Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য তৈরিতে সতর্কতার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 28 October 2020
ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য তৈরিতে সতর্কতার আহ্বান
Share on FacebookShare on Twitter

অনলাইনে ব্যক্তিগত অন্তরঙ্গ মুহূর্তের তথ্য (ছবি, ভিডিও, অডিও ইত্যাদি) প্রকাশের হুমকি দিয়ে কারো থেকে অনৈতিকভাবে কোনো কিছু আদায় করার ঘটনা দিন দিন বাড়ছে। এ ধরনের সাইবার অপরাধকে বলা হয় সেক্সটোরশন বা যৌন চাঁদাবাজি। এ ধরনের অপরাধ প্রতিরোধে ব্যক্তিগত অন্তরঙ্গ মুহূর্তের তথ্য ধারনে প্রযুক্তি ব্যবহারকারীদের সতর্ক হতে বলেছেন বিশেষজ্ঞরা। এছাড়া দেশের প্রচলিত আইনের দুর্বলতার কারণেও এ ধরনের অপরাধকে সঠিকভাবে সংজ্ঞায়িত করা যাচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

মঙ্গলবার এক আলোচনায় এসব কথা উঠে এসেছে। ‘সেক্সটোরশন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক পরামর্শ সভার আয়োজন করে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন)। অনলাইনে এই ওয়েবিনারে প্যানেলিস্ট হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন খন্দকার ফারজানা রহমান, ব্র্যাক বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র লেকচারার সাইমুম তালুকদার ও ইস্ট ওয়েস্ট বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র লেকচারার মনিরা নাজমী জাহান। সভায় বাংলাদেশে সেক্সটোরশনের প্রবণতা বিষয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা দেন সিসিএ ফাউন্ডেশনের সভাপতি কাজী মুস্তাফিজ।

খন্দকার ফারজানা রহমান বলেন, সেক্সটোরশন প্রতিরোধে একান্ত ব্যক্তিগত মুহূর্তের কনটেন্ট তৈরির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা দরকার। কারণ আমরা দেখেছি দেশের একজন জনপ্রিয় ব্যক্তির ভিডিও তিনি প্রকাশ না করলেও অন্য কোনোভাবে সেটি প্রকাশ হয়েছে এবং এজন্য তাকে ভুগতে হয়েছে। সুতরাং এ ধরনের কনটেন্ট তৈরির আগেই সাবধান হতে হবে।

সাইমুম তালুকদার বলেন, ডিজিটাল ডিভাইসের কোনো তথ্য মুছে ফেলার পরেও কিন্তু পুরোপুরি সেটি মুছে না। এর একটি অংশ ঠিকই কোথাও থেকে যাচ্ছে। তাই ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও তৈরি করার আগে ক্ষতিকর বিষয়গুলো ভাবা উচিত। এজন্য প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য ডিজিটাল লিটারেসি নিয়ে ব্যাপক সচেতনতামূলক কাজ করা দরকার।

মনিরা নাজমী জাহান বলেন, ব্যক্তিগত মুহূর্তেও তথ্য প্রচার হলে কোনো ক্ষতি হবে কি না এটা আগে ভাবতে হবে। অন্তত নিজের নিরাপত্তার কথা চিন্তা করে হলেও বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এ ধরনের কনটেন্ট রাখা উচিত নয়।

সভায় জানানো হয়, দেশে বর্তমানে সেক্সটোরশনের ঘটনাগুলো পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে যথাক্রমে ২৩২, ২০৬, ২৮০, ৩৭৩ ও ৫৪০টি। কিন্তু প্রকৃতপক্ষে সেই আইনেও সেক্টটোরশনের মতো অপরাধকে ঠিকভাবে সংজ্ঞায়িতই করা হয়নি। একইভাবে ডিজিটাল নিরাপত্তা আইনেও সেক্টটোরশন বিষয়ে কিছুই নেই। তাই এ নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন আলোচকরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট সেবাসমূহ নিরবিচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশন্স
টেলিকম

ইন্টারনেট সেবাসমূহ নিরবিচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশন্স

কোয়ালকমে নির্ভরতা কমাতে অ্যাপলের মডেম চিপ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

কোয়ালকমে নির্ভরতা কমাতে অ্যাপলের মডেম চিপ উন্মোচন

কোন বৈশিষ্ট্য অপো এফ১১ প্রো -কে মাঝারি দামের অন্য ফোনের থেকে আলাদা
প্রযুক্তি বাজার

বহুল প্রতীক্ষার পর বাজারে ‘পোর্ট্রেট এক্সপার্ট’ খ্যাত অপো এফ১১ প্রো

দেশের ডিজিটাল মার্কেটিং শিল্প বিকাশে বাঁধা
ই-কমার্স

দেশের ডিজিটাল মার্কেটিং শিল্প বিকাশে বাঁধা

সেলফি তোলার ঝোঁকে মৃত্যুর ঝুঁকি
নির্বাচিত

সেলফি তোলার ঝোঁকে মৃত্যুর ঝুঁকি

‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত
টেলিকম

ডিজিটাল মার্কেটিংয়ে ১৬ অ্যাওয়ার্ড পেলো গ্রামীণফোন

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ
নির্বাচিত

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!
সোশ্যাল মিডিয়া

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 October 2020

ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য তৈরিতে সতর্কতার আহ্বান

Techzoom.TV |
TechzoomTV