Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সম্ভাবনাময় টাংগাইল এর মধুপুর এর আনারস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 3 June 2021
সম্ভাবনাময় টাংগাইল এর মধুপুর এর আনারস
Share on FacebookShare on Twitter

রাণীর মত মাথায় মুকুট পরে বসে থাকে, টক টক মিষ্টি মিষ্টি একটা ফল আনারস। চেহারার এত সৌন্দর্য, রূপ এবং গুনের জন্য কাব্যরসিক রা একে স্বর্ণকুমারী ও বলে থাকেন। সেই আনারস বলতে আমাদের দেশে প্রথম যে নাম টা মনে আসে তা হলো আমাদের টাংগাইল জেলার মধুপুর উপজেলা। মধুপুর এর আনারস মানে ই মুখে লেগে থাকা এক টুকরো স্বাদ৷

আনারস এর উৎপত্তিস্থল ব্রাজিল কে ধরা হয় এবং তা আমাদের দেশে আসে আনুমানিক ১৫৪৮ সালের দিকে। পুরো দেশের মাঝে সবথেকে বেশি আনারস হয় মধুপুরে।

পুরো মধুপুর জুড়ে ই বিভিন্ন গ্রামে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয় আনারস এর তবে এর মাঝে ও অরুণখোলা, ষোলাকুঁড়ি, আউশনারা ইউনিয়নে সবথেকে বেশি আনারস এর চাষা হয়। সারাবছর জুড়ে ই অল্প স্বল্প আনারস এর দেখা মিললে ও আষাঢ় এর মাঝামাঝি থেকে শ্রাবণ মাস এর শেষ পর্যন্ত প্রচুর আনারস এর ফলন হয় এ এলাকায়।

মধুপুর অঞ্চলের উঁচু জমি, দো-আশ ও বেলে মাটি আনারস চাষের জন্য এত্ত উপযোগী যে বহু পরিমাণ আনারস প্রতি বছর উৎপাদন হয়৷ টাংগাইল এ আনুমানিক মোট ২২৫০০ একর জমির মাঝে শুধু মধুপুর এ ই ১৮৭৫০ একর জমিতে চাষ হয় আনারস এর।

আনারসের রাজধানী বলা হয় মধুপুরের জলছত্র বাজার কে। এছাড়া ও গারো বাজার, মধুপুর বাজার ও ২৫ মাইল বাজারে আনারসের বেচাকেনা হলে ও জলছত্র বাজারে রাস্তার দুপাশ ধরে লম্বা জায়গা জুড়ে মেলার মত বসে আনারসের হাট। যেখানে দূর দূরান্ত থেকে ক্রেতারা ভীড় জমায় পাইকারি কিংবা খুচরা দরে আনারস কিনতে। সাইকেল, ঘোড়া গাড়ি কিংবা ভ্যান বা পিক আপ ভর্তি করে কৃষকরা আনারস নিয়ে ধীরে ধীরে পাড়ি জমাতে থাকে মধুপুর এর জলছত্র বাজারে।

ভিটামিন এ বি সি তে সহ বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর আনারস এবং মৌসুমি ফল হিসেবে অনেক বেশি চাহিদা আছে আনারস এর। আনারস এর স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি। যেমনঃ

◑আমরা কিন্ত কম বেশি সবাই জানি খুশখুশে জ্বর এ আনারস খুব উপকারী। যার কারণে অনেক পরিবারেই এখন ও জ্বর এর সময় খাদ্য হিসেবে আনারস এর খোজ করা হয়। আমার মা কে দেখি জ্বরে আনারস খেতে।

◑আনারস এর জ্যুস যেকোন রকম ক্ষত সারাতে খুব কার্যকর। আনারস হজম বৃদ্ধিতে সহায়তা করে, পেশীর ব্যাথা কমায়।

◑ক্যান্সারের সম্ভাবনা অনেক কমে যায় প্রতিদিন আনারস খেলে। অদূর ভবিষ্যতে আনারস থেকে ক্যান্সার এর ওষুধ তৈরির পরিকল্পনা আছে বলে জানা যায়।

◑হার্ট ভালো রাখতে আনারস বড় ভূমিকা পালন করে।

◑চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে৷

◑দ্রুত ওজন কমাতে সহায়তা করে।

◑এছাড়া কচি আনারস এবং তার পাতার রস কৃমি হওয়ার সম্ভাবনা অনেক কমিয়ে দেয়।

◑দাঁত ও মাড়ির যে কোন সমস্যা সমাধানে আনারস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নানাবিধ উপকারীতায় ভরপুর মধুপুর এর ছোট্ট, মিষ্টি আনারসের গন্ধে মৌ মৌ করতো আগে পুরো বাজার, সারা মধুপুর। কিন্তু সেই গন্ধ এখন পাওয়া যায়না শুধুমাত্র হরমোন ব্যবহার এর কারণে। এলাকার চাষীরা এই হরমোন কে গর্ভবতী হরমোন বলে থাকে কেননা এটি ব্যবহার এ আনারসে দ্রুত ফলন আসে এবং একসাথে সব আনারস পাকে। যার কারণে একসাথে বাজার জাত করতে চাষীদের সুবিধা হয়। ফল বোর হয়, দেখতে সুন্দর হয় জন্য ক্রেতা আকর্ষণ বাড়ে। তবে হ্যা খেতে স্বাদ কমে গেছে জন্য মধুপুর এর আনারস এর খ্যাতি ও কমে যেতে শুরু করে।

একটা সময় ছিলো যখন স্বাভাবিক ভাবে পাকা আনারসে মৌমাছি বসতো, শেয়ালের যন্ত্রনায় আনারস রক্ষা করতে কড়া নজড়দারি রাখতে হতো। কিন্ত হরমোন ব্যবহার এর ফলে আনারসের তেমন গন্ধ হয়না, মৌমাছি ও বসেনা এবং শেয়ালের উৎপাত ও নেই।

আসলে সমস্যা হচ্ছে আনারস গাছে ফুল আসতে সময় লাগে ১৫ থেকে ১৬ মাস। আনারস পেকে বাজারজাত করতে সময় লাগে ২১ থেকে ২২ মাস। এত লম্বা সময় ধরে আনারস চাষের ফলে আনারসের জমিতে উৎপাদন খরচ বেড়ে যায়। আবার ন্যাচারালি আনারস একসাথে পাকে না, যার কারণে বাজারজাত সমস্যা হয়, একটু করে আনারস বাজারে নিলে দামের সাথে পুষিয়ে উঠা যায়না, আবার বেশি আনারস নেয়ার জন্য অপেক্ষা করলে অনেক সময় আনারসে পচন ধরে, পঁচে যায় অনেল আনারস, ক্ষতি হয় কৃষকের। এইসব সমস্যা থেকে মুক্তি পেতে অনেক চাষীরা এতে বিভিন্ন হরমোন ব্যবহার করে এই হরমোন ব্যবহার এর ক্ষেত্রে যেখানে ৬০ পাতা নাহলে আনারস ফল দেয়না সেখানে ২৮ পাতা হলে ই ফুল দেয় এবং একসাথে ফল হয়। এদিকে ফল পাকার জন্য হরমোন ব্যবহার করলে সব একসাথে পাকে, হরমোন ব্যবহার এর ৪-৫ দিনেই আনারস পাকতে শুরু করে।

জলডুগি নামে আনারসের যে জাত আছে তা দেখতে ছোট হলে ও খেতে সবথেকে মজা এবং ফলন অপেক্ষাকৃত দ্রুত হয়। দ্রুত হলে মৌসুমের আগে ফল তুলতে পারলে দাম টা ও একটু ভালো পাওয়া যায়, যার কারণে এখন অনেক কৃষক জলডুগি র দিকে ঝুকে কিন্তু ক্রেতা রা বড় আনারস কিনতে আগ্রহ প্রকাশ করে বেশি তাই কৃষকেরা জলডুগি করে এবং পাশাপাশি হরমোন ব্যবহার করে বড় আনারস এর জন্য। এই ব্যাপার গুলো থেকে তখন ই বের হওয়া যাবে যখন অনেক বেশি প্রচারের মাধ্যনে সচেতনতা বৃদ্ধি করা যাবে।

সারাদেশ থেকে মধুপুর এর যোগাযোগ ব্যবস্থা ভালো জন্য সারাদেশে সহজে ই তা ট্রান্সপোর্ট সম্ভব হয়। এই সম্ভাবনাময় পণ্যকে ই-কমার্স এর আওতায় নিতে পারলে যুবসমাজের মাঝে ও অনেক কর্মসংস্থান হতে পারে। ক্ষেত্রটা আসলে ই পরিপূর্ণ। আমরা আম, লিচু এসব যদি ই-কমার্স এর অন্তর্ভুক্ত করে এত আশানুরূপ ফল পেতে পারি তাহলে প্রচুর ফলনশীল আনারস কে ঘীরে ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল।

আনারস নিয়ে ই-কমার্স সেক্টর এ কাজ করলে বহুবীধ সুযোগ আছে। কারণ আনারসের পাশাপাশি এই এলাকায় আনারসের জমিতে ই, আনারসের ফাঁকে ফাঁকে চাষ করা হয় কলা, আদা, হলুদ আরো বিভিন্ন কিছু যাতে উদ্যোগ গ্রহনকারী কে ও শুধুমাত্র আনারসের জন্য অপেক্ষা করতে হবেনা এবং একসাথে না পাকার কারণে এই যে আনারসে হরমোন দিয়ে জনপ্রিয়তা হারানো, তা ও ফিরে আসবে৷

শুধুমাত্র আনারস না, ই-কমার্স এর আওতাধীনে আনা যেতে পারে আনারস এর জেলী কে। মধুপুর এ গারো দের মাঝে অনেক কে ই আনারস এর জেলী তৈরি করতে দেখা যায়। অবশ্য শুধু গারো রা না হোমমেইড উপায়ে যে কেউ এই জেলী তৈরি করতে পারে।

এছাড়া ও আনারস এর পাতা থেকে তৈরি হয় মোম ও সুতা। প্রয়োজন শুধু এসব কে সকলের সামনে তুলে ধরে উদ্যোগ গ্রহন করা। আনারস মানে শুধু আনারস এ সীমাবদ্ধ না, যে কোন উদ্যোক্তার জন্য অনেক গুলো পণ্য নিয়ে কাজ করার সুযোগ মিলবে এতে।

পছন্দের যেকোনো পণ্য সব থেকে কমদামে অর্ডার করতে ক্লিক করুন
ইতিমধ্যে ই সরকারি প্রতিষ্ঠান হটেক্স ফাউন্ডেশন এর সহায়তায় মধুপুর এর আনারস দেশের গন্ডী ছাড়িয়ে ইউরোপ এ ও পাড়ি জমিয়েছে। সেক্ষেত্রে কৃষকদের আশ্বাস ছিলো অবশ্যই হরমোন ছাড়া আনারস উৎপাদন এর এবং করেছে ও তাই। অনেক চাষী রা এখন ও কোন প্রকার হরমোন ব্যবহার করেনা। জৈবসার ই তাদের ভরসা। এবং এই হটেক্স ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে তারা আনারস পাকার জন্য হরমোনের পরীবর্তে করবে গ্যাসীয় পদ্ধতির ব্যবহার৷ এরকম ই পরিকল্পনা চলছে।

অনেক বেশি ব্যবসাসফল আমাদের মধুপুর এর আনারস কিন্তু এরপরে ও ই-কমার্স এর ছোয়া থেকে অনেক দূরে। অনেক কারণে পিছিয়ে আছে এ এলাকার কৃষক সমাজ। বেশির ভাগ ই তাদের অজ্ঞতার কারণ। চ্যালেঞ্জ টা এখানে ই। চ্যালেঞ্জ নিতে কৃষকদের পাশে দাড়াতে হবে যুবসমাজের, নিতে হবে বহুবীধ উদ্যোগ। নিজেদের উদ্যোগ এর স্বার্থে ই কৃষক দের মাঝে সচেতনতা বাড়াতে হবে এবং ই-কমার্স এর মাধ্যমে একেবারে অর্গানিক আনারস পৌছে দেয়া যাবে জনগনের কাছে।

যেহেতু অনেক বড় সেক্টর, সম্ভাবনা ও অনেক বড় এবং এগিয়ে আসতে হবে অনেকের ই। নিজেদের জায়গা থেকে উদ্যোগ গ্রহন ই পারে এমন একটা সম্ভাবনাময় সেক্টর কে সকলের সামনে তুলে ধরতে, পৌছে দিতে একেবারে ক্রেতাদের দ্বারপ্রান্তে। দ্রুত প্রচার এবং প্রসারে ই-কমার্স সবথেকে উপযোগী মাধ্যম কোন সন্দেহ নেই।

লেখক,
রোখসানা আক্তার পপি
স্বত্বাধিকারী: ইপ্পি শপিং

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্সদেশি পণ্যে ই-কমার্সদেশিপণ্যের ই-কমার্সনারী উদ্যোক্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবিধ

‘এক টাকায় আহার’ পৌঁছে দিচ্ছে পাঠাও

মেঘনার ইলিশ ও লক্ষ্মীপুর জেলা!
বিবিধ

মেঘনার ইলিশ ও লক্ষ্মীপুর জেলা!

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

বিবিধ

কীভাবে বুঝবেন আপনার ফোনে কেউ আড়ি পাতছে?

বিবিধ

টেলিটকের ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত

“ফেনীর ই-কমার্সে সম্ভাবনাময় সমুদ্র বালি গুড়ি চাল”
ই-কমার্স

“ফেনীর ই-কমার্সে সম্ভাবনাময় সমুদ্র বালি গুড়ি চাল”

Load More

ট্রেন্ডিং টপিক

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা
নির্বাচিত

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি
প্রযুক্তি সংবাদ

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 June 2021

সম্ভাবনাময় টাংগাইল এর মধুপুর এর আনারস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix