Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে হ্যান্ডওয়াশ চ্যালেঞ্জ

প্রতিদিন ১০ জন বিজয়ীর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে হ্যান্ডওয়াশ চ্যালেঞ্জ
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর সংক্রমণ বিস্তার রোধে শুরু হয়েছে হ্যান্ডওয়াশ চ্যালেঞ্জে অংশগ্রহণ প্রতিযোগিতা। ইউএনডিপি, বাংলাদেশ স্কাউটস, ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ এবং দুরন্ত টেলিভিশনের সম্মিলিত উদ্যোগে অনলাইনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ মানেই পড়ালেখার কার্যক্রম বন্ধ নয়, ঘরে বসেই গড়ে উঠুক সংক্রমণ বিস্তারে প্রতিরোধ এই উদ্দেশ্যকে সামনে রেখে শুরু হয়েছে হ্যান্ডওয়াশ চ্যালেঞ্জে অংশগ্রহণ প্রতিযোগিতা। ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। সাবান কিংবা হ্যান্ডওয়াশ দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সঠিক ভাবে হাত ধোয়ার ছবি ও ভিডিও শেয়ার করেই জিতে নিতে পারবেন পুরস্কার। প্রতিদিন ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। পরবর্তীতে বিজয়ীদের দেওয়া হবে আকর্ষণীয় সব পুরস্কার।

হ্যান্ডওয়াশ চ্যালেঞ্জে অংশগ্রহণের জন্য প্রথমেই ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে হাত ধোয়ার ছবি অথবা ভিডিও পাঠাতে হবে এবং অংশগ্রহণকরাীর ফেসবুক ওয়ালে তা আপলোড করতে হবে। এক্ষেত্রে অবশ্যই ফেসবুক পোস্টটির প্রাইভেসি পাবলিক করে দিতে হবে এবং পোস্টে #WashHandsBeatCorona Ges #StayatHome ব্যবহার করতে হবে। হাত ধোয়ার এই কাজটি করতে ফেসবুকে দেয়া পোস্টে দুইজনের নাম মেনশন করে তাদেরকে চ্যালেঞ্জে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাতে হবে। ছোট্ট সোনামণিরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এক্ষেত্রে বড়রা তাদের সহযোগিতা করতে পারবেন, যেমন বাবা-মা বা বড় কেউ বাচ্চাকে হাত ধুয়ে ও দেখিয়ে দিতে পারবেন। এছাড়াও beatthecovit19bd1@gmail.com; beatthecovit19bd2@gmail.com ; beatthecovit19bd3@gmail.com এই ঠিকানায় পাঠাতে পারেন হাত ধোয়ার ছবি ও ভিডিও। এই ক্যাম্পেইনের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করবেন কনসিটো পিআর।

বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা মানে শিক্ষার্থীদের পড়া-লেখা বন্ধ নয়। শিক্ষার্থীরা যাতে বাসায় থেকে তাদের পড়ালেখা চালিয়ে যায় এবং বাসার বাইরে না যায় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য অভিভাবকদের অনুরোধ করছি। দেশের এই অবস্থায় ঘরে থাকা একটি গুরুত্বপূর্ণ কাজ। এই বিষয়ে কোনো প্রকার ছাড় দেয়া ঠিক হবে না। শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সচেতন করতেই আমাদের এই প্রচেষ্ঠা।”

ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি খুরশিদ আলম অভিভাবকদের অনুরোধ করেছেন তারা যেন সন্তানদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন এবং শিশুদের নতুন চিন্তা ও উদ্ভাবনী শক্তি জাগ্রত করতে উদ্বুদ্ধ করেন। এছাড়াও, নিজ নিজ সন্তানকে এই ছুটির সময়ে বিভিন্ন রকম জীবনমুখী শিক্ষায় সম্পৃক্ত করে তাদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে আহবান জানান তিনি। স্বাস্থ্যগত সকল বিধিনিষেধ মেনে চলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিশুরা পরস্পরকে সুস্থ ও নিরাপদ থাকতে উৎসাহিত করবেন বলে আশা করেন তিনি।

ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ-এর মূখ্য সমন্বয়ক সালাউদ্দিন আহম্মেদ তারেক বলেন, “আমাদের সুরক্ষা আমাদের হাতেই। ঘরে বসেই সঠিক নিয়মে হাত পরিস্কার করে নিজে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। তাই একান্ত গুরুত্বপূর্ণ কাজ না থাকলে, আসুন সবাই বাসায় অবস্থান করি এবং ঘনঘন হাত ধোয়ার বিষয়ে পরিবারের সকলকে সচেতন করি।”

হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ হাসিনা বানু বলেন, “বিশেষ প্রয়োজন ব্যতিত বাসার বাইরে কেউ বের হবেন না। ভালভাবে (কমপক্ষে ২০ সেকেন্ড) সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে (কাপড় কাঁচার সাবান বেশি উত্তম)। হাত ধোয়ার সময় যাতে পানির অপচয় না হয়, সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে।”

দুরন্ত টেলিভিশনের হেড অব প্রোগ্রামার মোঃ আলী হায়দার বলেন, “বর্তমান অবস্থায় আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চটা করার চেষ্ঠা করছি। প্রত্যাশা করছি, বাংলাদেশ অতিদ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে।”

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে নোটারি সেবা দিচ্ছে নোটারি বাংলাদেশ
বিবিধ

অনলাইনে নোটারি সেবা দিচ্ছে নোটারি বাংলাদেশ

প্রযুক্তি সংবাদ

কুককে ‘টিম অ্যাপল’ নামে ডাকলেন ট্রাম্প

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক দিল “স্বপ্নালোড়ন”
বিবিধ

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক দিল “স্বপ্নালোড়ন”

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

বিজয়ের মাসে শহীদদের স্মরণে ডিবিএল সিরামিকসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিবিধ

বিজয়ের মাসে শহীদদের স্মরণে ডিবিএল সিরামিকসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Load More

ট্রেন্ডিং টপিক

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
অটোমোবাইল

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

ওয়েবসাইট তৈরির নতুন ফিচার নিয়ে এলো ওয়ার্ডপ্রেস
প্রযুক্তি পরামর্শ

ওয়েবসাইট তৈরির নতুন ফিচার নিয়ে এলো ওয়ার্ডপ্রেস

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক
অটোমোবাইল

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ব্যাংকিং খাতের ‘রোল মডেল’ সিটি ব্যাংক: ৬ বছরে মুনাফা বাড়ল ৫ গুণ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

আসন্ন জাতীয় বাজেটে তামাকজাত পণ্যের ওপর করহার অপরিবর্তিত...

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

আড়াই হাজার টাকায় স্মার্টফোন দিতে চাই: রেহান আসিফ আসাদ

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix