Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্টিল সিলিন্ডার ব্যবহারে রয়েছে ক্যান্সারের ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 23 January 2020
স্টিল সিলিন্ডার ব্যবহারে রয়েছে ক্যান্সারের ঝুঁকি
Share on FacebookShare on Twitter

গত কয়েক বছরে গৃহস্থালি, যানবাহন ও বাণিজ্যিক ক্ষেত্রে সকল প্রকার গ্যাস সিলিন্ডারের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। আবার মেয়াদোত্তীর্ণ, ঝুঁকিপূর্ণ এবং নিম্নমানের সিলিন্ডার ব্যবহারেও বাড়ছে আতঙ্ক। এই আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে এলপিজির স্টিল সিলিন্ডারের ব্যবহার। সম্প্রতি স্টিল সিলিন্ডার তৈরির প্রলেপ হিসেবে ব্যবহৃত জিঙ্ক ক্রোমেটে পাওয়া গিয়েছে ক্যান্সারসহ মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উপাদান।

পালাদিন পেইন্টস্ অ্যান্ড কেমিক্যালস্ প্রাইভেট লিমিটেডের দায়ের করা এক আবেদনে দাবি করা হয়েছে, এলপিজি স্টিল সিলিন্ডার তৈরির প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত জিংক ক্রোমেট অত্যন্ত বিষাক্ত এবং এটি মানুষের মধ্যে ক্যান্সার সৃষ্টি করতে পারে। গত ৬ জানুয়ারি ভারতীয় গণমাধ্যম আইপিটি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এদিকে, মুম্বাই হাইকোর্ট গত সোমবার এলপিজি স্টিল সিলিন্ডারে ব্যবহৃত রাসায়নিক পর্দাথ জিঙ্ক ক্রোমেটের ব্যবহার বন্ধ করা যায় কিনা তা খতিয়ে দেখতে ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। আবেদনে বলা হয়েছে গৃহস্থালি, যানবাহন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে এলপিজি স্টিল সিলিন্ডারের ব্যবহার তুলনামূলক বেশি। তাই সমস্যাটি সংশোধন করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে স্টিল সিলিন্ডারে জিঙ্ক ক্রোমেট ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়। বিচারপতি এস সি ধর্মধিকারী এবং আর আই সাগলারের সমন্বয়ে একটি ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে এই আবেদনটি তাৎক্ষণিকভাবে দেখার জন্য নির্দেশ দিয়েছে।

২০০৫ সাল থেকে বাংলাদেশে রান্নার কাজে ব্যবহার শুরু হয় এলপিজির। পাইপলাইনে বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধের পর কয়েক বছরে এটি দেশব্যাপী ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। বিস্ফোরক অধিদপ্তরের সূত্রমতে, আবাসিক, শিল্প ও বাণিজ্যিক ব্যবহারের জন্য দেশে এলপিজি সিলিন্ডারের সংখ্যা প্রায় ২ কোটি ২০ লাখ। প্রতি বছর প্রায় ৭০-৮০ লাখ এলপিজি সিলিন্ডার রিফিল হয়। বাসাবাড়ি ছাড়াও হোটেল, রেস্তোরাঁ, অটোমোবাইল, ক্ষুদ্রশিল্পের জ্বালানি হিসেবে এলপি গ্যাস ব্যবহার বেড়েই চলেছে। এগুলোর অধিকাংশই স্টিল সিলিন্ডার। বর্তমানে বাংলাদেশের ১৫টি শীর্ষস্থানীয় এলপিজি সংস্থা এই খাতে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। এরমধ্যে ১২ কেজি ধারণ ক্ষমতার একটি আমদানিকৃত সিলিন্ডারের দাম ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা। কিন্তু সিলিন্ডার কিনতে গ্রাহকদের আগ্রহী করে তুলতে প্রারম্ভিক মূল্য ৮০০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

স্টিল সিলিন্ডারের বিকল্প হিসেবে বিভিন্ন দেশে কম্পোজিট ফাইবার সিলিন্ডার ব্যবহার শুরু করেছে। সম্প্রতি বাংলাদেশেও একটি কোম্পানি এই নতুন ধরণের সিলিন্ডার নিয়ে এসেছে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই কম্পোজিট সিলিন্ডারে গ্লাস ফাইবার ও রেজিনের স্তর থাকে যা সিলিন্ডারকে মজবুত ও দীর্ঘস্থায়ী করে। বিশেষজ্ঞরা বলছেন, স্টিল সিলিন্ডার থেকে কম্পোজিট সিলিন্ডার হালকা, বিস্ফোরণ প্রতিরোধক এবং এই সিলিন্ডারে জিঙ্ক ক্রোমেটের ব্যবহার নেই। তাই গৃহস্থালিসহ বিভিন্ন ক্ষেত্রে এই সিলিন্ডার ব্যবহার করা উচিত বলে মনে করছেন তাঁরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবিধ

জুলাই থেকে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট

মানিকগঞ্জের তাঁতের শাড়ির মেলা
বিবিধ

মানিকগঞ্জের তাঁতের শাড়ির মেলা

এফ-৩৫ ধ্বংস করতে যেভাবে ইরানকে সহায়তা করেছেন চীনের ‘সাধারণ মানুষ’
বিবিধ

এফ-৩৫ ধ্বংস করতে যেভাবে ইরানকে সহায়তা করেছেন চীনের ‘সাধারণ মানুষ’

উৎসাহ উদ্দীপনায় শেষ হলো ডেন্টাল অনকোলজি সেমিনার
বিবিধ

উৎসাহ উদ্দীপনায় শেষ হলো ডেন্টাল অনকোলজি সেমিনার

হিট অফিসার বুশরার সঙ্গে অবৈধ সিসা বারের সাম্রাজ্য গড়ে তোলেন যারা
বিবিধ

হিট অফিসার বুশরার সঙ্গে অবৈধ সিসা বারের সাম্রাজ্য গড়ে তোলেন যারা

বালিশকাণ্ডে ২ উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর
বিবিধ

বালিশকাণ্ডে ২ উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর

Load More

ট্রেন্ডিং টপিক

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ পরিশোধ...

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 January 2020

স্টিল সিলিন্ডার ব্যবহারে রয়েছে ক্যান্সারের ঝুঁকি

Techzoom.TV |
TechzoomTV