Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞায় ফাইভজিতে পিছিয়ে পড়বে যুক্তরাজ্য: ভোডাফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১০ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক হুয়াওয়ের নেটওয়ার্ক সরঞ্জামে নিষেধাজ্ঞা দিলে শত শত মিলিয়ন পাউন্ড আর্থিক ক্ষতির মুখে পড়বে যুক্তরাজ্য। পাশাপাশি পঞ্চম প্রজন্মের দ্রুতগতির মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি চালুর ক্ষেত্রেও অন্য দেশগুলোর চেয়ে পিছিয়ে পড়বে দেশটি। বিবৃতিতে ব্রিটিশ বহুজাতিক টেলিযোগাযোগ কোম্পানি ভোডাফোন গ্রুপ পিএলসির পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। খবর রয়টার্স।

বিশ্বের বৃহৎ নেটওয়ার্ক সরঞ্জাম ও দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা কোম্পানি হুয়াওয়ে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক সরঞ্জামের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে আসছে। বলা হচ্ছে, বেইজিং প্রতিষ্ঠানটিকে গ্রাহক তথ্য হস্তান্তরে বাধ্য করছে। গুরুত্বপূর্ণ এসব তথ্য কাজে লাগিয়ে বিভিন্ন দেশের নাগরিক ও সরকারের ওপর নজরদারি কার্যক্রম পরিচালনা করছে চীন। যদিও এমন অভিযোগের সপক্ষে কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেনি যুক্তরাষ্ট্র। উল্টো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মিত্র দেশগুলোকেও হুয়াওয়ের নেটওয়ার্ক সরঞ্জামে নিষেধাজ্ঞা আরোপে প্ররোচিত করছে।

বিশ্বব্যাপী ফাইভজির বাণিজ্যিকীকরণ নিয়ে তীব্র প্রতিযোগিতা চলছে। এ নেটওয়ার্ক প্রযুক্তিতে ডাটা ডাউনলোড ও আপলোডে দ্রুতগতি মিলবে, যা মোবাইল ইন্টারনেট সেবা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। বিশ্বের অনেক দেশ এরই মধ্যে ফাইভজি নেটওয়ার্কের পরীক্ষা চালিয়েছে। এ মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তিতে ফোরজির চেয়ে কয়েক গুণ উন্নত সেবা মিলবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে ফাইভজির কল্যাণে টেলিযোগাযোগ কোম্পানিগুলোর ব্যবসার পরিধি ও আয় বাড়বে।

বিবৃতিতে ভোডাফোন জানিয়েছে, তারা ব্রিটেন সরকারের নির্দেশনা মোতাবেক গত মাসে তাদের কোর নেটওয়ার্কে হুয়াওয়ের পণ্য ব্যবহার স্থগিত করেছে। তবে প্রেক্ষাপট বিবেচনা না করে যুক্তরাষ্ট্রের প্ররোচনায় যুক্তরাজ্য হুয়াওয়ের পণ্যে পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করলে তা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হবে। কারণ হুয়াওয়ে এরই মধ্যে বিভিন্ন দেশে তাদের ফাইভজি নেটওয়ার্কের পরীক্ষা চালিয়েছে। এ-সংশ্লিষ্ট প্রযুক্তি উন্নয়নে অন্য নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতাদের চেয়ে এগিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি।

গত বৃহস্পতিবার হুয়াওয়ের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) স্কট পিটি বলেন, যুক্তরাজ্যে ভোডাফোনের এক-তৃতীয়াংশ বা প্রায় ১৮ হাজার বেসস্টেশনে হুয়াওয়ের রেডিও সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। এখন যুক্তরাজ্য হুয়াওয়ের নেটওয়ার্ক সরঞ্জাম নিষিদ্ধ করলে বিপুলসংখ্যক বেসস্টেশনে ব্যবহূত রেডিও সরঞ্জাম প্রতিস্থাপন করা সম্ভব নয়। এটা করতে গেলে ভোডাফোনের পুরো নেটওয়ার্ক ব্যবস্থা ঝুঁকিতে পড়বে, যা ফাইভজি টেকনোলজির ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলবে।

তিনি বলেন, চলতি বছরের মধ্যে যুক্তরাজ্যের ১৯টি অঞ্চল ও শহরে ফাইভজি নেটওয়ার্ক চালু করবে ভোডাফোন। পাশাপাশি খুব অল্প সময়ের মধ্যে আরো সাতটি শহরের অন্তত ১২টি অঞ্চল এ নেটওয়ার্ক সেবার আওতায় নেয়ার পরিকল্পনা রয়েছে। নেটওয়ার্ক সিস্টেম থেকে হুয়াওয়ের সরঞ্জাম বর্জনে বাধ্য করা হলে ভোডাফোন বড় ধরনের ঝুঁকিতে পড়বে। কারণ প্রতিষ্ঠানটির ৩২ শতাংশ বেসস্টেশনে হুয়াওয়ের রেডিও টেকনোলজি ব্যবহার হচ্ছে। নেটওয়ার্ক অবকাঠামোতে হুয়াওয়ের সরঞ্জাম বর্জনে বাধ্য করা হলে ভোডাফোনের ফাইভজি ব্যবসা পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। সেটা প্রতিষ্ঠানটির জন্য বড় অংকের ক্ষতির কারণ হবে।

ভোডাফোনের সিটিও স্কট পিটি বলেন, নেটওয়ার্ক অবকাঠামোতে হুয়াওয়ের রেডিও টেকনোলজি ব্যবহারে কোনো ঝুঁকি দেখছেন না তিনি। নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকলে জটিল ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ও কোর নেটওয়ার্কে প্রতিষ্ঠানটির সরঞ্জাম বর্জন করা যেতে পারে।

ব্রিটিশ সরকার টেলিযোগাযোগ সরবরাহ চেইন পর্যালোচনা করছে। হুয়াওয়ের পণ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা, সে বিষয়ে আগামী মাসে প্রতিবেদন দেয়া হবে।

গত মাসে যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের প্রধান জানিয়েছিলেন, হুয়াওয়ের সরঞ্জাম ব্যবহারের ফলে নেটওয়ার্ক ব্যবস্থায় নিরাপত্তা দুর্বলতা থাকলেও তা মোকাবেলা করার সামর্থ্য তাদের রয়েছে। এছাড়া চীনা প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক সরঞ্জামে নিরাপত্তা ত্রুটি থাকার কোনো প্রমাণ তারা পাননি।

Tags: ফাইভজিভোডাফোনহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

উড়োজাহাজে পাওয়ার ব্যাংকের ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে জাপান
প্রযুক্তি সংবাদ

উড়োজাহাজে পাওয়ার ব্যাংকের ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে জাপান

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
নির্বাচিত

ইউটিউবে আপত্তিকর কমেন্ট করলেই বিপদ!

কম দামের স্বচ্ছ ফোন আনছে নাথিং
নির্বাচিত

কম দামের স্বচ্ছ ফোন আনছে নাথিং

আপনার এক ক্লিকেই নষ্ট হচ্ছে হাজার হাজার লিটার পানি ও বিদ্যুৎ!
প্রযুক্তি সংবাদ

আপনার এক ক্লিকেই নষ্ট হচ্ছে হাজার হাজার লিটার পানি ও বিদ্যুৎ!

গুগল-অ্যামাজনের বিরুদ্ধে ভুয়া রিভিউর অভিযোগ
নির্বাচিত

গুগল-অ্যামাজনের বিরুদ্ধে ভুয়া রিভিউর অভিযোগ

iQOO 11 5G: ১৬ জিবি র‌্যামের এই ফোন চার্জ হবে দ্রুত
লিড স্টোরি

iQOO 11 5G: ১৬ জিবি র‌্যামের এই ফোন চার্জ হবে দ্রুত

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

বাণিজ্যিকভাবে চালু হল ই-ঋণ, সীমা ৫০ হাজার
অর্থ ও বাণিজ্য

বাণিজ্যিকভাবে চালু হল ই-ঋণ, সীমা ৫০ হাজার

গুগলে বড় পরিবর্তন: কিউআর কোড স্ক্যান ছাড়া খুলবে না ওয়েবসাইট
প্রযুক্তি সংবাদ

গুগলে বড় পরিবর্তন: কিউআর কোড স্ক্যান ছাড়া খুলবে না ওয়েবসাইট

নতুন ওয়েবসাইটের প্রায় এক-তৃতীয়াংশই এআই-নির্ভর: গবেষণা
নির্বাচিত

নতুন ওয়েবসাইটের প্রায় এক-তৃতীয়াংশই এআই-নির্ভর: গবেষণা

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন
প্রযুক্তি পরামর্শ

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix