Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘শেখ হাসিনা: দুর্গম পথের নির্ভীক যাত্রী’ স্মারক গ্রন্থ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
‘শেখ হাসিনা: দুর্গম পথের নির্ভীক যাত্রী’ স্মারক গ্রন্থ প্রকাশ
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে স্মারকগ্রন্থ ‘শেখ হাসিনা: দুর্গম পথের নির্ভীক যাত্রী’প্রকাশিত হয়েছে। আজ সোমবার সকালে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উম্মোচন করা হয়।

জাতীয় অধ্যাপক ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষক ড. রফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি; গ্রন্থটির সম্পাদক এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধামনমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং গ্রন্থটির নির্বাহী সম্পাদক ও ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকসহ অন্যরা গ্রন্থটির মোড়ক উম্মোচন করেন।

সুলিখিত ৩৩২ পৃষ্ঠার গ্রন্থটি ২০টি অধ্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য কর্মময় জীবন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুকন্যার নিরন্তর সংগ্রামের তথ্যবহুল বিবরণ ও বহু দুর্লভ ছবি দিয়ে সাজানো হয়েছে।

গ্রন্থটিতে রয়েছে বঙ্গবন্ধুকন্যার জন্ম, বেড়ে ওঠা, ছাত্রজীবন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ এবং সুদক্ষ ও বলিষ্ঠ দল পরিচালনাসহ নানা চড়াই-উতরাই পেরিয়ে ১৯৯৬ সালের নির্বাচনে জনরায়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার বিবরণ। এরপর আসে ২০০১ সালে ষড়যন্ত্র ও কারচুপির নির্বাচন, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। বিস্তারিত আলোচনা রয়েছে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সরকার গঠন এবং পরপবর্তী সময়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রক্রিয়া।

মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিদ্যুৎ, কৃষি, মৎস্য, খাদ্য, শিক্ষা, তৈরি পোশাকশিল্পসহ ব্যবসা-বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধির পথে এগিয়ে চলার গল্প সাজানো আছে এতে। উল্লেখ করা আছে ভিশন ২০২১, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন ২০৪১ ও ডেল্টা প্ল্যান ২১০০ নামে সবিশেষ কর্মসূচি নিয়েও। স্বপ্নের পদ্মাসেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেলসহ মেগা প্রকল্পগুলোসহ বাংলাদেশের দৃশ্যপট বদলে দেওয়া বিস্ময়কর উন্নয়নের নানা দিক আলোচিত হয়েছে গ্রন্থটিতে।

গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ২,৫০০ টাকা। তবে http://nagadnews.com ওয়েব সাইটের এই ঠিকানায় চাইলে পাঠকরা ই-বুক হিসেবে এটি ফ্রি পড়তে পারবেন। এ ছাড়া অনলাইনে বই বিক্রি করে দেশের এমন আরো কয়েকটি জনপ্রিয় প্রতিষ্ঠানের ওয়েব সাইটে এটি দেওয়া আছে। সেখান থেকেও আগ্রহী পাঠক ডাউনলোড করে পড়তে পারবেন।

অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, আমরা যখন বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করছি, সেই সময়ে এমন একটি বই প্রকাশ করা হয়েছে। দেশের বাইরে যারা আছেন, তারাও যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে জানতে পারেন, সে জন্য বইটির ইংরেজি সংস্করণ যেন প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর জীবন নিয়ে এমন উদ্যোগ সত্যিই মুগ্ধ করে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অত্যন্ত চমৎকার আলোকচিত্রের সংগ্রহ ও সংকলন যারা করেছেন, তাদের অভিনন্দন। প্রধানমন্ত্রীর ৩৯ বছরের রাজনৈতিক জীবনের পথচলা একটি বইয়ে তুলে ধরা সম্ভব নয়। বইয়ের নামটি মাননীয় প্রধানমন্ত্রীর সংগ্রাম ও পথচলাকে তুলে ধরতে পেরেছে। তিনি তাঁর বাবার স্বপ্ন বাস্তবায়নে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর যে চেষ্টা করে যাচ্ছেন, এই বইয়ে সেই ইতিহাস খুঁজে পাওয়া যাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি দিনই ইতিহাসের একেকটি অধ্যায়। সুতরাং তাঁর সম্পর্কে দেশের মানুষ এবং বিশ্বকে জানানো আমাদের দায়িত্ব। এই গ্রন্থ সেই দায়িত্ব কিছুটা হলেও পূরণ করবে।

গ্রন্থটির সম্পাদক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, শেখ হাসিনার মতো মানুষের ৭৩ বছরের কর্ম সংকলন করা দুঃনসাধ্য কাজ। তারপরও একটু একটু করে হলেও আমরা চেষ্টা করেছি। এই বইটি একটি বড় রেফারেন্স হিসেবে কাজ করবে। কারণ এখানে অনেক দুর্লভ ছবি ও ঘটনার বর্ণনা আছে। আশা করি এই বই দিয়ে অনেক গবেষণা হবে এবং আরও ভালো কিছু পাওয়া যাবে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, এই গ্রন্থটি জাতি বিনির্মাণের ইতিহাস সঠিকভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থাপন করবে।

তানভীর এ মিশুক বলেন, ভবিষ্যতে যখন প্রধানমন্ত্রীর জীবন ও কর্ম নিয়ে দেশে বিদেশে-গবেষণা হবে তখন এই গ্রন্থটি গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে। তাছাড়া গ্রন্থটি রেফারেন্স গ্রন্থ হিসেবেও বহুল ব্যবহৃত হবে।

অনুষ্ঠানে প্রকাশক জয়ীতা প্রকাশনীর ইয়াসিন কবীর জয় ছাড়াও ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং ‘নগদ’-এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ঘাঁটি বন্ধ, ক্ষতিপূরণ নিশ্চিত হলে আলোচনায় প্রস্তুত ইরান
বিবিধ

মধ্যপ্রাচ্যে ঘাঁটি বন্ধ, ক্ষতিপূরণ নিশ্চিত হলে আলোচনায় প্রস্তুত ইরান

বাংলাদেশের জনসংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে: বিশ্ব জরিপ সংস্থা
বিবিধ

বাংলাদেশের জনসংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে: বিশ্ব জরিপ সংস্থা

গাইনি ও বন্ধ্যাত্ব চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প করল হার্টবিট ডায়াগনস্টিক অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক
বিবিধ

গাইনি ও বন্ধ্যাত্ব চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প করল হার্টবিট ডায়াগনস্টিক অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক

ইউরেনিয়াম নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে ইরান
বিবিধ

ইউরেনিয়াম নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে ইরান

গেম

পাবজি মোবাইল ক্লাব ওপেনে স্মার্টফোন সরবরাহ করছে ভিভো

বাংলানেক্সটের সহযোগিতা আমিরাতের “গোল্ডেন ভিসা সার্টিফিকেট” পেলেন শুভাশীষ ভৌমিক
বিবিধ

বাংলানেক্সটের সহযোগিতা আমিরাতের “গোল্ডেন ভিসা সার্টিফিকেট” পেলেন শুভাশীষ ভৌমিক

Load More

ট্রেন্ডিং টপিক

১০০০০এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৬০০ প্রো ৫জি শীঘ্রই লঞ্চ, ফাঁস হল স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

১০০০০এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৬০০ প্রো ৫জি শীঘ্রই লঞ্চ, ফাঁস হল স্পেসিফিকেশন

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি
অর্থ ও বাণিজ্য

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

ইউটিউবে যখন খুশি তখনই বন্ধ করা যাবে ‘শর্টস’
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে যখন খুশি তখনই বন্ধ করা যাবে ‘শর্টস’

রাজধানীর মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো বাংলাদেশ
অটোমোবাইল

রাজধানীর মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো বাংলাদেশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন

সোশ্যাল মিডিয়া এখন শুধু বিনোদনের জায়গা নয়, এটি...

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix