Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 July 2026
জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা
Share on FacebookShare on Twitter

প্রায় ১৫ হাজার বাসিন্দার জন্য আর্সেনিকমুক্ত নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) মানিকগঞ্জ। রবিবার (১৯ জুলাই) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আংগারিয়া গ্রামের হযরত রুকাইয়া বিনতে মোহাম্মদ (সঃ) মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত একটি গভীর নলকূপ আনুষ্ঠানিকভাবে গ্রামবাসীর কাছে হস্তান্তর করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আংগারিয়াসহ আশেপাশের এলাকায় বিশুদ্ধ পানির অভাব রয়েছে। এই এলাকার পানিতে একদিকে যেমন উচ্চমাত্রার আর্সেনিক রয়েছে, অন্যদিকে পৌরসভা থেকে পানির লাইনে সরবরাহকৃত পানিও ঠিকমতো পাওয়া যায় না। আর যেটুকু পানি আসে, সেটিও পানের উপযোগী বা বিশুদ্ধ নয়। দীর্ঘদিন ধরে চলা এই পানীয় জলের চরম সংকট দূর করতে জেসিআই মানিকগঞ্জের পক্ষ থেকে একটি গভীর নলকূপ গ্রামবাসীর কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জেসিআই মানিকগঞ্জের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট সাবরিনা পারভীন খান বলেন, ২০২৫ সালে এই মাদ্রাসায় আমাদের ‘উজ্জীবন’ প্রকল্প বাস্তবায়নের সময় আমরা জানতে পারি, এই গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। আর্সেনিকের ভয়াবহতা এবং পৌরসভার পানি সরবরাহের অপ্রতুলতার কারণে নিরাপদ পানি সংগ্রহ করতে তাদের অনেক কষ্ট করতে হতো। তখনই আমরা এই গ্রামের জন্য একটি স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিই। সেই ভাবনা থেকেই ‘জলধারা’ প্রকল্পের যাত্রা শুরু। জেসিআই বাংলাদেশের মূল লক্ষ্য টেকসই উন্নয়নের মাধ্যমে সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই ‘জলধারা’ প্রকল্প গ্রহণ করা হয়েছে, যাতে মানুষ দীর্ঘমেয়াদে নিরাপদ পানির সুবিধা ভোগ করতে পারেন।

এসময় প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধান ও বিশেষ ভূমিকা পালনের জন্য প্রজেক্ট কো-অর্ডিনেটর জেসিআই মানিকগঞ্জের লোকাল ডিরেক্টর ফারিজমা আহমেদকে জেসিআই মানিকগঞ্জের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানান সাবরিনা পারভীন খান।

‘জলধারা’ সম্পর্কে জেসিআই মানিকগঞ্জের ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট (আইপিএলপি) আবু সুফিয়ান নিলাভ বলেন, এই প্রকল্পটি আমাদের ‘ইন্টারন্যাশনাল হিউম্যান ডিউটিজ’ এর একটি চমৎকার দৃষ্টান্ত। আঙ্গারিয়া গ্রামের মানুষের জন্য বিশুদ্ধ পানির এই ব্যবস্থা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গত বছর আমি লোকাল প্রেসিডেন্ট থাকাকালীন এই মাদ্রাসায় আমরা অবকাঠামোগত উন্নয়নের কাজ করেছিলাম। তারই ধারাবাহিকতায় আগের একটি প্রকল্পের পাশাপাশি নতুন এই কার্যক্রম আমাদের লোকাল অর্গানাইজেশনের উন্নতির ধারা বজায় রাখছে। একটু সদিচ্ছা এবং সম্মিলিত প্রচেষ্টায় যে সমাজের বড় কোনো সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান করা সম্ভব, প্রজেক্ট জলধারা তারই প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।

নিজ জেলা মানিকগঞ্জে এমন জনকল্যাণমূলক কাজ বাস্তবায়ন করায় জেসিআই মানিকগঞ্জকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান (জিয়া) বলেন, আমার নিজ এলাকায় আর্সেনিক ও বিশুদ্ধ পানির যে সংকট ছিল, তা দূর করতে জেসিআই মানিকগঞ্জ যে মানবিক দায়িত্ব পালন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার। সমাজের বিত্তবান ও অন্যান্য সংগঠনগুলোরও উচিত জেসিআই মানিকগঞ্জের মতো সাধারণ মানুষের কল্যাণে এভাবে এগিয়ে আসা।

এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করে জেসিআই ঢাকা অ্যাস্ট্রালের লোকাল প্রেসিডেন্ট ডা. সিনথিয়া আফরিন বলেন, প্রজেক্ট জলধারা শুধু একটি সাধারণ প্রকল্প নয়, এটি ইন্টারন্যাশনাল হিউম্যান ডিউটিজ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের একটি চমৎকার উদাহরণ। জেসিআই মানিকগঞ্জ অত্যন্ত সফলভাবে এই বৈশ্বিক লক্ষ্যমাত্রাগুলো তৃণমূল পর্যায়ে পূরণ করেছে, যা আমাদের সবার জন্য দারুণ অনুপ্রেরণাদায়ক।

জেসিআই মানিকগঞ্জের লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরিফ হোসেন বলেন, আমরা এমন প্রকল্প বাস্তবায়নে বিশ্বাস করি, যার সুফল মানুষ দীর্ঘ সময় ধরে পায়। এককালীন সহায়তার পরিবর্তে স্থায়ী ও টেকসই সমাধান তৈরির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় আর্থসামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

জলধারা প্রকল্পের স্থানীয় প্রতিনিধি ও এলাকাবাসী মো. শাহাদাৎ হোসেন বলেন, জেসিআই মানিকগঞ্জ প্রথম আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বেঞ্চ-টুল প্রদান করে। তখনই আমরা গ্রামবাসীর বিশুদ্ধ পানির সংকটের বিষয়টি তাদের জানাই। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছিল। আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষজ্ঞদের পরামর্শ এবং মাটি পরীক্ষা করে উপযুক্ত গভীরতায় নলকূপ স্থাপন করা হয়েছে, যাতে দীর্ঘদিন ধরে গ্রামবাসী আর্সেনিকমুক্ত নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারেন।

হস্তান্তর ও উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেসিআই মানিকগঞ্জের লোকাল ট্রেজারার মালিয়াত বিনতে-সহ সাধারণ সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নেতৃত্বের একটি বৈশ্বিক সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। বিশ্বের ১২০টিরও বেশি দেশে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সদস্যসংখ্যা দুই লাখেরও বেশি। ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, সামাজিক উদ্যোগ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে জেসিআই বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের ৪০টিরও বেশি লোকাল চ্যাপ্টার সক্রিয় রয়েছে। এর মধ্যে জেসিআই মানিকগঞ্জ যুব নেতৃত্ব উন্নয়ন, সামাজিক উদ্যোগ এবং উদ্যোক্তা বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জেসিআই

এই বিভাগ থেকে আরও পড়ুন

আদানি এন্টারপ্রাইজের প্রথমার্ধ্বে প্রবৃদ্ধি ৪৩%
বিবিধ

আদানি এন্টারপ্রাইজের প্রথমার্ধ্বে প্রবৃদ্ধি ৪৩%

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

বিশ্বকাপ ফুটবলের সব আপডেট এক ক্লিকেই, ফুটবলপ্রেমীদের জন্য মেটার চমক
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপ ফুটবলের সব আপডেট এক ক্লিকেই, ফুটবলপ্রেমীদের জন্য মেটার চমক

বিবিধ

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রযুক্তি নিয়ে কাজ করছে ‘সিগমাইন্ড’

দেশের বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি
বিবিধ

দেশের বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি

বিবিধ

গুগলকে ১৪ হাজার কোটি টাকা জরিমানা

Load More

ট্রেন্ডিং টপিক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 July 2026

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix