Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 11 May 2026
ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও
Share on FacebookShare on Twitter

ইরানের বিরুদ্ধে বিমান হামলা জোরালো করতে ইরাকের মরুভূমিতে একটি অত্যন্ত গোপন সামরিক আউটোপোস্ট বা ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল। এই ঘাঁটির অস্তিত্ব গোপন রাখতে তারা এমনকি ইরাকি বাহিনীর ওপরও বিমান হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানায়, যুদ্ধের ঠিক আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের সম্মতিতে ইসরায়েল এই স্থাপনাটি তৈরি করে। এটি মূলত ইসরায়েলি বিশেষ বাহিনীর আবাসস্থল এবং বিমানবাহিনীর একটি লজিস্টিক হাব বা রসদ সরবরাহের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। মূলত কোনো ইসরায়েলি পাইলট বা বিমান শত্রুপক্ষের এলাকায় বিধ্বস্ত হলে যেন দ্রুত উদ্ধার অভিযান (সার্চ-অ্যান্ড-রেসকিউ) চালানো যায়, সেজন্যই সেখানে উদ্ধারকারী দল মোতায়েন রাখা হয়েছিল। যদিও এখন পর্যন্ত কোনো ইসরায়েলি পাইলটকে উদ্ধার করার প্রয়োজন পড়েনি।

তবে এপ্রিলের শুরুতে ইরানের ইসফাহানের কাছে যখন একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, তখন ইসরায়েল সহায়তার প্রস্তাব দিয়েছিল। শেষ পর্যন্ত মার্কিন বাহিনী নিজেরাই তাদের দুই বৈমানিককে উদ্ধার করে। ওই উদ্ধার অভিযান চলাকালীন সুরক্ষামূলক বিমান হামলা চালিয়ে ইসরায়েল সহায়তা করেছিল।

মার্চের শুরুতে ইসরায়েলি এই ঘাঁটিটি প্রায় আবিষ্কৃত হতে যাচ্ছিল। ইরাকি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এক স্থানীয় মেষপালক ওই এলাকায় হেলিকপ্টার উড্ডয়নসহ অস্বাভাবিক সামরিক তৎপরতার কথা জানায়। এরপর ইরাকি সামরিক বাহিনী বিষয়টি তদন্ত করতে সেনা পাঠায়। তখন ইসরায়েল বিমান হামলা চালিয়ে ইরাকি সেনাদের ওই স্থান থেকে দূরে সরিয়ে দেয়। ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইরাকি সরকার তখন এই হামলার নিন্দা জানিয়েছিল, যাতে একজন ইরাকি সেনা নিহত হন।

যৌথ অপারেশন কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেনেন্ট জেনারেল কায়েস আল-মুহাম্মাদাওয়ি তখন রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘এই হঠকারী অভিযান কোনো সমন্বয় বা অনুমোদন ছাড়াই পরিচালিত হয়েছিল।’ পরবর্তীতে মার্চ মাসে ইরাক এ বিষয়ে জাতিসংঘে একটি অভিযোগ জমা দেয়। সেখানে তারা এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল। তবে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, ওই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা ছিল না। এই সংঘর্ষের খবর ইরাকি ও আরব সংবাদমাধ্যমে ব্যাপক প্রচার পায় এবং হামলাকারী কারা তা নিয়ে নানা জল্পনা শুরু হয়।

মেষপালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ইরাকি সেনারা ভোরে ‘হামভি’ গাড়ি নিয়ে ওই স্থানের দিকে রওনা হয়। জেনারেল মুহাম্মাদাওয়ি জানান, দলটি সেখানে পৌঁছালে তীব্র হামলার শিকার হয়, যাতে একজন সেনা নিহত ও দুইজন আহত হন। এরপর ইরাকি কর্তৃপক্ষ ওই এলাকায় তল্লাশি চালাতে ‘কাউন্টার টেররিজম সার্ভিস’-এর আরও দুটি ইউনিট পাঠায়। যারা সেখানে সামরিক উপস্থিতির প্রমাণ পায়।

মুহাম্মাদাওয়ি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘মনে হচ্ছে হামলার আগে সেখানে একটি স্থলবাহিনী মোতায়েন ছিল, যাদের আকাশপথ থেকে সহায়তা দেওয়া হচ্ছিল এবং তাদের সক্ষমতা আমাদের ইউনিটগুলোর চেয়ে অনেক বেশি ছিল।’

ইরাকি সরকারের একজন মুখপাত্র এই ঘটনা বা ইসরায়েলি ঘাঁটির বিষয়ে নতুন করে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

ইরাকের মরুভূমিতে এই ঘাঁটির অবস্থান এবং এটি রক্ষায় ইসরায়েলের নেওয়া ঝুঁকির চিত্র থেকে বোঝা যায় যে, দেশটি ১ হাজার মাইল দূরে থাকা শত্রুর বিরুদ্ধে কীভাবে সফলভাবে যুদ্ধ চালিয়েছে। ইরাকে এই ঘাঁটির কারণে ইসরায়েল যুদ্ধক্ষেত্রের আরও কাছে পৌঁছাতে পেরেছিল। সূত্রগুলো বলছে, জরুরি উদ্ধার অভিযান দ্রুত পরিচালনা করতে তারা সেখানে বিশেষ বাহিনী মোতায়েন করেছিল।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের আগে এ ধরনের সাময়িক অপারেশনাল সাইট বা ঘাঁটি তৈরি করা মার্কিন বাহিনীর ক্ষেত্রেও দেখা যায়। এমনকি এপ্রিলের শুরুতে বিধ্বস্ত মার্কিন বৈমানিকদের উদ্ধার করতে ইরানের ভেতরেও একটি সাময়িক ফরোয়ার্ড অপারেটিং বেস তৈরি করা হয়েছিল। সেখানে আটকে পড়া কিছু বিমান ও হেলিকপ্টার পরে মার্কিন বাহিনী নিজেরাই ধ্বংস করে দেয়।

কৌশলগত পরামর্শদাতা সংস্থা ‘হরাইজন এনগেজ’-এর গবেষণা প্রধান মাইকেল নাইটস বলেন, ‘অভিযানের আগে এই ধরনের এলাকাগুলো পরিদর্শন করা এবং অবস্থান তৈরি করা স্বাভাবিক।’ তিনি জানান, ইরাকের পশ্চিম মরুভূমি এলাকা অত্যন্ত বিশাল এবং জনবসতিহীন হওয়ায় এটি গোপন আউটোপোস্ট স্থাপনের জন্য আদর্শ জায়গা। ১৯৯১ ও ২০০৩ সালেও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযানের সময় মার্কিন বিশেষ বাহিনী এই এলাকাটি ব্যবহার করেছিল।

নাইটস বলেন, ইরাকি মরুভূমির বাসিন্দারা বছরের পর বছর ধরে আইএস থেকে শুরু করে বিশেষ বাহিনী—সবারই অদ্ভুত সব তৎপরতা দেখেছে এবং তারা এগুলো থেকে দূরে থাকতেই পছন্দ করে। তবে স্থানীয়রা বর্তমান যুদ্ধের সময়ও সেখানে অস্বাভাবিক হেলিকপ্টার চলাচলের কথা তাঁকে জানিয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারাও যুদ্ধের সময় গোপন অভিযানের ইঙ্গিত দিয়েছিলেন। মার্চের শুরুতে ইসরায়েলি বিমানবাহিনীর বিদায়ী প্রধান তোমের বার তার বাহিনীর সদস্যদের কাছে একটি চিঠি লিখেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘আজকাল বিমানবাহিনীর বিশেষ ইউনিটের যোদ্ধারা এমন সব বিশেষ মিশন পরিচালনা করছে যা কল্পনাকেও ছাড়িয়ে যেতে পারে।’ তোমের বার মে মাসের শুরুতে বিমানবাহিনী প্রধান হিসেবে তার মেয়াদ শেষ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাকিস্তানকে মোকাবেলায় আরও এস-৪০০ কিনছে ভারত!
বিবিধ

পাকিস্তানকে মোকাবেলায় আরও এস-৪০০ কিনছে ভারত!

টাঙ্গাইল এ সূর্যমুখী বীজ এর তেল এর রয়েছে অপার সম্ভাবনা
বিবিধ

টাঙ্গাইল এ সূর্যমুখী বীজ এর তেল এর রয়েছে অপার সম্ভাবনা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে
বিবিধ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে

আদানি গ্রুপের চেয়ারম্যানের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বিবিধ

আদানি গ্রুপের চেয়ারম্যানের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বেতন দিয়ে দুর্যোগকবলিত মানুষদের পাশে স্টার টেক
বিবিধ

বেতন দিয়ে দুর্যোগকবলিত মানুষদের পাশে স্টার টেক

টাঙ্গাইল এ ই-কমার্স এর সম্ভাবনাময় পণ্য আঁখ ও আঁখের গুড়
বিবিধ

টাঙ্গাইল এ ই-কমার্স এর সম্ভাবনাময় পণ্য আঁখ ও আঁখের গুড়

Load More

ট্রেন্ডিং টপিক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 May 2026

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Techzoom.TV |
TechzoomTV