন ও ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার রয়েছে। এছাড়া তাদের খাড়া পাহাড়ি উপকূল থেকে এই সংকীর্ণ জলপথে সহজে প্রবেশের সুযোগ রয়েছে।

১৯৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধ চলাকালে হরমুজ প্রণালি দিয়ে মার্কিন ট্যাংকার এসকর্টে যুক্ত থাকা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মার্ক মন্টগোমারি বলেন, “হরমুজ প্রণালিতে জাহাজকে সুরক্ষা দেওয়া লোহিত সাগরের তুলনায় অনেক বেশি কঠিন।”

২০২৩ সালের ডিসেম্বরে হুথিদের বিরুদ্ধে লোহিত সাগরে জাহাজ চলাচল সুরক্ষায় যুক্তরাষ্ট্রের মিশন শুরু হয়। কয়েক মাসের মধ্যে ইউরোপীয় দেশগুলোও অভিযানে যোগ দেয়। সে সময় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পরও ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে হুথিরা চারটি জাহাজ ডুবিয়ে দিতে সমর্থ হয়। ফলে একসময় বিশ্ব বাণিজ্যের ১২ শতাংশ যে নৌপথ দিয়ে পরিচালিত হতো, সেই পথ এখন বেশিরভাগ জাহাজই এড়িয়ে চলে। এর পরিবর্তে জাহাজগুলো আফ্রিকার শৃঙ্গ ঘুরে দীর্ঘ পথ বেছে নিচ্ছে।

হরমুজ প্রণালির বিপদসীমা ইয়েমেনের বাব আল মানদেবের তুলনায় পাঁচ গুণ বেশি। আর হুথিদের বিপরীতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) একটি পেশাদার বাহিনী, যার নিজস্ব অস্ত্র কারখানা ও অর্থায়নের উৎস রয়েছে।

আর এসব বিষয় বিবেচনায় নিয়েই শেষ পর্যন্ত ট্রাম্পের হরমুজ মিশনে যোগ দেওয়ার চেয়ে বরং উত্তেজনা হ্রাসের দিকে মনোযোগী হয়েছেন পশ্চিমা নেতারা। ইরান যুদ্ধের স্থায়িত্ব বাড়লে যে বড় অর্থনীতিগুলোকেই দীর্ঘমেয়াদে এর মূল্য চুকাতে হবে, সে বিষয়টি পশ্চিমাদের ভাবাচ্ছে। সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাহিতুল ইসলামের নারী চরিত্রপ্রধান ব্যতিক্রমী উপন্যাস ‘অর্পা’
বিবিধ

রাহিতুল ইসলামের নারী চরিত্রপ্রধান ব্যতিক্রমী উপন্যাস ‘অর্পা’

‘মুভমেন্ট পাস’ কিভাবে নিবেন এবং কতক্ষণ বাইরে থাকতে পারবেন?
বিবিধ

‘মুভমেন্ট পাস’ কিভাবে নিবেন এবং কতক্ষণ বাইরে থাকতে পারবেন?

ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
বিবিধ

ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী

করোনায় ভয়াবহ কবলে থেমে যাচ্ছে মুন্সিগঞ্জের বেত শিল্প
বিবিধ

করোনায় ভয়াবহ কবলে থেমে যাচ্ছে মুন্সিগঞ্জের বেত শিল্প

করোনাকালীন এক কোটি মানুষকে সেবা প্রদান করেছে “স্বাস্থ্য বাতায়ন”
বিবিধ

করোনাকালীন এক কোটি মানুষকে সেবা প্রদান করেছে “স্বাস্থ্য বাতায়ন”

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান
বিবিধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান

Load More

ট্রেন্ডিং টপিক

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 March 2026

কেন ট্রাম্পকে সাহায্য করতে আসেনি পশ্চিমা মিত্ররা, জানা গেল আসল কারণ

Techzoom.TV |
TechzoomTV