Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘ভাতের মোচা’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১ অক্টোবর ২০২১
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘ভাতের মোচা’
Share on FacebookShare on Twitter

ভাতের মোচা নাম শুনেই অবাক তাই না??অবাক হওয়ার কিছু নেই আসুন বিস্তারিত জেনে নিই ভাতের মোচার ইতিবৃত্ত – ভাতের মোচার বিষয়টি চট্টগ্রামের আদি এবং অকৃত্রিম খাদ্য-সংস্কৃতির অন্যতম।অসুস্থ রোগী সুস্থ হলে,কোথাও বেড়াতে যাওয়ার সময়,পরিবারে নতুন সদস্যের আগমন, শিশুর দাঁত গজানো কিংবা নাতির খতনা অথবা কারও আকিকার সময় এই ‘ভাতের মোচা’ নিয়ে কতো কদর। আমিও চট্টগ্রাম অঞ্চলেরই মানুষ।

এই ভাতের মোচা সংস্কৃতি ছোটবেলায় আমিও নিবিড়ভাবে দেখেছি এবং উপভোগ করেছি এবং এখন ও চল আছে।আমার মা এখনো পাটায় আমার জন্য এবং আমার মামা/খালা/আত্মীয় স্বজনরা একে অপরকে বলে মোচা নিয়ে দেখতে আসো।

শুধু পরিবারে নতুন অতিথিকে কেন্দ্র করেই যে এই ভাতের মোচার দৌড়ঝাঁপ শুরু হয়, তা কিন্তু নয়। আত্মীয়-পরিজন কিংবা পরিচিত কোনো অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার সময়ও নিয়ে যাওয়ার সংস্কৃতি ছিল এবং আছে চট্টগ্রামে।
ভাতের মোচা তৈরির প্রক্রিয়াটি কিন্তু বেশ অভিনব। এই মোচার প্রধান উপাদান কলাপাতা। মূলত ভাত-মাছ-মাংস ও অন্য সবকিছু একটি কলাপাতার পুটলিতে (মোচায়) বেঁধে উপস্থাপনের নামই ‘ভাতের মোচা’।

শুধু কিছু ভাত-মাছ কলাপাতায় পুঁটলি বেঁধে দিলেই এর মূল আবেদনটি কিন্তু অনুচ্চারিত থেকে যায়। আসলে ভাতের মোচার ভেতরে, খাবারের পরতে পরতে রয়েছে চট্টগ্রামের আঞ্চলিক লোকাচার, প্রয়োজনের তাগিদ, ভালোবাসা ও মূল্যবোধের আকর।

ভাতের মোচাটি একদিকে যেমন পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ ও আন্তরিকতা প্রকাশের মাধ্যম; অন্যদিকে এই মোচা ছিল আমাদের অসচ্ছল জনগোষ্ঠীর ভ্রমণকালের অন্যতম নিরাপদ এবং স্বল্পমূল্যের খাবার। ওসব নিয়ে এই লেখার শেষ দিকে আসব।

এখন মোচা তৈরিতে ফিরে যাই। মোচায় ব্যবহারের আগে কলাপাতা ভালোভাবে ধুয়ে-মুছে, চুলার আগুনের আঁচে সেঁকে নেওয়া হয়। ফলে কলাপাতা ব্যাকটেরিয়ামুক্ত হয়ে যায়। পাশাপাশি কলাপাতাটি একটু নরম হয়ে যাওয়ায় শেষ পর্যায়ে এটাকে মোচড়ালেও সহজে ছিঁড়ে যায় না। সুতরাং ‘প্যাকেট’ হিসেবে এটা যেমন মজবুত ও টেকসই; অন্যদিকে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত।

কলাপাতাটি একটি বড় আকারের থালায় বিছিয়ে পাতার ওপর লবণের হালকা একটি প্রলেপ দেওয়া হয়। এরপর দেওয়া হয় সুগন্ধি আতপ কিংবা বিন্নি চাল অথবা পোলাও চালের ভাত। ভাতের ঠিক মাঝখানে গুঁজে দেওয়া হয় আস্ত একটি মুরগি- চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যার নাম ‘দুরুস কুরা’ (আস্ত মুরগির রোস্ট)।

দুরুস কুরার চারপাশে সাজিয়ে দেওয়া হয় ডজনখানেক সিদ্ধ মুরগির ডিম। এরপর মধ্যমণি দুরুস কুরা এবং ডিমের মাঝখানের খালি জায়গাটিতে দেওয়া হয় চট্টগ্রামের বিখ্যাত গরুর মাংসের রসালো ভুনা। এর ফাঁকে ফাঁকে ঠেসে দেওয়া হয় চট্টগ্রামের লইট্যা আর ছুরি শুঁটকির ভর্তা। তারপর দুরুসের দুই পাশে টিলার মতো উঁচু করে সাজিয়ে দেওয়া হয় মাছের বড় টুকরাগুলো। সবশেষে দেওয়া হয় ঝাল কাঁচামরিচের (ধাইন্যা কিংবা বোম্বাইয়া মরিচ) ভর্তা।

এবার মোচাটি বন্ধ করার পালা। কলাপাতার চারটি কোনা টেনে এক জায়গায় এনে গিঁট দেওয়া হয়- কলাগাছের ছাল থেকে তৈরি এক ধরনের দড়ি (কেলার ছাউট্টা) দিয়ে। এবার মোচার চারপাশে দুই হাতে মৃদু চাপ দিতে দিতে চারদিকে ঘোরাতে থাকে আয়োজক। মোচার ভেতরের খাবারগুলো এতে ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে লেগে যায়। ফলে মোচার ভেতরে থাকা খাবারগুলো প্রায় ৫-৭ ঘণ্টা গরম থাকে।

ওপরের প্রক্রিয়াটি আসলে চট্টগ্রামের অবস্থাপন্ন মানুষের চ্যাপ্টার। যাতে থাকে বড় মাছ-মাংস কিংবা অন্যান্য দামি খাবারের আধিক্য। আবার এটার ব্যবহারেও থাকে অনেক আনুষ্ঠানিকতা আর আদিখ্যেতা (কদাচিৎ)। কিন্তু এর অন্য একটি চ্যাপ্টার আছে, যা চট্টগ্রামের সাধারণ নিম্নবিত্ত মানুষের রেসিপি ও পরিবেশনা।

এ সম্পর্কে যতটা জানি তা হলো, এই ভাতের মোচার ব্যাপারটির উদ্ভাবন হয়েছিল নেহাত ‘প্রয়োজন’ এবং ‘আর্থিক সীমাবদ্ধতা’কে কেন্দ্র করে।এক সময় গ্রামীণ জীবনের লড়াকু মানুষগুলোকে হেঁটেই মাইলের পর মাইল যাতায়াত করতে হতো।

ধরুন,লোহাগাড়া থেকে চট্টগ্রাম শহর এসব স্থানে যেতে হলে হেঁটেই এই দূরত্ব অতিক্রম করতে হতো সেই সময় । পথিমধ্যে কিছু কিনে খাবার মতো অর্থ কিংবা মানসিকতা আমাদের এই অঞ্চলের মানুষের আগ্রহ ও সামর্থ্যের বাইরে ছিল। অবশ্য সে সময়ে এত বেশি দোকানপাট এসব এলাকায় ছিলও না। ফলে দূরপাল্লার যাত্রায় এই ভাতের মোচাই ছিল তাদের ক্ষুধা নিবারণের অন্যতম অবলম্বন।

অসচ্ছল পরিবারে মোচা তৈরি হয় একটু ভিন্নভাবে। কলাপাতাটি একটু সেঁকে নিয়ে তাতে হালকা লবণের প্রলেপ দিয়ে, তার ওপরে দেওয়া হয় মোটা চালের ভাত, মাংস (কদাচিৎ), ছোট মাছ আর মরিচের ভর্তা। মোচার বাইরে গামছা পেঁচিয়ে দেওয়া হতো একটি ছোট্ট শসা, সঙ্গে দুটি লেবুর টুকরা। উলেল্গখ্য, কলাপাতার মোচাটির বাইরে একটি জল-গামছা পেঁচিয়ে দেওয়া হতো অসচ্ছল পরিবারে।

দীর্ঘ পথযাত্রায় মানুষের ঘাম নির্গত হওয়ায় শরীরে যে পরিমাণ লবণ আর পানিশূন্যতা দেখা দেয়, কলাপাতায় লবণের প্রলেপ আর শসা সেটাকে পুষিয়ে দিত। গামছাটি ব্যবহূত হতো পথিকের হাত-মুখ মোছার কাজে।
অবস্থাপন্ন মানুষের ভাতের মোচায় যে আনুষ্ঠানিকতা আর উপভোগের উত্তাপ অনুভূত হয়।

পক্ষান্তরে অসচ্ছল মানুষের ভাতের মোচার তাপমাত্রা কিন্তু একেবারেই বিপরীতমুখী। এদের মোচাজুড়ে থাকত তাদের সাধ-সাধ্যের ব্যবধানের অনুচ্চারিত কথন; সঙ্গে তাদের মা কিংবা বোন অথবা স্ত্রীর মায়া-মমতা আর ভালোবাসার পরশ।কালের বিবর্তনে এখনো ঠিকে আছে এই মোচা এবং আমাদের খুব প্রিয়। বাড়ীতে থেকে কেউ আসবে বললেই আমার ছেলেরা বায়না ধরে নানুকে বলেন মোচা দিতে।আমার মেয়ের শখ বড় হলে মোচার বাধ শিখবে।

রাহাত সোলতানা
স্বত্বাধিকারী-অভিরুচি বুটিকস

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই প্রযুক্তির সাহায্যে তিমির সাথে সরাসরি যোগাযোগ করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা!
বিবিধ

এআই প্রযুক্তির সাহায্যে তিমির সাথে সরাসরি যোগাযোগ করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা!

আন্তর্জাতিক মানের কফিশপ ‘ক্লাউড কফি’ -এর যাত্রা শুরু
বিবিধ

আন্তর্জাতিক মানের কফিশপ ‘ক্লাউড কফি’ -এর যাত্রা শুরু

অর্ধযুগে সারাবাংলা ডটনেট
বিবিধ

অর্ধযুগে সারাবাংলা ডটনেট

জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ ডাবল লাইন প্রকল্প নির্মাণ বাংলাদেশ সরকারের সাথে জাইকার ঋণচুক্তি
বিবিধ

জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ ডাবল লাইন প্রকল্প নির্মাণ বাংলাদেশ সরকারের সাথে জাইকার ঋণচুক্তি

প্রথম বারের মতো দেশে এবং বিদেশে পালিত হতে যাচ্ছে “শেখ রাসেল দিবস-২০২১”
বিবিধ

প্রথম বারের মতো দেশে এবং বিদেশে পালিত হতে যাচ্ছে “শেখ রাসেল দিবস-২০২১”

পাতাল রেলের যুগে প্রবেশ করছে ঢাকা
অটোমোবাইল

পাতাল রেলের যুগে প্রবেশ করছে ঢাকা

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে নতুন ট্যাব লেনোভো ট্যাব কে১১ জেন ২
প্রযুক্তি বাজার

দেশের বাজারে নতুন ট্যাব লেনোভো ট্যাব কে১১ জেন ২

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স
নির্বাচিত

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
প্রযুক্তি সংবাদ

‘রায়ান্স’-এর বিরুদ্ধে প্রতারিত হওয়ার দাবি শিক্ষার্থীর

TETON কীভাবে বাংলাদেশের হেলথটেক খাতে নতুন পরিবর্তন আনছে
প্রযুক্তি সংবাদ

TETON কীভাবে বাংলাদেশের হেলথটেক খাতে নতুন পরিবর্তন আনছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: গ্রাহকের প্রতিবাদের ‘প্রতিশোধ’? রিফান্ডের পর সিটি ব্যাংকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকে আবারও ওটিপি ছাড়া অর্থ কাটার অভিযোগ

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক-এর কার্ড নিরাপত্তা নিয়ে...

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক

বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি অসন্তোষ, বাড়তি বিলের চাপে ক্ষোভ বাড়ছে গ্রাহকের

যেসব ভুলে বাড়ছে ঘরের বিদ্যুৎ বিল!

৬০ হাজার টাকার নিচে সেরা হ্যান্ডসেট

৬০ হাজার টাকার নিচে সেরা হ্যান্ডসেট

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ অক্টোবর ২০২১

চট্টগ্রামের ঐতিহ্যবাহী 'ভাতের মোচা'

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix