Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এগিয়ে যাচ্ছে নারী, এগিয়ে যাচ্ছে দেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
এগিয়ে যাচ্ছে নারী, এগিয়ে যাচ্ছে দেশ
Share on FacebookShare on Twitter

❝এতদিন শুধু বিলালে অমৃত,আজ প্রয়োজন যবে, যে-হাতে পিয়ালে অমৃত, সে-হাতে কূট বিষ দিতে হবে। সেদিন সুদূর নয়-যে দিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়।❞ — নারী (কাজী নজরুল ইসলাম)

নারী মানে কারো চোখে দেবী,কারো কাছে ছলনাময়ী, কারো জন্য দয়াময়ী। আর কারো কারো চোখে শুধুই ভোগ্যপণ্য! আজ থেকে হাজার বছর পূর্বে যার ছিলো নূন্যতম সামাজিক মর্যাদা, ছিলো না নিজস্ব পরিচয়!

কিন্তু সেদিন অনেক পিছনে ফেলে এসেছি আমরা। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজ আমরা নারীদেরকে পুরুষদের সমান মর্যাদা দেওয়ার আহবান জানিয়েছি। আজ আমরা সবাই গতানুগতিকভাবে চলে আসা বৈষম্য ভাঙবার পদক্ষেপ নিচ্ছি, এগিয়ে যাচ্ছি সুন্দর সম অধিকারের সমাজের দিকে…।

কিন্তু আজও প্রশ্ন থেকেই যায়, সত্যিই কি সামনে এগুতে পারছি আমরা? আজকের এই বিশেষ প্রতিবেদনে তারই উপর একটু আলোকপাত করা যাক_

কোথায় যেন একবার পড়েছিলাম, “A woman is unstoppable after she realizes that she deserves better.”

উপরের এই কথাটি হয়তো আজ থেকে দু’যুগ আগেও আমাদের সমাজের বেলায় ঠিক খাটতো না। বলা ভালো নারীদেরকে এই দিকটি দেখানোর সু্যোগটাই দেওয়া হতো না। আজও যে ঠিক সুযোগ পাওয়া যায়, তা নয়। তবে অবস্থার যে উন্নতি ঘটেনি, তা বলা উচিৎ হবে না। বরং সেকালকে পিছনে ফেলে আমরা বেশ অনেকদূর এগিয়ে এসেছি, একথা ভেবে একটু গর্ব-ই করা চলে।

৮ই মার্চ ; বিশ্ব নারী দিবস।এ দিবসকে সামনে রেখে আজ একটু ঘুরে দেখা যাক সেকালকে পিছনে ফেলে কীভাবে এগিয়ে যাচ্ছেন আমাদের নারীরা_

বেশি দূরে নয়, একটু ঘুরে করোনা মহামারির আগের কথাই চিন্তা করা যাক। ২০১৯ সালের গোড়ার দিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ অনুযায়ী দেখা যায় ২০১৮-১৯ অর্থবছরে দেশের ৫ কোটি ৪১ লাখ কর্মজীবীর মধ্যে ১ কোটি ৬২ লাখ নারী৷

এদের মাঝে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা নারীর সংখ্যা প্রায় ১৬ হাজার ৬৯৭ জন। দেশের ৯০ শতাংশ ক্ষুদ্র ঋণ ব্যবহারকারীও নারী৷

যেখানে চাকরি ক্ষেত্রে নারীর সংখ্যা ৮৩ হাজার ১৩৩ জন, অর্থাৎ মোট চাকরির শতকরা ৭.৬ ভাগ ।

কিন্তু এই ছক উলটে গেছে কেবল দুই বছরের মাঝেই। ২০২১ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছিলো যে এক দশকের ব্যবধানে নারী উদ্যোক্তা দ্বিগুণেরও বেশি হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরে নারী উদ্যোক্তার সংখ্যা ছিলো দু লাখেরও বেশি যা ২০০২-০৩ অর্থ বছরে ছিলো মাত্র ২১ হাজার।

নারীরা ব্যাবসা ক্ষেত্রে যে অবিস্মরনীয় গতিতে এগিয়ে যাচ্ছেন, তাতে আশা করা যাচ্ছে যে আগামী ১০ বছরের মাঝেই বাংলাদেশের নারীসমাজ অনেক এগিয়ে যাবে স্বাবলম্বী হবার দিকে।বাংলাদেশে বর্তমানে বেশিরভাগ নারী উদ্যোক্তারাই অনলাইনে নিজেদের উদ্যোগকে এগিয়ে নিচ্ছেন। দেশের ই-কমার্স এ অভূতপূর্ব উন্নতি দেখা গেছে গত দুই বছরে। তবে, বাংলাদেশে সরাসরি কিংবা অনলাইন- দু ধরণের ব্যবসাতেই নারী উদ্যোক্তার সংখ্যা অনেক বাড়লেও উদ্যোক্তাদের মতে নারী হিসেবে ব্যবসা করা কিংবা ব্যবসা সম্প্রসারণ করার ক্ষেত্রে প্রতিনিয়ত বাধা কিন্তু থেকেই যাচ্ছে!
উদ্যোক্তাদের অনেকের ভাষ্যমতে, মেয়েরা টেকনোলজি খাতে প্রতিষ্ঠান দাঁড় করাবে-এটা আগেও যেমন অনেকে মেনে নিতে পারতো না, এখনো অনেকেই পারেন না।অনলাইন কিংবা অফলাইনে নিজের পরিচয় গড়ে তুলতে গেলে তাই টুকটাক কিছু বাধার সম্মুখীন এখনো হতেই হয়।

