Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকের যে সেটিংস এখনই বদলে ফেলবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৪ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

অনেকেই ফেসবুক থেকে হুটহাট করে লগআউট হয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, বড়সড় সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে ফেসবুক। বিশ্বজুড়েই তাদের পাসওয়ার্ড সংরক্ষণের বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। ফেসবুক নিয়ে কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। একদিকে যেমন বন্ধু ও আত্মীয়স্বজনের সঙ্গ যোগাযোগে ফেসবুক লাগছে, তেমনি অন্যদিকে ফেসবুক ঘিরে প্রাইভেসি নিয়ে প্রশ্ন উঠছে। ব্যবহারকারীর তথ্য নিরাপদ কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ফেসবুক ঘিরে সম্প্রতি যে উদ্বেগ তৈরি হয়েছে, সেটি ব্যবহারকারীকে অনুসরণ করার বিষয়টি। অর্থাৎ, ফেসবুক ব্যবহারকারী অনলাইনের যে সাইটেই যাননা কেন, তাঁকে অনুসরণ করা হয়ে থাকে। ফেসবুকের প্রতিটি নড়াচড়া ট্র্যাক করে বিজ্ঞাপনদাতারা। আপনি যদি সকালে অনলাইনে কোথাও একজোড়া জুতা কেনেন, পরে ফেসবুকে জুতার বিভিন্ন বিজ্ঞাপন দেখতে শুরু করবেন। ফেসবুকে আপনাকে ঘিরে এ নজরদারির বিষয়টি চাইলে আপনি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে পারেন। ফেসবুক সেটিংস থেকে এটা করা যাবে।

ফেসবুকে আপনাকে যে ধরনের বিজ্ঞাপন দেখানো হয়, তাকে বলে টার্গটেড অ্যাড। ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রমের পাশাপাশি অন্যান ওয়েবসাইটে কেনাকাটার ধরন বিশ্লেষণ করে এ ধরনের বিজ্ঞাপন দেখানো হয়।

ফেসবুক ডেস্কটপ ও অ্যাপ থেকে ফেসবুকে আপনার পছন্দের বিজ্ঞাপন ঠিক করে দিতে পারেন। বিষয়টি ঠিক করতে সাইট থেকে ফেসবুকের ওপরের কোনায় থেকে সেটিংসে যান। এরপর বাঁ পাশ থেকে অ্যাডসে ক্লিক করুন। এখন থেকে ইয়োর অ্যাড প্রিফারেন্স পেজে (Your ad preferences page) যেতে পারবেন। এখান থেকে আপনার পছন্দের বিজ্ঞাপনের বিষয়বস্তু নির্বাচন করে দিতে পারবেন।

যেসব বিষয় আপনার অপছন্দ হবে, এর ওপর মাউস নিয়ে ক্রস বাটনে ক্লিক করতে হবে। শুরুতে আপনার পছন্দের ‘Interests’ বিভাগটি থেকে আপনার পছন্দের বিজ্ঞাপনের বিষয় নির্বাচন করে দিতে পারেন। এরপর যান অ্যাডভ্যাটাইজারস (Advertisers) বিভাগটিতে। যেসব বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপন আপনি দেখতে চান না, তাদের এখান থেকে সরিয়ে ফেলতে পারেন। আপনার নিউজ ফিডে যে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখতে চান না, তাদের এখান থেকে সরিয়ে দিতে পারবেন।

এরপরের অংশটি হচ্ছে ইয়োর ইনফরমেশন (Your information)। এ তথ্য ব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের আপনাকে লক্ষ্যবস্তু বানানোর সুযোগ করে দেয়। এর মধ্যে আছে রিলেশনশিপ স্ট্যাটাস, এমপ্লয়ার, জব টাইটেল ও এডুকেশন। এসব তথ্য দেখতে দেবেন কি না, তা নির্বাচন করে দিতে পারেন। পাশের টগল সুইচগুলো বন্ধ করে দিলে বিজ্ঞাপনদাতারা আর তথ্য পাবনে না। এর পাশেই ইয়োর ক্যাটেগরিস (Your categories) নামে একটি বিশেষ বিভাগ আছে। এগুলো চাইলে ক্রস বাটনে ক্লিক করে কেটে দিতে পারেন।

এরপরের ধাপটি হচ্ছে অ্যাড সেটিংস। এ অংশটিতে ক্লিক করুন। এ অংশটি ঠিক করতে আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। এ ধাপের প্রথমের দেখবেন অ্যাডস বেজড অন ডেটা ফ্রম পাটনারস নামের একটি অংশ। যদি এটি ‘নট অ্যালাউড’ থাকে তবে দুশ্চিন্তার কিছু নেই। তবে অনেকের ক্ষেত্রেই এটি ‘অ্যালাউড’ বা চালু থাকে। এটি চাইলে বন্ধ করে দিতে পারেন।

পরের অংশটি ‘অ্যাডস বেজড অন ইয়োর অ্যাকটিভিটি অন ফেসবুক কোম্পানি প্রডাক্টস দ্যট ইউ সি এলসহোয়ার’। এ অংশটি মূলত ফেসবুক ব্যবহারকারী যেসব সাইট, অ্যাপ বা ডিভাইসে ফেসবুকের সেবা রয়েছে তা ব্যবহার করেন সেখানে ফেসবুকের বিজ্ঞাপন দেখানো হয়। অর্থাৎ, ফেসবুকের বাইরে গেলেও অনেক ওয়েবসাইটে একই রকম বিজ্ঞাপন চোখে পড়ে। এটি বন্ধ করতে আপনি ড্রপ ডাউন মেনু থেকে ‘নট অ্যালাউড’ নির্বাচন করে দিতে পারেন।

পরের ধাপে ‘অ্যাডস দ্যট ইনক্লুড ইয়োর সোশ্যাল অ্যাকশন’ নামের একটি বিষয় পাবেন। এ সেটিং আপনার কার্যক্রম দেখে ঘনিষ্ঠজনকে বিজ্ঞাপন দেখাবে কি না, সে নিয়ন্ত্রণ দেয়। এখানে দুটি অপশন পাবেন। একটি হচ্ছে ‘অনলি মাই ফ্রেন্ডস’ ও আরেকটি হচ্ছে ‘নো ওয়ান’। এ ধরনের বিজ্ঞাপন যন্ত্রণা থেকে বাঁচতে নো ওয়ান নির্বাচন করে দিতে পারেন।

বিজ্ঞাপন নির্ধারণ করে দেওয়ার সর্বেশষ ধাপটি হচ্ছ ‘হাইড অ্যাড টপিকস’ (Hide ad topics)। এখান থেকেই স্পর্শকাতার অনেক বিষয়বস্তু যেমন অ্যালকোহল, প্যারেন্টিং বা পেটসসংক্রান্ত বিজ্ঞাপন লুকিয়ে রাখতে পারবেন। ছয় মাস, এক বছর বা পুরোপুরি বিজ্ঞাপন লুকিয়া রাখার সুযোগ রয়েছে এ সেটিংস থেকে।

সাধারণত এ সেটিংসগুলো দিয়ে রাখতে পুরোপুরি বিজ্ঞাপনমুক্ত হতে পারবেন না আপনি। তবে অনেক বিরক্তিকর বিজ্ঞাপন দেখার ঝামেলা থেকে মুক্তি পাবেন। আপনি যে ধরনের বিজ্ঞাপন দেখতে চান, এ সেটিংস থেকে সেটাই ঠিক করে দিতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিলেটে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালো শাওমি
বিবিধ

সিলেটে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালো শাওমি

টাঙ্গাইল এর রাবারশিল্প হয়ে উঠতে পারে অন্যতম সম্ভাবনাময় সেক্টর
বিবিধ

টাঙ্গাইল এর রাবারশিল্প হয়ে উঠতে পারে অন্যতম সম্ভাবনাময় সেক্টর

ই-কমার্সে ময়মনসিংহের পর্যটন- মিনি সুন্দরবন খ্যাত ছালড়া গ্রাম
বিবিধ

ই-কমার্সে ময়মনসিংহের পর্যটন- মিনি সুন্দরবন খ্যাত ছালড়া গ্রাম

সেন্ট্রালাইজড ক্লিয়ারিংয়ের মাধ্যমে কেন্দ্রীয়করণ শুরু পদ্মা ব্যাংকের
বিবিধ

সেন্ট্রালাইজড ক্লিয়ারিংয়ের মাধ্যমে কেন্দ্রীয়করণ শুরু পদ্মা ব্যাংকের

ইরানের ভয়ে বিশ্বজুড়ে আমেরিকানদের সতর্ক থাকতে বলল যুক্তরাষ্ট্র
বিবিধ

ইরানের ভয়ে বিশ্বজুড়ে আমেরিকানদের সতর্ক থাকতে বলল যুক্তরাষ্ট্র

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত
বিবিধ

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে
নির্বাচিত

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে

ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা
অটোমোবাইল

ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা

শক্তিশালী প্রসেসরের সাথে আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী প্রসেসরের সাথে আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়
নির্বাচিত

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ মার্চ ২০১৯

ফেসবুকের যে সেটিংস এখনই বদলে ফেলবেন

Techzoom.TV |
TechzoomTV