Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তুরস্ক ২০টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে!

সিরাজুর রহমান, টেকজুম ডটটিভি by সিরাজুর রহমান, টেকজুম ডটটিভি
Tuesday, 28 October 2025
তুরস্ক ২০টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে!
Share on FacebookShare on Twitter

আল জাজিরা নিউজ এজেন্সির দেওয়া তথ্যমতে, তুরস্ক সাম্প্রতিক সময়ে তাদের বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে নতুন করে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে। যার আলোকে গতকাল ২৭ অক্টোবর আঙ্কারায় তুরস্ক ও যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ৮ বিলিয়ন পাউন্ড বা প্রায় ১০.৭ বিলিয়ন ডলার মূল্যে ২০টি অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন (EF-2000) যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি স্বাক্ষর করেছে।

তুরস্ক মূলত ৪++ প্রজন্মের ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানের একেবারে আপগ্রেড ভার্শন ওয়েপন্স, মেন্টেইনেন্স অ্যান্ড ট্রেনিং প্যাকেজসহ ক্রয় করবে। তবে, এর পাশাপাশি তুরস্ক তার বিমান বাহিনীর ঘাটতি মোকাবিলায় কাতারের কাছ থেকে বেশ কিছুসংখ্যক পুরোনো (আধুনিকায়নকৃত) Tranche-3A ভার্সনের ইউরো ফাইটার টাইফুন সংগ্রহের ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। তবে কাতারের সরকারের তরফে এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বর্তমানে তুরস্ক কমব্যাট ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেমে এবং মিসাইল প্রযুক্তিতে ব্যাপক অগ্রগতি অর্জন করলেও বাস্তবে দেশটির বিমান বাহিনীর এয়ার কমব্যাট ফ্লিট শুধু আমেরিকার তৈরি পুরোনো এফ-১৬ যুদ্ধবিমানের উপর নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে, তুরস্কের সাথে বৈরী সম্পর্ক গ্রিসের বিমান বাহিনীর প্রায় অধিকাংশ এফ-১৬ যুদ্ধবিমানগুলোকে উন্নত প্রযুক্তির সমন্বয়ে ব্লক-৭০/৭২ পর্যায়ে আপগ্রেড করে দিয়েছে বা এখনো আপগ্রেড করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

নতুন চুক্তির আলোকে গ্রিস প্রাথমিকভাবে এবার ২০টি অত্যাধুনিক এফ-৩৫এ স্টেলথ ফাইটার জেট পেতে যাচ্ছে। যা নিশ্চিতভাবেই তুরস্কের জন্য বড়ো ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এছাড়া, তুরস্ক বার বার তাদের বিমান বাহিনীর পুরোনো এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নের জন্য আমেরিকার কাছে অনুরোধ জানালেও বাস্তবে বিভিন্ন অজুহাতে তা বিলম্বিত করা হচ্ছে বলে মনে করে এরদোয়ান প্রশাসন।

তবে তুরস্কের এই যুদ্ধবিমান সংগ্রহের ক্ষেত্রে নিউজ মিডিয়ায় গ্রিসের বিমান বাহিনির ব্যাপক আধুনিকায়নের কথা বার বার বলা হলেও বাস্তবে অদূর ভবিষ্যতে ইস&রাইলের সামরিক আগ্রাসন কিংবা তাদের সাথে যুদ্ধের ঝুঁকি মোকাবেলায় নতুন এই প্রস্তুতি নিতে যাচ্ছে তুরস্ক। তাছাড়া সাম্প্রতিক সময়ে ইসরা&ইলের সাথে সংক্ষিপ্ত যুদ্ধে ইরানের যুদ্ধবিমানের অক্ষমতা এবং এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙ্গে পরার মতো বিপর্যয় থেকে থেকে শিক্ষা নিয়ে নতুন করে হয়ত এবার বিমান বাহিনীর ব্যাপক আধুনিকায়নের পথে এগিয়ে যেতে চায় দেশটি।

এদিকে, তার্কিস অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই) টিএফ-এক্স প্রজেক্টের প্রথম এয়ারক্রাফট হিসেবে (কেএএএন) এর প্রোটোটাইপ কপি তৈরি সম্পন্ন করে গত ২০২১ সালের ৪ঠা নভেম্বর। তবে এখনো পর্যন্ত এর বেশকিছু প্রোটোটাইপ কপি তৈরি করা হলেও, বাস্তবে তা সার্ভিসে আসতে আগামী ২০২৮-২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে তুরস্ককে।

যা দেশটির সার্বিক প্রতিরক্ষা ও বিমান বাহিনীর সক্ষমতার অর্জনে গুরুতর প্রতিবন্ধকতা হিসেবে দেখা হচ্ছে। তাই, এই স্টপ-গ্যাপ বা ঘাটতি মোকাবিলায় তুরস্ক তাৎক্ষণিকভাবে যুক্তরাজ্যের কাছ থেকে নতুন ২০টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান (ওয়েপন্স অ্যান্ড ট্রেনিং প্যাকেজসহ) ক্রয় বা সংগ্রহ করতে চায়। তবে খুব সম্ভবত অদূর ভবিষ্যতে হয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তুরস্কের এই পরিকল্পনা সফল নাও হতে পারে।

বর্তমানে তুরস্কের বিমান বাহিনীতে প্রায় ২৪৩টি এফ-১৬ (ব্লক-৩০/৪০) ফাইটিং ফ্যালকন এবং ৪৮টি অতি পুরোনো এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান ছাড়া আপাতত শক্তিশালী আর কোনো যুদ্ধবিমান নেই। তাই অদূর ভবিষ্যতে একেবারে নিজস্ব দেশীয় প্রযুক্তির তৈরি যুদ্ধবিমান দ্বারা এই ঘটতি পূরণে অত্যন্ত পরিকল্পনা মাফিক এগিয়ে গেলেও নিজস্ব ইঞ্জিন প্রযুক্তির সীমাবদ্ধতা, লো প্রোডাকশন ক্যাপাবিলিটি এবং বিশেষ করে পশ্চিমা বিশ্বের সূক্ষ্ম বাধার মুখে তুর্কি বিমান বাহিনীর প্রকৃত আধুনিকায়ন একরকম থমকে দাঁড়িয়েছে।

বিশেষ করে, গত ২০১৯ সালে আমেরিকার এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট প্রজেক্ট থেকে তুরস্ককে বাদ দিলে দেশটি অত্যন্ত সতর্কতার সাথে নিজস্ব প্রযুক্তির যুদ্ধবিমান ডিজাইন ও তৈরিতে মনোনিবেশ করে। অথচ এফ-৩৫ প্রজেক্টের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তুরস্ক আগেই কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল। অথচ, রাশিয়ার এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের কারণে শেষমেষ তুরস্ককে লকহিড মার্টিন মাল্টি নেশন এফ-৩৫ প্রজেক্ট থেকে বাদ দিয়ে দেয় আমেরিকা। যা পশ্চিমা বিশ্বের উপর অতিমাত্রায় নির্ভরতা তুরস্কের জন্য এক চরম শিক্ষা হিসেবে দেখা হয়।

তথ্যসূত্র : আল জাজিরা, ডিফেন্স নিউজ, বিবিসি, রয়টার্স।

লেখক: সিরাজুর রহমান, (Sherazur Rahman), সহকারী শিক্ষক ও লেখক, সিংড়া, নাটোর, বাংলাদেশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অত্যাধুনিক এফ-৩৫এইউরোফাইটারইউরোফাইটার টাইফুনতুরস্কফাইটার জেটযুদ্ধবিমান

এই বিভাগ থেকে আরও পড়ুন

আদানি গ্রিনের সঙ্গে যৌথ উদ্যোগে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করলো টোটালএনার্জিস
বিবিধ

আদানি গ্রিনের সঙ্গে যৌথ উদ্যোগে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করলো টোটালএনার্জিস

করোনায় ভয়াবহ কবলে থেমে যাচ্ছে মুন্সিগঞ্জের বেত শিল্প
বিবিধ

করোনায় ভয়াবহ কবলে থেমে যাচ্ছে মুন্সিগঞ্জের বেত শিল্প

প্রযুক্তি সংবাদ

এই প্রথমবারের বেসিস সফটএক্সপোতে সিভিলিংকড

নাগরিক অংশগ্রহণে স্বাস্থ্যনীতি শক্তিশালী করতে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’-এর যাত্রা শুরু
বিবিধ

নাগরিক অংশগ্রহণে স্বাস্থ্যনীতি শক্তিশালী করতে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’-এর যাত্রা শুরু

প্লে-স্টোরে ৫ লাখের ওপর ডাউনলোড ইভ্যালি অ্যাপ
বিবিধ

প্লে-স্টোরে ৫ লাখের ওপর ডাউনলোড ইভ্যালি অ্যাপ

রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকীতে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠিত
বিবিধ

রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকীতে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
নির্বাচিত

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 October 2025

তুরস্ক ২০টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে!

Techzoom.TV |
TechzoomTV