Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিটক বকেয়া ভ্যাট না দিলে ব্যাংক হিসাব জব্দ করবে এনবিআর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 12 March 2019
Share on FacebookShare on Twitter

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের থ্রিজি ষ্পেটামের ৭৯ কোটি টাকা বকেয়া ভ্যাট প্রদান না করলে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব জব্দ করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রতিষ্ঠানটিকে ভ্যাট পরিশোধে চিঠি দেওয়া হলেও এ বিষয়ে কোন প্রকার সাড়া দিচ্ছে না। বকেয়া ভ্যাট পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব জব্দ করা হতে পারে। সম্প্রতি এনবিআরের আওতাধীন বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে এ ভ্যাট পরিশোধে চিঠি দেওয়া হয়েছে। ভ্যাট পরিশোধ না করলে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব জব্দসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। টেলিটক ছাড়াও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে বলে জানায় এনবিআর।

সূত্র জানায়, এলটিইউ এর আওতাধীন টেলিটক বিটিআরসি থেকে ২০১৪-১৫ অর্থবছর থ্রিজি ষ্পেকট্রামের কিছু সেবা গ্রহণ করেছে। এ সেবার লাইসেন্স ফি, লাইসেন্স অ্যাকুইজিশন ফি ও রেভিনিউ শেয়ারিং ফি বা থ্রিজি ষ্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফির ওপর প্রযোজ্য প্রায় ৭৯ কোটি ২৫ লাখ ৭৫ হাজার টাকার ভ্যাট পরিশোধ করেনি। এ ভ্যাট পরিশোধে টেলিটককে প্রথমে প্রাথমিক ও পরে চূড়ান্ত দাবিনামা জারি করে। কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে জবাব দেওয়া বা ভ্যাট পরিশোধ করা হয়নি।

এ বিষয়ে এনবিআরের একজন কর্মকর্তা বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হয়েও ভ্যাট পরিশোধ না করা এবং কারণ দর্শানোর নোটিসের জবাব না দেওয়া দুঃখজনক। চূড়ান্ত দাবিনামা জারি করা হয়েছে। বকেয়া পরিশোধ না করলে ভ্যাট আইন অনুযায়ী ব্যাংক হিসাব জব্দ করা হবে। আমরা বিটিআরসিকে অনুরোধ করেছি এ ভ্যাট পরিশোধে সহায়তা করার। আশা করবো বিটিআরসি সহায়তা করবে।

উল্লেখ; টেলিটক বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে সিম কার্ডের উপর প্রায় ৮৫ কোটি ১৩ লাখ টাকা, ২০০৭ সালের জুলাই থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত দাখিলপত্র নিরীক্ষা করে ৪ কোটি ১০ লাখ টাকা, বিধি বর্হিভূত রেয়াত গ্রহণ করা ১৫ কোটি ১৬ লাখ টাকার তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ভ্যাট আইন অনুযায়ী, কোন প্রতিষ্ঠানকে চূড়ান্ত দাবিনামা জারির পর তিন মাসের মধ্যে আবার নোটিস জারি করা হয়। সে সময় ভ্যাট পরিশোধ না করলে ব্যাংক হিসাব জব্দসহ আইনানুগ ব্যবস্থা নিতে পারে। নিয়ম অনুযায়ী, এলটিইউ চূড়ান্ত দাবিনামা জারির পর দুইবার টেলিটককে নোটিস দেওয়া হয়। কিন্তু টেলিটক কর্তৃপক্ষ কোন জবাব দেয়নি। সর্বশেষ চলতি মাসের ৩ মার্চ টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ‘ভ্যাট কর্তন ও জমাদানে ব্যর্থতার জন্য সেবা সরবরাহকারী এবং গ্রহণকারী উভয়ই সমানভাবে দায়ী। এ অবস্থায় থ্রিজি ষ্পেকট্রাম সেবার বিপরীতে প্রযোজ্য মূসক বাবদ ৭৯ কোটি ২৫ লাখ ৭৫ হাজার টাকা অনতিবিলম্বে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য বলা হলো। অন্যথায় ব্যাংক হিসাব জব্দসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

টেলিটক ছাড়াও বিটিআরসির চেয়ারম্যান বরাবর চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ‘২০১৪-১৫ অর্থবছরে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে থ্রিজি ষ্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফি বাবদ জুন পর্যন্ত এক হাজার ৫৮৫ কোটি ১৫ লাখ টাকা বিটিআরসির বকেয়া রয়েছে। এ বকেয়া পাওনার উপর এনবিআরের উৎসে মূসক/ভ্যাটের পরিমাণ প্রায় ৭৯ কোটি ২৫ লাখ ৭৫ হাজার টাকা। বিপুল পরিমাণ এ সরকারি রাজস্ব না আদায় করেই বিটিআরসি টেলিটককে সেবা অব্যাহত রেখেছে; যা দুঃখজনক।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্পারসো থেকে সরানো হলো কৃষিবিদ আব্দুস সামাদকে
বিবিধ

স্পারসো থেকে সরানো হলো কৃষিবিদ আব্দুস সামাদকে

তরুণদের বিজ্ঞান ও উদ্ভাবনী কাজে মনোযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বিবিধ

তরুণদের বিজ্ঞান ও উদ্ভাবনী কাজে মনোযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়
বিবিধ

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

নির্বাচিত

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে নিবন্ধনের আহ্বান

নির্বাচিত

দেশের বাজারে আসছে জিটি স্মার্টওয়াচ

২০ মিনিটেই আমেরিকায় পৌঁছাবে চীনের ভয়ংকর মিসাইল?
বিবিধ

২০ মিনিটেই আমেরিকায় পৌঁছাবে চীনের ভয়ংকর মিসাইল?

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 March 2019

টেলিটক বকেয়া ভ্যাট না দিলে ব্যাংক হিসাব জব্দ করবে এনবিআর

Techzoom.TV |
TechzoomTV