Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যে প্রত্যন্ত গ্রামে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তে পারিনি, সেখানে এখন মাস্টার্স পড়া যায়: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
যে প্রত্যন্ত গ্রামে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তে পারিনি, সেখানে এখন মাস্টার্স পড়া যায়: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

যে প্রত‌্যন্ত গ্রামে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তে পারিনি, সেই প্রত‌্যন্ত নিভৃত গ্রাম থেকে এখন মাস্টার্স পড়া যায়। ২৫ কিলোমিটার পায়ে হেটে হোস্টেলে থেকে হাইস্কুল জীবন কাটাতে হয়েছে । তিন হাজার মানুষের সেই গ্রামটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন ৬-৭ হাজার শিক্ষাথীদের পদভারে মুখরিত। বিদ‌্যুত- ইন্টারনেট, সড়ক; কী নেই সেখানে। নিজ জন্মস্থান খালিয়াজুরীর কৃষ্ণপুর গ্রামের চিত্র তুল ধরে গল্পের মতো করে বলছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় ‘মোস্তাফা জব্বার- একাকী এক পর্বতারোহী ‘জীবনী গ্রন্থ এবং ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের “অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ডিজিটাল বিপ্লব” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন। লেখক দেবব্রত মুখোপধ‌্যায় জীবনী গ্রন্থটি রচনা করেন এবং বইটি প্রকাশ করেছেন প্রকৌশলী মেহেদী হাসান।

জাতীয় অধ‌্যাপক একে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট কথা সাহিত‌্যিক, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, বিশিষ্ট সাহিত‌্যিক আবৃত্তিকার অধ‌্যাপক রূপা চক্রবর্তী এবং নগদ এর সিইও তানভির মিশুক বক্তৃতা করেন। নগদ’-এর পাবলিক কমিউনিকেশন্স প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।

লেখক দেবব্রত মুখোপধ‌্যায় মোস্তাফা জব্বারকে নিয়ে জীবনী গ্রন্থ লেখার পেক্ষাপট তুলে ধরে বলেন,‘ প্রযুক্তিবিদ একজন মোস্তাফা জব্বারকে নিয়ে তার লেখার যাত্রা শুরু। তারপর আবিস্কার করলাম একজন একজন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বারকে। পেলাম সাংবাদিক মোস্তাফা জব্বারকে। পরতে পরতে তাকে আবিস্কার করলাম। পরে তাকে পেয়েছি নিপুণ নামক পত্রিকার সম্পাদক, ডিজিটাল বাংলা সংবাদ সংস্থা আবাস-এর সম্পাদক ও চেয়ারম‌্যানসহ সাংবাদিক মোস্তাফা জব্বারকে। ক্রমেই ক‌্যানভাসটা বড় হতে দেখেছি। তাকে পেয়েছি ৬০-এর দশকে ছাত্রলীগের সক্রিয় রাজনীতিতে, দেখেছি ঢাকা বিশ্ববিদ‌্যালয়ে মুক্তিযুদ্ধের প্রথম পথ নাটক এক নদী রক্তের নাট‌্যকার মোস্তাফা জব্বারকে। যত জন বড় মানুষের কাছা-কাছি গিয়েছি তাদের মধ‌্যে মোস্তাফা জব্বার বৈচিত্রময় এক প্রতিভা।’

সভাপতির ব্ক্তৃতায় একে আজাদ চৌধুরী বলেন, কম্পিউটার প্রযুক্তিতে মোস্তাফা জব্বার- এর অবদান অম্লান হয়ে থাকবে। তার জীবনী থেকে নতুন প্রজন্ম নিজেদের তৈরি করতে অনুপ্রাণিত হবে।

সেলিমা হোসেন বলেন, প্রযুক্তিতে বাংলাভাষাকে বৈশ্বিক ভাষায় রূপান্তরে মোস্তাফা জব্বার একজন নায়ক হিসেবে বিরাজমান থাকবেন।

রুপা চক্রবর্তী বলেন, বাংলা ভাষার প্রথম বিশ্বায়নের কাজটি প্রথম করে দিয়েছেন জনাব মোস্তাফা জব্বার। তিনি বিদেশীদের জন্য বাংলা লেখার প্রথম ও একমাত্র সফটওয়্যার তৈরি করেন ২০০৬ সালে।

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘যাত্রার শুরু থেকেই ডিজিটাল সেবাকে সার্বজনীন করার মাধ্যমে দেশের সব মানুষের জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখতে সম্মিলিতভাবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা। এই বইয়ের মাধ্যমে আমি একটি বিষয় সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, সেটি হলো ডিজিটাল বিপ্লবের পর এখন আমাদের সময় এসেছে এর সুফল সবার ঘরে পৌঁছে দেওয়ার।

‘মোস্তাফা জব্বার, একাকী এক পর্বতারোহী’ বইটি একুশে বইমেলার ১৭ নম্বর স্টলে বাংলাপ্রকাশ প্যাভিলিয়নে পাওয়া যাবে। ‘অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ বইটি অমর একুশে বইমেলা ২০২২-এর ৪৩৯, ৪৪০ এবং ৪৪১ নং স্টলে পাওয়া যাবে। এ তানভীর এ মিশুকের “অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ডিজিটাল বিপ্লব” শীর্ষক গ্রন্থটি পাওয়া যাবে অমর একুশে বইমেলা ২০২২-এর ৪৩৯, ৪৪০ এবং ৪৪১ নং স্টলে। এ ছাড়া দেশের অন্যতম অনলাইনভিত্তিক বই কেনাকাটার প্ল্যাটফর্ম রকমারি থেকেও সহজেই গ্রন্থটি সংগ্রহ করতে পারবেন পাঠকেরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নাগরিক ও রাষ্ট্রের তথ্য ও অর্থের নিরাপত্তা দেয়া বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জ: পলক
প্রযুক্তি সংবাদ

নাগরিক ও রাষ্ট্রের তথ্য ও অর্থের নিরাপত্তা দেয়া বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জ: পলক

মোবাইল টাওয়ারের ক্ষতিকর দিক জানতে চেয়েছেন আদালত
টেলিকম

মোবাইল টাওয়ারের ক্ষতিকর দিক জানতে চেয়েছেন আদালত

উইন্ডোজ ১১ ব্যবহার করতে হলে আপনার কম্পিউটারে কী কী থাকতে হবে?
প্রযুক্তি সংবাদ

ম্যানুয়ালি ইনস্টল করা যাবে উইন্ডোজ ১১

নতুন প্যাকেজ দিতে পারবে না গ্রামীণফোন-রবি
টেলিকম

নতুন প্যাকেজ দিতে পারবে না গ্রামীণফোন-রবি

অবৈধ পথে আসা মোবাইল হ্যান্ডসেটে বিপর্যয়ে ‘মেড ইন বাংলাদেশ’
প্রযুক্তি সংবাদ

অবৈধ পথে আসা মোবাইল হ্যান্ডসেটে বিপর্যয়ে ‘মেড ইন বাংলাদেশ’

সাংবাদিক রুহুল বারী ফিরোজের বাবার জানাজায় হাজারো মানুষের ঢল
বিবিধ

সাংবাদিক রুহুল বারী ফিরোজের বাবার জানাজায় হাজারো মানুষের ঢল

Load More

ট্রেন্ডিং টপিক

ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা
অটোমোবাইল

ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা

গ্রামীণফোনের VoWiFi সেবা: প্রযুক্তিগত সীমাবদ্ধতা নাকি অপ্রয়োজনীয় গ্রাহক হয়রানি?
টেলিকম

গ্রামীণফোনের VoWiFi সেবা: প্রযুক্তিগত সীমাবদ্ধতা নাকি অপ্রয়োজনীয় গ্রাহক হয়রানি?

রাতে ঘুমের মধ্যে ব্লাস্ট করতে পারে এসি! বিপদ এড়াতে আজই সাবধান হোন
প্রযুক্তি পরামর্শ

রাতে ঘুমের মধ্যে ব্লাস্ট করতে পারে এসি! বিপদ এড়াতে আজই সাবধান হোন

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মে মাসে ‘নগদে’ সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড
অর্থ ও বাণিজ্য

মে মাসে ‘নগদে’ সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

মাসিক ভিত্তিতে প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ লেনদেনের পাশাপাশি ঈদুল...

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম-টিকটক নিষিদ্ধ

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম-টিকটক নিষিদ্ধ

রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণদের সাফল্য

রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণদের সাফল্য

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ ফেব্রুয়ারি ২০২২

যে প্রত্যন্ত গ্রামে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তে পারিনি, সেখানে এখন মাস্টার্স পড়া যায়: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV