Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
তরুণদের আন্দোলনে উত্তাল ভারত
Share on FacebookShare on Twitter

ভারতের শিক্ষাব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। রাজধানী দিল্লিকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ ইতোমধ্যে কেরালাসহ দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে।

আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তরুণদের সংগঠন কাকরোচ জনতা পার্টি (সিজেপি)। এ নিয়ে বর্তমান শাসক দল বিজেপি নজিরবিহীন চাপের মুখে পড়েছে। এমনকি এই আন্দোলন কোন দিকে গিয়ে শেষ হবে, তারও কোনো ঠিকানা নেই।

সোমবার (২০ জুলাই) পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জের পর মঙ্গলবার (২১ জুলাই) আবারও হাজারো মানুষ দিল্লির জন্তর মন্তরে জড়ো হন।

এই প্রতিবাদকারীরা গত এক মাস ধরে দিল্লির ৩০০ বছরের পুরনো পর্যবেক্ষণ কেন্দ্র ‘জন্তর মন্তরে’ অবস্থান করছেন। ২৮ জুন অ্যাক্টিভিস্ট ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক তাদের সাথে যোগ দিয়ে দাবির সমর্থনে অনির্দিষ্টকালের অনশন শুরু করলে এটি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। গত শনিবার পুলিশ তাকে জোরপূর্বক প্রতিবাদস্থল থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যায়, যেখানে তিনি এখনও অনশন চালিয়ে যাচ্ছেন।

এই আন্দোলনটি সাম্প্রতিক বছরগুলোতে মোদীর বিরুদ্ধে সর্বজনীন অসন্তোষ প্রকাশের অন্যতম স্পষ্ট ও দৃশ্যমান প্রতীকে পরিণত হয়েছে।

ওয়াংচুক এবং সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বেশিরভাগ প্রধান বিরোধী দল, কৃষক নেতা, অ্যাক্টিভিস্ট এবং বলিউড তারকা সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা সমর্থন দিয়েছেন।

একই সময়ে কেরালাসহ কয়েকটি রাজ্যেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কেরালায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী।

সোমবার পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার চেষ্টা করলে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। এ সময় কাঁদানে গ্যাস ও লাঠিচার্জে অন্তত ৬০ জন আহত হন। পুলিশ আন্দোলনস্থলের অস্থায়ী মঞ্চ ও তাঁবুও সরিয়ে দেয়।

দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে তাদের ১১৮ সদস্য আহত হয়েছেন এবং ৭০ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা, পাথর নিক্ষেপ ও সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে সিজেপি বলেছে, বিনা উসকানিতে পুলিশই প্রথম হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে নারী-পুরুষ আন্দোলনকারীদের মারধর এবং আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এসব ঘটনার পর আন্দোলন আরও তীব্র হওয়ার আভাস দিয়েছে সিজেপি।

আন্দোলনের অন্যতম মুখ শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক গত ২৮ জুন জন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন। শনিবার পুলিশ তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলেও তিনি অনশন চালিয়ে যাচ্ছেন।

বিরোধী দল কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল, কৃষক সংগঠন, সামাজিক কর্মী এবং কয়েকজন বলিউড তারকা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “ভারতের ইতিহাসের সবচেয়ে যুববিরোধী প্রধানমন্ত্রী” বলে মন্তব্য করেছেন।

ক্রমবর্ধমান চাপের মুখে সোমবার আন্দোলনকারীদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা জেপি নাড্ডা। তিনি বৈঠককে সৌহার্দ্যপূর্ণ বলে উল্লেখ করলেও আন্দোলনকারীরা জানান, তাদের দাবির বিষয়ে কোনো সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়নি।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, সরকার শুধু বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে। অন্য নেতা আশুতোষ রাঙ্কা বৈঠককে “সময় নষ্ট” বলে মন্তব্য করেন।

আন্দোলনের মূল দাবি ভারতের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার এবং ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET)-এর প্রশ্নফাঁসের ঘটনায় দায় স্বীকার করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

গত ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষায় প্রায় ২২ লাখ ৮০ হাজার পরীক্ষার্থী অংশ নেন। প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষা বাতিল করে পুনরায় আয়োজন করা হয়। আন্দোলনকারীদের দাবি, এই ঘটনায় মানসিক চাপে পড়ে ২০ জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি আন্দোলনকারীদের ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীর বি-টিম’ বলে মন্তব্য করেন।

পুলিশি অভিযান, দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ এবং সরকারের ওপর বাড়তে থাকা চাপের মধ্যে আন্দোলনটি এখন ভারতের অন্যতম আলোচিত রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে পরিণত হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবিধ

দারাজ অ্যাপের নতুন ফিচার ‘শেক শেক’

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে হবে
বিবিধ

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে হবে

ইন্টারনেট সেবা ব্যাহতের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন পলক
বিবিধ

হাজার কোটি টাকার দুর্নীতির খলনায়ক পলক

বিবিধ

ফেসবুক থেকে সরছেন বিজ্ঞাপন দাতারা

বিবিধ

নতুন রূপে ফিরে আসছে বাটনযুক্ত হ্যান্ডসেট

বিবিধ

ফেসবুকের যে সেটিংস এখনই বদলে ফেলবেন

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

এক মাসে ইন্টারনেট গ্রাহক কমেছে ২০ লাখ ৬৬ হাজার
টেলিকম

বিশ্বকাপের উন্মাদনায় দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
নির্বাচিত

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

স্পেন বনাম আর্জেন্টিনা: পরিসংখ্যানে এগিয়ে কে?
বিবিধ

স্পেন বনাম আর্জেন্টিনা: পরিসংখ্যানে এগিয়ে কে?

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি
শিক্ষা ও ক্যাম্পাস

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু...

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ জুলাই ২০২৬

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix