Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চট্টগ্রামের সবজি ও বহির্বিশ্বের সবজি বাজার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 25 September 2021
চট্টগ্রামের সবজি ও বহির্বিশ্বের সবজি বাজার
Share on FacebookShare on Twitter

করোনার ধাক্কা কাটিয়ে বিদেশের বাজারে আবার শুরু হয়েছে চট্টগ্রামের সবজি রপ্তানি। সুইডেন, মালয়েশিয়া, কানাডাসহ ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে সবজি রপ্তানি হয়। তবে মধ্যপ্রাচ্যের বাজারে রয়েছে চট্টগ্রামের সবজির আলাদা চাহিদা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চট্টগ্রাম থেকে ৫০ রকমের বেশি সবজি রপ্তানি হয়ে থাকে।

মধ্যপ্রাচ্যে চট্টগ্রামের শাক-সবজি ও মৌসুমি ফলের চাহিদা বাড়ছে। শাহ আমানত (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে সাতদিন তিনটি ফ্লাইটে সরাসরি যাচ্ছে হরেক তাজা শাক-সবজি। চাহিদা বাড়ায় রফতানি খাতে ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে।

করোনায় বিমান চলাচল বন্ধ থাকায় বেশ কয়েক মাস সবজি রফতানি বন্ধ থাকলেও চলতি মাসের শুরু থেকে ফের পুরোদমে শুরু হয়েছে। গত ২৯ দিনে ২৩০ মেট্রিক টন সবজি রফতানি হয়েছে। বিমানবন্দর ও রফতানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, এখন বাংলাদেশ বিমান, এয়ার এরাবিয়া ও ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে সপ্তাহে সাত দিন সবজি রফতানি হচ্ছে।

এসব ফ্লাইটে যাত্রীদের মালামাল নেওয়ার পর লাগেজের বাকি অংশে সবজি ও মৌসুমি ফল নেওয়া হচ্ছে। স্বাভাবিক সময়ে সপ্তাহে ৩৫-৩৮ টন সবজি রফতানি হয়। বছরে প্রায় ২৫ কোটি টাকার সবজি ও ফল রফতানি হয় মধ্যপ্রাচ্যে। এর পাশাপাশি ইউরোপের দেশগুলোতে প্রক্রিয়াজাত সবজি এবং সবজি থেকে তৈরি হরেক রকমের খাবার রফতানি হচ্ছে।

আগে ঢাকা হয়ে চট্টগ্রামের শাক-সবজি রফতানি হতো। ২০০২ সাল থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে শাক-সবজি যাচ্ছে মরুর দেশে। অর্ধশত রফতানিকারক প্রতিষ্ঠান শাক-সবজি রফতানি করছে। বছরে ১২ মাস সব ধরনের শাক-সবজি ও মওসুমি ফল রফতানি হয়।

চট্টগ্রাম থেকে প্রতিদিন টাটকা শাক-সবজি যাচ্ছে। প্রবাসী বাংলাদেশী ছাড়াও ভারত, শ্রীলঙ্কাসহ মধ্যপ্রাচ্যের নাগরিকদের কাছে এ দেশের সবজি জনপ্রিয় হয়ে উঠছে। চলতি মওসুমে চট্টগ্রাম থেকে কচু, কচুর লতি, কচুর ফুল, কচু শাক ছাড়াও কচুর ছড়া, ওল কচু, পাইন্যা কচু রফতানি হচ্ছে।

এ তালিকায় আরো আছে বরবটি, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লেবু, পটল, ঝিঙ্গে, শশা, কাকরোল, উচ্ছে, তিতা করলা, দেশি আলু, সীম বিচি। মওসুমি ফলের মধ্যে পেয়ারা, জলপাই, আখ, জাম্বুরা, পানিফল, আমলকি, আমড়া যাচ্ছে প্রতিদিন।

রফতানিকারকরা জানান, চট্টগ্রাম অঞ্চলে উৎপাদিত প্রায় সব ধরনের সবজির বিশাল বাজার সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে। বিশেষ করে চট্টগ্রামের চন্দনাইশ, সীতাকুন্ড, রাঙ্গুনিয়া, পার্বত্য জেলার খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, রাঙ্গামাটির চন্দ্রঘোনায় পাহাড়-টিলা ও সমতল ভূমিতে উৎপাদিত শাক-সবজির চাহিদা বেশি। পাহাড়ি জুমের মিষ্টি কুমড়া এবং চাল কুমড়া বেশি জনপ্রিয় মধ্যপ্রাচ্যের বাজারে। ফলের মধ্যে কাঁঠাল রফতানি হয় বেশি।

বর্তমানে বিদেশ রফতানি যোগ্য শাক-সবজি চাষে মাঠ পর্যায়ে কৃষকরা উৎসাহিত । তারা হাতে কলমে প্রশিক্ষণও নিচ্ছেন।চট্টগ্রামের সবজি দেশের চাহিদা পূরণ করে বিদেশেও যাচ্ছে। এতে প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছে।

বাংলাদেশ বিমানসহ তিনটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজা ও আবুধাবীতে যায় শাক-সবজি। সামনের দিনগুলোতে সবজি রফতানি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

শুধু মধ্যপ্রাচ্যে শাক-সবজি রফতানি হচ্ছে এমন নয়, এর পাশাপাশি ইউরোপের দেশগুলোতেও চট্টগ্রামে উৎপাদিত সবজি প্রক্রিয়াজাত করে রফতানি হচ্ছে। উভয়ক্ষেত্রেই সরকার প্রণোদনা দিচ্ছে। শাক-সবজি ও মৌসুমি ফল রফতানিতে উৎসাহ দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, মধ্যপ্রাচ্যের বাজারে চাহিদা দ্রুত বাড়ছে। কিছু সুযোগ সুবিধা বাড়ালে সবজি রফতানি দ্বিগুণ করা সম্ভব। বর্তমানে ২৫ কোটি টাকার সবজি রফতানি হয়। তা ৫০ কোটি টাকায় উন্নীত করা যাবে। তিনি বলেন, বর্তমানে সপ্তাহে যে পরিমাণ সবজি যাচ্ছে লাগেজ সুবিধা বাড়ালে আরও বেশি সবজি রফতানি সম্ভব।

গত ৩ মাসে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ৭০০ টনেরও বেশি সবজি রপ্তানি হয়েছে মধ্যপ্রাচ্যে। এমন তথ্য জানিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর, উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্র।

মধ্যপ্রাচ্যের বাজারে চট্টগ্রামের সবজি রপ্তানি বাড়াতে পারলে বৈদেশিক মুদ্রার আয় যেমন বাড়বে তেমনি সরকারের রাজস্বও বাড়বে।চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে রপ্তানিকৃত এসব সবজি সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মাস্কাট, দুবাই, আল জাবেরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাজ্যে রপ্তানি হয়।

সবজির মধ্যে মিষ্টি কুমড়া, লাউ, আলু, বেগুন, কচু, কচুর লতি, তিতকরলা, উস্তে, কাঁকরোল, পটোল, ঝিঙে, শসা, বরবটি, শিম, লেবু, জলপাই, সাতকরা, বাঁশের কোড়ল, কলার মোচা, গাজর, ফুলকপি, শালগম, ব্রোকলি, চায়না বাঁধাকপি, বিট, সাতকরা উল্লেখযোগ্য।

চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে মধ্যপ্রাচ্যে গত ২০১৭-১৮ অর্থবছরে ২০৪৫ টন, ২০১৮-১৯ অর্থবছরে ২০৯৬ টন, ২০১৯-২০ অর্থবছরে ২১১৫ টন সবজি রপ্তানি হয়।

চট্টগ্রাম বিমানবন্দর থেকে ফ্লাই দুবাই, এয়ার এরাবিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্যাসেঞ্জার ফ্লাইটে সবজি মিডলইস্টে রপ্তানি হয়।
এটি নিঃসন্দেহে আমাদের জন্য সুখবর চট্টগ্রামবাসী ও বাংলাদেশের জন্য । সবজি রপ্তানি খাতেও আমাদের উল্লেখযোগ্য আয় হচ্ছে। সরকার রপ্তানিতে নানামুখী উৎসাহ দিয়ে যাচ্ছে। সবজি রপ্তানিতে সরকারের যথেষ্ট রাজস্ব আয় হয়

। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে উৎপাদন বাড়াতে হবে। কৃষকদের নানামুখী সহায়তা দিয়ে উৎসাহিত করতে হবে। শীতকালীন সবজি বেশি খুব বেশি জনপ্রিয়।এই জনপ্রিয় ধরে রেখে কার্যকরী পদক্ষেপ নিলে দেশ ও জাতি উপকৃত হবে।এই সবজি ই-কমার্সে ও রাখতে পারে অনন্য অবদান।অনেক উদ্যোক্তা কার্যকরী পদক্ষেপ এই সুযোগ কাজে লাগিয়ে সুফল ভোগ সহ কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।

রাহাত সোলতানা
স্বত্বাধিকারী-অভিরুচি বুটিকস

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যাটেলাইটে ধরা পড়ল ইরান ঘিরে মার্কিন সামরিক তৎপরতা
বিবিধ

স্যাটেলাইটে ধরা পড়ল ইরান ঘিরে মার্কিন সামরিক তৎপরতা

‘জুয়া ও কোটিপতির’ গ্রাম নিয়ে পাওয়া গেল ভয়ানক তথ্য
প্রযুক্তি সংবাদ

‘জুয়া ও কোটিপতির’ গ্রাম নিয়ে পাওয়া গেল ভয়ানক তথ্য

প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে ৬০টি বায়রাক্তার আকিনসি কমব্যাট ড্রোন পেতে যাচ্ছে সৌদি আরব!
বিবিধ

প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে ৬০টি বায়রাক্তার আকিনসি কমব্যাট ড্রোন পেতে যাচ্ছে সৌদি আরব!

আইভিএসি
বিবিধ

নিরাপত্তা শঙ্কায় সাময়িক বন্ধ ঢাকার ভারতীয় ভিসা সেন্টার

উদ্বোধন হলো ভিসা নেটওয়ার্ক-ভিত্তিক ‘ফার্মার্স কার্ড’
বিবিধ

উদ্বোধন হলো ভিসা নেটওয়ার্ক-ভিত্তিক ‘ফার্মার্স কার্ড’

বিবিধ

আসছে মি মিক্স ৪

Load More

ট্রেন্ডিং টপিক

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
প্রযুক্তি সংবাদ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন
নির্বাচিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন
প্রযুক্তি সংবাদ

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও কন্ট্যাক্ট সেন্টার...

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 September 2021

চট্টগ্রামের সবজি ও বহির্বিশ্বের সবজি বাজার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix