Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামের মেয়েরা দেখল বিজ্ঞানের নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৪ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

পাবনা জেলার ভাঙুরা উপজেলার জরিনা রহিম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মোসাম্মৎ মুক্তি খাতুন সংসদ ভবন দেখে অভিভূত। মুক্তি বলেছেন, ‘আমি বইপত্রে পড়েছিলাম এটা লুই আই কান বানিয়েছেন। কিন্তু এটা যে এত সুন্দর সামনে থেকে না দেখলে বুঝতাম না।’

তারই মতো শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার শহীদ বুদ্ধিজীবী হুমায়ূন কবীর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা ইসলাম নভোথিয়েটার দেখে আনন্দিত। নভোথিয়েটারে এসে গ্রহ-নক্ষত্র সম্পর্কে অনেক কিছু শিখেছে সে। প্লুটো গ্রহ হিসেবে থাকা না থাকার বিতর্ক সম্পর্কে জানতে পেরে সানজিদা খুশি।

মুক্তি ও সানজিদার মতো ৭৩ জন ছাত্রী গত ২৩ ফেব্রুয়ারি দিনভর ঢাকার বিজ্ঞান, প্রযুক্তি ও আইসিটি বিষয়ক বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন। শরীয়তপুর ও পাবনা থেকে আসা এ শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে গড়ে তোলার উদ্দেশে ‘অবাক কুতুহলে’ নামে একটি কর্মসূচির আয়োজন করা হয়। এর উদ্যোক্তা বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান কাজি আইটি সেন্টারের পৃষ্ঠপোষকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উভয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২২ ফেব্রুয়ারি ট্রেন ও লঞ্চযোগে ঢাকায় এসে পৌঁছায়। স্থানীয় একটি ডরমিটরিতে তাদের জন্য আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নোভা আহমেদ, রবির মহাব্যবস্থাপক কানিজ ফাতেমা এবং উইম্যান ইন ডিজিটালের উদ্যোক্তা আছিয়া নীলা।

এসময় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ছাত্রীদের জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায় ছড়িয়ে পড়তে আহ্বান জানান। তিনি বলেন, ‘চেষ্টা ও অধ্যাবসায়ের সঙ্গে যথাযথ অনুশীলন ও শিক্ষা যে কোন মানুষকে উচ্চমাত্রায় নিয়ে যায়।’ পরে তিনি সব ছাত্রীকে নিজের অটোগ্রাফসহ বই উপহার দেন।

২৩ তারিখ দুটি বাসযোগে দুটি বিদ্যালয়ের ছাত্রীরা সংসদ ভবন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার, ডিবিসি টেলিভিশন কেন্দ্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস ও কাজি আইটি সেন্টার পরিদর্শন করে। বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির স্বেচ্ছাসেবকরা তাদের বিভিন্ন স্থাপনা ঘুরিয়ে দেখায়।

আয়োজনের পৃষ্ঠপোষক কাজি আইটি সেন্টারের কর্মীরা ছাত্রীদের আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার জন্য প্রস্তুত হতে আহ্বান জানান। সে সময় তাদের আগামী দিনের লড়াইয়ের জন্য প্রয়োজনীয় আইসিটি ও ভাষা জ্ঞান অর্জন করতে পরামর্শ দেওয়া হয়।

কাজি আইটি সেন্টারের চেয়ারম্যান মাইক কাজী বলেন, ‘আমি মনে করি, আমাদের মেয়েদের মেধা ও প্রচেষ্টা বিশ্বমানের। তাদের জন্যও আমাদের সব সুযোগ উন্মুক্ত করা প্রয়োজন।’ সে উদ্দেশে এ কাজের সঙ্গে কাজি আইটি যুক্ত হয়েছে বলে জানান তিনি।

মেয়েদের সঙ্গে আসা শরীয়তপুর শহীদ বুদ্ধিজীবী ডা. হুমায়ূন কবির উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজিয়া সুলতানা বলেন, ‘মেয়েদের জন্য এমন সুযোগ আগে ছিল না। এখন এ সুযোগ পাওয়ায় মেয়েরা অনেক কিছু শিখতে পারছে। এটি তাদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে।’

বিডিওএসএনের #মিসিংডটার কার্যক্রমের আওতায় এ পরিদর্শনের আয়োজন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির সহকারী প্রোগ্রাম অফিসার তাপস হালদার। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানের প্রায় ২০০ ছাত্রীকে এ পরিদর্শনে আসার সুযোগ দেওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাতাল রেলের যুগে প্রবেশ করছে ঢাকা
অটোমোবাইল

পাতাল রেলের যুগে প্রবেশ করছে ঢাকা

বিবিধ

পাবজিতে বুঁদ, পানি ভেবে অ্যাসিড পান

ই-ট্যুরিজমে ময়মনসিংহে নির্মিত দেশের প্রথম বৈদ্যুতিক গম্বুজ বিশিষ্ট মসজিদ
বিবিধ

ই-ট্যুরিজমে ময়মনসিংহে নির্মিত দেশের প্রথম বৈদ্যুতিক গম্বুজ বিশিষ্ট মসজিদ

ড্রাগন ফ্রুটস হতে পারে টাংগাইল এর অন্যতম সম্ভাবনাময় সেক্টর
বিবিধ

ড্রাগন ফ্রুটস হতে পারে টাংগাইল এর অন্যতম সম্ভাবনাময় সেক্টর

পদোন্নতি পেলেন সেই সারোয়ার আলম
বিবিধ

পদোন্নতি পেলেন সেই সারোয়ার আলম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা
প্রযুক্তি সংবাদ

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা

বিদ্যুৎ বিল কমানোর ‘পাওয়ার সেভার’ মেশিন আসলেই কাজ করে?
নির্বাচিত

বিদ্যুৎ বিল কমানোর ‘পাওয়ার সেভার’ মেশিন আসলেই কাজ করে?

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক
অর্থ ও বাণিজ্য

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ মার্চ ২০১৯

গ্রামের মেয়েরা দেখল বিজ্ঞানের নানা আয়োজন

Techzoom.TV |
TechzoomTV