Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 24 September 2026
নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়
Share on FacebookShare on Twitter

স্তনের বিভিন্ন সমস্যা নিয়ে কথা উঠলে বিষয়টি শুধু নারীদের সঙ্গে সম্পর্কিত-এমন ধারণা সমাজে প্রচলিত থাকলেও চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে স্তন সংক্রান্ত নানা সমস্যা নারী ও পুরুষ উভয়েরই হতে পারে। বয়স, হরমোনের পরিবর্তন, কিছু শারীরিক অবস্থা ও অন্যান্য কারণে স্তনে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দিতে পারে।

লজ্জা, সংকোচ কিংবা সচেতনতার অভাবে অনেকেই স্তনে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করেন। অথচ স্তনে নতুন কোনো পরিবর্তন দেখা দিলে কারণটি দ্রুত নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। সব ধরনের গোটা, চাকা, ব্যাথা বা পরিবর্তন ক্যানসারের লক্ষণ নয়, তবে পরীক্ষা ছাড়া বিষয়টি নিশ্চিত হওয়াও সম্ভব নয়।

নারীদের ক্ষেত্রে যেসব লক্ষণে সতর্ক হওয়া প্রয়োজন। নারীদের স্তনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।

এর মধ্যে রয়েছে-

স্তনে বা বগলের নিচে গুটি: স্তনে কিংবা বগলের নিচে নতুন কোনো গুটি বা চাকা অনুভূত হলে তা পরীক্ষা করা প্রয়োজন। অনেক গুটি ক্ষতিকর নয়; যেমন সিস্ট বা ফাইব্রোএডেনোমা। তবে গুটির প্রকৃতি নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ জরুরি।

স্তনে বা বগলে ব্যাথা: ব্যাথা সাধারণত ইনফেকশন বা ফাইব্রোসিস্টিক ডিজিজের এর জন্য হয়ে থাকে কিন্তু দ্রুত ও সঠিক চিকিৎসা অবশ্যই প্রয়োজন।

ত্বকের পরিবর্তন: স্তনের ত্বকে অস্বাভাবিক গর্ত বা টান পড়া, খসখসে হয়ে যাওয়া কিংবা অন্য কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা দিলে গুরুত্ব দেওয়া উচিত।

বোঁটা বা নিপলের পরিবর্তন: নিপল ভেতরের দিকে ঢুকে যাওয়া, আকৃতিতে পরিবর্তন কিংবা অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।

নিপল থেকে অস্বাভাবিক স্রাব: বিশেষ করে রক্তমিশ্রিত বা অস্বাভাবিক তরল নিঃসরণ হলে বিষয়টি অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

স্তনের আকার বা আকৃতির পরিবর্তন: দুই স্তনের স্বাভাবিক পার্থক্যের বাইরে হঠাৎ কোনো পরিবর্তন দেখা দিলে সেটিও পরীক্ষা করা প্রয়োজন।

পুরুষদেরও হতে পারে স্তনের সমস্যা

পুরুষদের স্তনেও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম হলো গাইনেকোমাস্টিয়া (Gynecomastia)। হরমোনের ভারসাম্যহীনতা, কিছু ওষুধ, স্থূলতা বা অন্যান্য শারীরিক কারণে পুরুষের স্তনের টিস্যু বেড়ে যেতে পারে। কারণ অনুযায়ী এর চিকিৎসা ভিন্ন হতে পারে এবং কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

এ ছাড়া পুরুষদের স্তন ক্যানসারও হতে পারে, যদিও এটি তুলনামূলকভাবে বিরল। স্তনে শক্ত গুটি, নিপল থেকে অস্বাভাবিক স্রাব, নিপলের পরিবর্তন কিংবা স্তনের ত্বকে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

স্তনে নতুন কোনো গুটি, অস্বাভাবিক স্রাব, ত্বক বা নিপলের পরিবর্তন কিংবা অন্য কোনো অস্বাভাবিকতা দেখা দিলে অপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক শারীরিক পরীক্ষা করে আল্ট্রাসনোগ্রাম, ম্যামোগ্রাম বা অন্যান্য পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন।

নিজের শরীরের স্বাভাবিক পরিবর্তন সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। নিয়মিত নিজের স্তনের স্বাভাবিক অবস্থা সম্পর্কে খেয়াল রাখলে নতুন কোনো পরিবর্তন দ্রুত শনাক্ত করা সম্ভব হতে পারে। তবে কোনো পরিবর্তন দেখা দিলেই নিজে থেকে রোগের কারণ নির্ধারণ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।

স্তনের সমস্যা নিয়ে লজ্জা বা সংকোচের কারণে চিকিৎসা নিতে দেরি করা উচিত নয়। নারী কিংবা পুরুষ- যে কারও স্তনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

লেখক: ডা. তামান্না আহমেদ সহকারী অধ্যাপক, প্লাস্টিক সার্জারি
ডা. তামান্না আহমেদ
drtamanna.com

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক ঘন্টা আগেইরান থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য
বিবিধ

এক ঘন্টা আগেইরান থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য

নির্বাচিত

এক বছরেই শীর্ষ তিনে শাওমি

“দেশি পণ্যের উদ্যোক্তাদের ভিডিও সাক্ষাৎকার”
বিবিধ

“দেশি পণ্যের উদ্যোক্তাদের ভিডিও সাক্ষাৎকার”

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর
বিবিধ

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস
বিবিধ

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 September 2026

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix