Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Share on FacebookShare on Twitter

গ্রিন এনার্জি সমাধানে এরই মধ্যে বহু কাজ হয়েছে। জ্বালানিপণ্যের ক্ষেত্রে বাংলাদেশ সবসময় আমদানিনির্ভর হওয়ায় নবায়নযোগ্য উৎস বা বিকল্প প্রযুক্তিগত সমাধানের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এক্ষেত্রে প্রাকৃতিক সমাধানও রয়েছে। কিন্তু আমরা প্রযুক্তিগত সম্ভাবনাকে সম্ভবত গুরুত্ব দিতে পারছি না। অথচ পার্শ্ববর্তী দেশ ভারত এক্ষেত্রে সম্প্রতি একটি নতুন চমক দেখিয়েছে। দেশটির বেসরকারি জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্রিনভাইজ একটি চুলা তৈরি করেছে। এতে পাইপলাইন নেই, আগুন জ্বালাতে সিলিন্ডারও লাগে না। শুধু পানি থাকলেই চলে। গ্রিনভাইজ এ চুলার নাম দিয়েছে ‘প্লাগ অ্যান্ড প্লে হাইড্রোজেন চুলা’। সামান্য একটু পানি ঢেলে সুইচ চাপলেই চুলার ভেতর জ্বালানি তৈরি হয়। মূলত ‘নব’ ঘোরালে পানিতে থাকা হাইড্রোজেন আলাদা হয় এবং এটিই মূলত জ্বালানি হিসেবে পোড়ে। চুলাটি এরই মধ্যে অনেকের মনোযোগ আকর্ষণ করেছে। ভারতের ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি প্রযুক্তিটিকে বাস্তব রূপ দিয়েছে। অর্থাৎ নীতিপর্যায়ে সুস্পষ্ট সহযোগিতা ও উৎসাহ পাওয়ায় এ ধরনের বিকল্প উদ্ভাবন হচ্ছে। বাংলাদেশ এ উদাহরণ থেকে শিক্ষা নিয়ে দেশীয় পরিসরেই এ ধরনের চুলা বানানোর পদক্ষেপ নিতে পারে।

যদিও বলা হচ্ছে, এটি ভারতের উদ্ভাবন। কিন্তু বুঝতে হবে, প্রযুক্তিটি একেবারে নতুন নয়। পানি থেকে জ্বালানি তৈরির কার্যক্রম সেই ১৯৬০ সালে সেফফ্লেম প্রজেক্টের মাধ্যমে শুরু হয় যুক্তরাষ্ট্রে। সচরাচর এ প্রযুক্তিকে ‘অক্সি-হাইড্রোজেন টর্চ’ বলে অভিহিত করা হয়। তবে এটিকে প্রথাগত জ্বালানি কিংবা গ্যাসের বিকল্প হিসেবে বিবেচনার সুযোগ নেই। বিশেষ কিছু ক্ষেত্রেই মূলত এর ব্যবহার করা যায়। গ্রিনভাইজও জানিয়েছে, তারা মূলত বাণিজ্যিক প্রতিষ্ঠান ও যেসব স্থানে জীবাশ্ম জ্বালানি কিংবা বিদ্যুতের চাহিদাগত অভাব রয়েছে, সেসব জায়গায় এ চুলা বিক্রির পরিকল্পনা নিয়েছে। এতে প্রোটোন এক্সচেঞ্জ মেমব্রেন (পিইএম) ইলেকট্রোলাইজার সংযুক্ত করা হয়েছে। এতে বিদ্যুৎ বা ব্যাটারি সংযোগ থাকায় ‘নব’ ঘুরালেই পানির অণু ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা হয়ে যায়। হাইড্রোজেন আগুনের উৎস আর অক্সিজেন বাতাসে মিলিয়ে যায়। ফলে এটি ব্যয়সাশ্রয়ী ও পরিবেশবান্ধব একটি প্রকৌশল। হাইড্রোজেন জ্বালানির বড় সুবিধা, এটি জ্বললেও কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয় না, তাই ধোঁয়াও হয় না। চুলাটি ব্যয়সাশ্রয়ী, কারণ মাত্র এক ইউনিট (এক কিলোওয়াট) বিদ্যুৎ আর ১০০ মিলিলিটার পানি হলে প্রায় ৬ ঘণ্টা রান্না করা সম্ভব। এছাড়া আরেকটি সুবিধা হলো সৌরশক্তির সঙ্গে এর সংযোগ। সৌর জ্বালানি ব্যবহার করে দিনের বেলায় এ চুলা জ্বালানো সম্ভব। আবার রাতে ব্যাটারির সংযোগ থেকে আগুন পাওয়া যাবে। অর্থাৎ কেনার খরচ বাদে আগুনের জন্য আদতে বাড়তি ব্যয় নেই।

দেশে গ্যাস সংকট নতুন কিছু নয়, আবার নতুন সংযোগও বন্ধ। সিলিন্ডারের দাম বাড়ছে। বিদ্যুতের দামও বাড়তি। এ বাস্তবতায় এ ধরনের প্রযুক্তির দিকে মনোযোগ দিতে পারলে জ্বালানি সংকটের বিকল্প তৈরি করা কঠিন কিছু হবে না। যদিও এ প্রযুক্তি সাধারণ গৃহস্থালি কাজের জন্য উপযুক্ত, কিন্তু এর মূল্য সাধ্যের মধ্যে এখনো আসেনি। ভারতে উদ্ভাবিত এ চুলার এক স্টোভের ইউনিটের দাম ১ লাখ ১০ হাজার ভারতীয় রুপি। আর দুই স্টোভের চুলার মূল্য দেড় লাখ ভারতীয় রুপি। গ্রিনভাইজ জানিয়েছে, ধীরে ধীরে এর বিক্রি বাড়লে দাম কমবে। অর্থাৎ আমরাও দেশীয় পরিসরে এ ধরনের প্রযুক্তির দিকে মনোযোগ দিলে তার মূল্য সাধারণ গৃহস্থালির ক্রয়সাধ্যের মধ্যে চলে আসবে। তবে এটিকে বিলাসী প্রযুক্তি বলে অবহেলারও সুযোগ নেই। কারণ দেশে বাণিজ্যিক বিভিন্ন ক্ষেত্র যেমন হোটেল, রেস্টুরেন্ট, স্বর্ণ ও কারিগরি খাতে এ ধরনের প্রযুক্তির ব্যবহার, ব্যয় কমাতে সহায়ক হবে। গ্রিন এনার্জি অর্থনীতির দিকে এগোনোর ক্ষেত্রে তাই উদাহরণটিকে আমরা বিবেচনা করতে পারি।

অক্সি-হাইড্রোজেন চুলার প্রযুক্তি জটিল নয়। দেশের প্রকৌশলীরা সহজেই এর সাশ্রয়ী মডেল তৈরি করতে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা অন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও উদ্ভাবন সক্ষমতাকে কাজে লাগাতে হবে। এ বিষয়ে প্রণোদনা ও উৎসাহ দিতে হবে সরকারকে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে এর প্রযুক্তিগত দিক নিয়ে গবেষণা করে দেশের জন্য সাশ্রয়ী এমন চুলা তৈরি করা যেতে পারে। প্রযুক্তিটিকে সাধারণ মানুষের ক্রয়সাধ্যে আনার জন্য বারবার আধুনিকায়ন ও মডিফাইয়ের দিকে যেতে হবে। অর্থাৎ গ্রিন এনার্জি খাতে অর্থায়নের বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিলে জ্বালানির আমদানিনির্ভরতা আস্তে আস্তে কমিয়ে আনতে পারব। তাছাড়া যখন প্রযুক্তির সম্ভাবনা নানামুখী হয়, তখন তার চাহিদা বহির্বিশ্বেও তৈরি হয়। সেটা রফতানি আয়ের সম্ভাবনা তৈরি করতে পারে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস
বিবিধ

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

দক্ষিণ চট্টগ্রামের ঝিনুক শিল্প ও সম্ভবনা
বিবিধ

দক্ষিণ চট্টগ্রামের ঝিনুক শিল্প ও সম্ভবনা

সুবিধাবঞ্চিতদের নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ঈদ সামগ্রী পৌঁছে দিল শাওমি বাংলাদেশ
বিবিধ

সুবিধাবঞ্চিতদের নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ঈদ সামগ্রী পৌঁছে দিল শাওমি বাংলাদেশ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

চমচম, টমটম আর শাড়ি – এই তিনে মিলে টাঙ্গাইলের বাড়ি
বিবিধ

চমচম, টমটম আর শাড়ি – এই তিনে মিলে টাঙ্গাইলের বাড়ি

বাংলাদেশিরা মাত্র ১ দিনেই পাবেন ভারতের ভিসা!
নির্বাচিত

বাংলাদেশিরা মাত্র ১ দিনেই পাবেন ভারতের ভিসা!

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি
অটোমোবাইল

ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি

দেশে এআইয়ের ব্যবহার বেড়েছে ৮ শতাংশ, বেশি অনলাইন শিক্ষায়
প্রযুক্তি সংবাদ

অবশেষে ‘জানি না’ বলতে শিখল এআই, কমবে ভুল তথ্যের প্রবণতা

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল
প্রযুক্তি পরামর্শ

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সোনালী ব্যাংক লিমিটেড-এর ‘কৃষক কার্ড’ কর্মসূচির জন্য সুরক্ষিত সংযোগ প্রদান করছে এক্সেনটেক
টেলিকম

সোনালী ব্যাংক লিমিটেড-এর ‘কৃষক কার্ড’ কর্মসূচির জন্য সুরক্ষিত সংযোগ প্রদান করছে এক্সেনটেক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অপো

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল ব্যাংকিংয়ে অর্থ লেনদেনে নতুন নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

কার্ড থেকে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা আনতে নতুন নির্দেশনা 

যেকোনো ব্যাংকের কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস)...

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী

প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

গেমিং দুনিয়া কাঁপাতে আসছে ৬টি দানবীয় ডিভাইস

গেমিং দুনিয়া কাঁপাতে আসছে ৬টি দানবীয় ডিভাইস

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix