Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২ অক্টোবর ২০২২
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে হবে
Share on FacebookShare on Twitter

বিশ্বে প্রতি ৫ জনে ১ জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। দেশে ২১ দশমিক ৫ শতাংশ মানুষ কোনো না কোনো ধরনের মানসিক সমস্যায় ভুগছে। করোনা মহামারিতে এ সমস্যা আরও বেড়েছে। তবে এখনও অবহেলিত মানসিক স্বাস্থ্যসেবা। দেশে যারা সমস্যায় ভুগছে, তাদের মধ্যে গড়ে ৯৩ শতাংশ চিকিৎসার বাইরে থাকছে। এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। সচেতনতা বাড়াতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সোমবার ডেইলি স্টার ও লাইফস্প্রিংয়ের যৌথ আয়োজনে রাজধানীর ডেইলি স্টার ভবনে ‘মানসিক স্বাস্থ্যে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক,মূল প্রবন্ধ উপস্থাপন করেন লাইফস্প্রিং মনোরোগ বিশেষজ্ঞ সাঈদুল আশরাফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাইফস্প্রিংয়ের চেয়ারম্যান এবং লিড সাইকোলজিস্ট ইয়াহিয়া মো. আমিন।

সাঈদুল আশরাফ বলেন, দেশে মানসিক সমস্যায় ভুগছে এমন শিশুদের মধ্যে ৯৪ দশমিক ৫ শতাংশ এবং বড়দের মধ্যে ৯২ দশমিক ৩ শতাংশ চিকিৎসাসেবার বাইরে থাকছেন। স্বাস্থ্য খাতে বাজেটের মাত্র ১ শতাংশ মানসিক স্বাস্থ্য চিকিৎসায় বরাদ্দ দেয় সরকার। মানসিক স্বাস্থ্য খাতে বরাদ্দের ৬০ শতাংশ খরচ হয় মানসিক হাসপাতালগুলোতে। দেশের অনেক জেলা ও উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্য চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। দেশে বিশেষজ্ঞ চিকিৎসকেরও সংকট আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মানুষের মধ্যে দিনে দিনে বিষণ্ণতা বাড়ছে। সামাজিক পরিস্থিতির কারণে চাপ বাড়ছে। স্কুল পর্যায় থেকে শিশুদের মাথায় জিপিএ ফাইভের বোঝা চাপিয়ে দেওয়া হয়। গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, কেউ আত্মহত্যা করলে সেটি প্রচার করেই কাজ শেষ হয়ে যায় না। আত্মহত্যার কারণ ও প্রতিকার খোঁজে বের করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মহত্যায় সহায়ক কিছু ওয়েবসাইট বন্ধ করা উচিত।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার বলেন, শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা দূর করতে প্রতিটি স্কুলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া প্রয়োজন।

গণমাধ্যমের ভূমিকা বিষয়ে সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেন, মানুষের চাহিদা অনুযায়ী সংবাদ প্রকাশে সুবিধাবাদী একটি নীতি রয়েছে। প্রচার বাড়ানোর জন্য অনেক গণমাধ্যম মানুষকে হতাশ করে, এমন অস্বাস্থ্যকর অনেক কিছুই প্রকাশ করে। এ ক্ষেত্রে একটি নীতিগত অবস্থান থাকা দরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. কামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রভাষক ফারজানা আক্তার, ডা. আব্দুন নূর তুষার, এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম প্রমুখ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘শেখ হাসিনা: দুর্গম পথের নির্ভীক যাত্রী’ স্মারক গ্রন্থ প্রকাশ
বিবিধ

‘শেখ হাসিনা: দুর্গম পথের নির্ভীক যাত্রী’ স্মারক গ্রন্থ প্রকাশ

মহাকাশে ইরানের আরও এক চমক
বিবিধ

মহাকাশে ইরানের আরও এক চমক

২৪ লাখ ৬৭ হাজার কলিং ভিসার কোটা খুলেছে মালয়েশিয়া
বিবিধ

২৪ লাখ ৬৭ হাজার কলিং ভিসার কোটা খুলেছে মালয়েশিয়া

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
বিবিধ

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

বিবিধ

কমদামে স্মার্টফোন আনছে গুগল

তুরস্ক ২০টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে!
বিবিধ

তুরস্ক ২০টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে!

Load More

ট্রেন্ডিং টপিক

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে,...

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix