Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আর্জেন্টিনা ফুটবল প্রধানের বিরুদ্ধে ৩৫০০ কোটি টাকা পাচারের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 23 July 2026
আর্জেন্টিনা ফুটবল প্রধানের বিরুদ্ধে ৩৫০০ কোটি টাকা পাচারের অভিযোগ!
Share on FacebookShare on Twitter

ফিফা বিশ্বকাপ শেষে যুক্তরাষ্ট্র ছাড়ার সময় এক নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক প্রতিবেদন অনুযায়ী, চার্টার্ড ফ্লাইটে ওঠার ঠিক আগ মুহূর্তে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

স্পন্সরশিপের কোটি কোটি ডলার মার্কিন ব্যাংকের মাধ্যমে পাচারের অভিযোগে এএফএ সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়াকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI) জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম ‘ইনফোবায়ে’ (Infobae)-র প্রতিবেদন অনুযায়ী, দলের বেশ কয়েকজন সদস্যকে নিয়ে বুয়েনস আইরেসে ফেরার পথে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো হস্তক্ষেপ করে।

এমনকি তাপিয়াকে হেফাজতে নেওয়ার গুঞ্জন ছড়ালেও এএফএ এক বিবৃতিতে তা অস্বীকার করেছে।
বিবৃতিতে এএফএ জানিয়েছে যে, তাদের সভাপতি ক্লদিও তাপিয়া কিংবা কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে মার্কিন আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য কোনো আনুষ্ঠানিক সমন পাঠানো হয়নি।

তবে সংস্থাটি এটি স্বীকার করেছে যে, একটি ‘তৃতীয় পক্ষকে’ মার্কিন গ্র্যান্ড জুরির সামনে উপস্থিত হতে বলা হয়েছে, যারা সম্ভবত এএফএ-র বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য বা সাক্ষ্য প্রদান করতে পারে।
ইনফোবায়ে আরও জানিয়েছে, এএফএ-র সাথে যুক্ত ৩০ কোটি ডলারেরও (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,৫০০ কোটি টাকা) বেশি মূল্যের বাণিজ্যিক চুক্তি নিয়ে তদন্ত করছে মার্কিন কর্তৃপক্ষ।

গত ডিসেম্বরে অর্থপাচার অনুসন্ধানে চালানো এক অভিযানের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলের আর্থিক লেনদেন নিয়ে কড়া নজরদারি শুরু হয়।
বিমানবন্দরে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, আর্জেন্টিনা দল যখন বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন ফেডারেল এজেন্টরা একটি বাসের ভেতরে তাপিয়া এবং তোভিগিনোকে প্রায় ৩০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করেন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মার্কিন আদালতের তলব করা সেই তৃতীয় পক্ষের নাম প্রকাশ করেনি। তবে তারা বারবার জোর দিয়ে বলছে যে, মার্কিন কর্তৃপক্ষ সরাসরি তাপিয়া বা তোভিগিনোকে লক্ষ্য করে কোনো তদন্ত চালাচ্ছে না।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো খতিয়ে দেখছে যে এএফএ-র সাথে সংশ্লিষ্ট কোনো অর্থ জালিয়াতি বা পাচারের উদ্দেশ্যে আমেরিকার ব্যাংকগুলোর মাধ্যমে আদান-প্রদান করা হয়েছে কি না।

ব্যাংক রেকর্ড থেকে জানা গেছে যে, বিভিন্ন মার্কিন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েক মিলিয়ন ডলার লেনদেন হয়েছে। তথ্যগুলো থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, তহবিলের একটি বড় অংশ পরবর্তী স্থানান্তরের আগে মাত্র কয়েক দিনের জন্য ওই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে রাখা হয়েছিল; যা সাধারণত অর্থপাচারের একটি কৌশল হিসেবে বিবেচিত হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইসরায়েলি যুদ্ধজাহাজের বিরুদ্ধে সুমুদ ফ্লোটিলার নৌযান ঘিরে ফেলার অভিযোগ
বিবিধ

ইসরায়েলি যুদ্ধজাহাজের বিরুদ্ধে সুমুদ ফ্লোটিলার নৌযান ঘিরে ফেলার অভিযোগ

চট্টগ্রামের ২৫০ বছরের ঐতিহ্যের বেলা বিস্কুট
বিবিধ

চট্টগ্রামের ২৫০ বছরের ঐতিহ্যের বেলা বিস্কুট

ইরানের ইউরেনিয়াম দিয়ে এক ডজন পরমাণু বোমার আশঙ্কা!
বিবিধ

ইরানের ইউরেনিয়াম দিয়ে এক ডজন পরমাণু বোমার আশঙ্কা!

নির্বাচিত

ক্রোম ব্রাউজার আপডেটের পরামর্শ গুগলের

সর্বোচ্চ আস্থার আর্থিক প্রতিষ্ঠান হতে চায় এসএফআইএল
বিবিধ

সর্বোচ্চ আস্থার আর্থিক প্রতিষ্ঠান হতে চায় এসএফআইএল

বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা
বিবিধ

বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা

Load More

ট্রেন্ডিং টপিক

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 July 2026

আর্জেন্টিনা ফুটবল প্রধানের বিরুদ্ধে ৩৫০০ কোটি টাকা পাচারের অভিযোগ!

Techzoom.TV |
TechzoomTV