এখনো সমাজে নারীদের কদর বোঝার তো মানুষ খুব বেশি নেই।এখনো অসংখ্য প্রতিভা চাপা পড়ে যায় সমাজের কাদা-জলেই।

কি্ন্তু,পুরুষতান্ত্রিক এই সমাজে তবুও লেখা হয় নারীদের সব বাধা পেরিয়ে জয়ী হয়ে আসার গল্প।মন ভরে যায় যখন দেখি নতুন কোনো নারীকে স্বাবলম্বী হয়ে উঠতে, যখন দেখি অন্দরের কোনো নারীর মুখে নিজের কাজে পরিতৃপ্ত হয়ে ওঠার হাসি।

আমরা আজ এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেখানে থাকবে না লিঙ্গ বৈষম্য কিংবা পুরুষদের প্রতি অধিক পক্ষপাতিত্ব। যেখানে নারীদের থাকবে না দীর্ঘ সময় ধরে চলে আসা গতানুগতিক- বাঁধাধরা জীবনের ভয়, তারা এগিয়ে যাবে নতুন থেকে নতু্নতর দিগন্তের পথে…

আমরা স্বপ্ন দেখছি নতুন এক বৈষম্যহীন বিশ্বের, যেখানে লেখা হবে জীবনের নতুন নতুন গল্পগুলো।

এই গল্পগুলোকে আরো একটু সুন্দর করা যাক তবে?

তবে, আসুন এবার একটু সুন্দরভাবে ভাবা যাক, একটু বাড়িয়ে দেওয়া যাক সাম্যের হাত, চলুন ভেঙে ফেলি অকারণের এই পক্ষপাতিত্বকে…

It’s time to break the bias. So, come on Bangladesh_

“Let’s break the bias”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নারী দিবস

এই বিভাগ থেকে আরও পড়ুন

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

বিবিধ

‘দেশের স্টার্ট-আপদের জন্য গ্লোবালি প্লাটফর্ম তৈরি করতে চাই’

গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠাচ্ছে পাঁচ দেশ
বিবিধ

গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠাচ্ছে পাঁচ দেশ

বিবিধ

টেন মিনিট স্কুলের আয়োজনে মাস্টার ক্লাস অনুষ্ঠিত

ফ্লাইট এক্সপার্ট ও ফ্লাই ফারের পতন: আস্থার সংকটে গো জায়ান ও শেয়ারট্রিপ
বিবিধ

ওটিএ কেলেঙ্কারি: ক্ষোভের মুখে আটাব, গত এক দশকের নেতৃত্বকে দায়ী করছেন ব্যবসায়ীরা

অনির্দিষ্টকালের জন্য দেশের সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ
বিবিধ

অনির্দিষ্টকালের জন্য দেশের সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

Load More

ট্রেন্ডিং টপিক

আইপ্যাড১ ন্যানোমিটারের চেয়ে ছোট চিপ তৈরির প্রযুক্তি আনল আইবিএম
নির্বাচিত

আইপ্যাড১ ন্যানোমিটারের চেয়ে ছোট চিপ তৈরির প্রযুক্তি আনল আইবিএম

আইওএস ২৭ বেটা ২ উন্মোচন: আইফোনে আসছে আরও শক্তিশালী ‘অ্যাপল ইন্টেলিজেন্স’
প্রযুক্তি সংবাদ

আইওএস ২৭ বেটা ২ উন্মোচন: আইফোনে আসছে আরও শক্তিশালী ‘অ্যাপল ইন্টেলিজেন্স’

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক
টেলিকম

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস
নির্বাচিত

দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাদক ট্রাইব্যুনাল গঠন ও সাইবার স্পেসে জুয়া বন্ধের বিধান রেখে সংসদে দুটি বিল উত্থাপন
প্রযুক্তি সংবাদ

মাদক ট্রাইব্যুনাল গঠন ও সাইবার স্পেসে জুয়া বন্ধের বিধান রেখে সংসদে দুটি বিল উত্থাপন

মাদক সংক্রান্ত মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে পৃথক...

২০০MP ক্যামেরাসহ আসছে ‘শাওমি ১৮ প্রো’!

২০০MP ক্যামেরাসহ আসছে ‘শাওমি ১৮ প্রো’!

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ মার্চ ২০২২

এগিয়ে যাচ্ছে নারী, এগিয়ে যাচ্ছে দেশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix