Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সফলভাবে অনুষ্ঠিত হলো বাক্কো মেম্বারস মিট ২০২৪

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৫ মে ২০২৪
সফলভাবে অনুষ্ঠিত হলো বাক্কো মেম্বারস মিট ২০২৪
Share on FacebookShare on Twitter

তথ্য ও প্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ৩৯০ টিরও বেশি প্রতিষ্ঠানের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশান অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’। ২০০৯ সালে প্রতিষ্ঠিত হওয়া এ ছোট্ট সংগঠনটি কালের পরিক্রমায় আজ দেশের তথ্য প্রযুক্তি খাতে অবদান রেখে চলা এক অন্যতম সংস্থা। বাক্কো বিশ্বাস করে সদস্য প্রতিষ্ঠানগুলোই তাদের পথচলার চালিকাশক্তি, এবং সকল প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা এবং কার্যোদ্যোগের মাধ্যমেই সম্ভাবনাময় এ শিল্পখাতটির অবস্থান বাংলাদেশের বর্তমান অর্থনীতিতে অবদান রেখে চলা শিল্পখাতগুলোর মধ্যে প্রথম অবস্থানে উন্নীত করা সম্ভব, আর তার জন্য প্রয়োজন সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেলবন্ধন তৈরি করা। তারই অভিপ্রায়ে, বাক্কো বিগত বছরগুলোর ন্যায় এ বছরও আয়োজন করেছে “মেম্বারস মিট ২০২৪” শীর্ষক একটি প্রীতি সম্মিলনী অনুষ্ঠান।

আজ রাজধানীর সেলিব্রিটি কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এমপি ।

অনুষ্ঠানে সদস্যদের প্রীতি সম্মিলনীর পাশাপাশি বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যদের আনুষ্ঠানিক অভিষেক ঘটে। ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে ডিজিকন টেকনোলজিস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরীফ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদ হোসেন নির্বাচিত হয়েছেন। জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে টাইমস এএসএল কল সেন্টার লিমিটেডের চেয়ারম্যান মো: আবুল খায়ের, সহসভাপতি হিসেবে অটোমেশন সলিউশনজ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তানভীর ইব্রাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাই আউটসোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: তানজিরুল বাসার এবং অর্থ সম্পাদক হিসেবে ইম্পেল সার্ভিস অ্যান্ড সলিউশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ খান, স্কাইটেক সলিউশন্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুসনাদ ই আহমেদ, নোবেল আইটি সলিউশন্স লিমিটেডের চেয়ারম্যান মোঃ ফজলুল হক, ভার্চুয়াল মার্কেট সলিউশন লিমিটেডের পরিচালক আবদুল কাদের, আয়েশা সার্ভিসেস লিমিটেডের (এএসএল বিপিও) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ উদ্দীন আহমেদ এবং মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সলিউশন্স লিমিটেডের পরিচালক মেহেদী হাসান জুলফিকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, বিপিও শিল্পের অভিলক্ষ্য ২০২৫ সালের মধ্যে ১ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় অর্জন ও ১ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি । এই লক্ষ্যমাত্রা অর্জনে সকল প্রতিবন্ধকতা হতে উত্তরণে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আমি আশা করছি, ২০২৪ – ২০২৬ মেয়াদের এই নবনির্বাচিত কমিটি এই শিল্পের সম্প্রসারণে তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে কাজ করি তাহলে অচিরেই মাননীয় প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’বিনির্মাণ করা সম্ভব ।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তি শিল্পখাতের উপরে প্রবন্ধ উপস্থাপন করেন বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন। এ-সময় তিনি বলেন, “তথ্যপ্রযুক্তি খাতের অন্তর্ভুক্ত শিল্পগুলোর মধ্যে অন্যতম ‘বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও)’, যা ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে সেবা রপ্তানির মাধ্যমে বছরে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আহরণকারী নিয়ত-বর্ধনশীল এক শিল্পক্ষেত্র হয়ে উঠেছে। বিপিও শিল্পে বর্তমানে কর্মরত জনসম্পদের সংখ্যা ৮০০০০+; যার ৪০ শতাংশই নারী। বাক্কো ২০২৫ সালের মধ্যে বিপিও শিল্পখাতে ১ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় তৈরি ও ১ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাংলাদেশ সরকারের “স্মার্ট বাংলাদেশ ২০৪১”-লক্ষ্য অর্জনে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য প্রতিষ্ঠান ও অংশীজনদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। লক্ষ্যমাত্রাসমূহ পূরণে নানামুখী কর্মসূচীও গ্রহণ করেছে বাক্কো”। তার পরপরই তিনি সদস্যদের সামনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও উপদেষ্টাগণের পরিচিতি উপস্থাপন করেন। তিনি বাক্কোর পূর্ববর্তী কার্যনির্বাহী পরিষদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া বাক্কোর আটটি উপ-কমিটির ডিরেক্টর ইনচার্জ প্রত্যেকে নিজ নিজ উপ-কমিটির পক্ষ থেকে উপ-কমিটির অভিলক্ষ্য, কর্মপরিকল্পনা এবং গৃহীত বিভিন্ন উদ্যোগগুলো তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক নতুন কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানান । বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশ অচিরেই হয়ে উঠতে চলেছে এক অন্যতম বিপিও ডেস্টিনেশন, এরূপ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, কলসেন্টারের মাধ্যমে সরকার বর্তমানে নতুন নতুন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে । বিপিও শিল্প আমাদের সামনে একটি নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে । বাক্কোর যারা সদস্য এবং উদ্যোক্তারা আছেন তাদের আমি বলতে চাই, আমাদের নতুন নতুন সেক্টরে সক্ষমতা তৈরি করতে হবে। বর্তমানে সারা বিশ্বেই আমাদের ব্যবসা করার ক্ষেত্র তৈরি হয়েছে। আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরে তথ্যপ্রযুক্তি সেক্টরে নতুন করে ১০লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা এবং এক বিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা। আমরা মাননীয় আইসিটি উপদেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, আমরা ধারাবাহিকভাবে ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কর্পোরেট আয়কর অব্যাহতি পেয়েছি । এ বছর আয়কর অব্যাহতির মেয়াদ শেষ হতে যাচ্ছে, ইতিমধ্যে তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য আয়কর অব্যাহতির মেয়াদ ২০২৪ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত বর্ধিত করার জন্য আমি মাননীয় অর্থ প্রতিমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নিকট জোর দাবি জানিয়েছি যেন এই সেক্টরটি আরো বিকশিত হতে পারে ।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান, এসপিপি, এনডিসি, পিএসসি বলেন, “বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন। বিপিও শিল্পের সম্প্রসারণে বিটিআরসি তার সর্বাত্মক সহযোগিতা অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত রাখবে। আমি বিশ্বাস করি, সবাই সবার নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করে গেলে প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’লক্ষ্যমাত্রা সফল করা সম্ভব”।

এছাড়াও, অনুষ্ঠানের অংশ হিসেবে বাক্কো আয়োজন করে সদস্যদের অংশগ্রহণে একটি উন্মুক্ত আলোচনা সভা। আলোচনায় বিপিও ইন্ডাস্ট্রি সম্প্রসারণের পথে বিদ্যমান সকল প্রতিবন্ধকতা হতে উত্তরণের উপায়, কর্মীসংস্থান, বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, প্রযুক্তির সংস্থায়ন, ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নানাবিধ সমস্যার সমাধানে করণীয় সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে বাক্কোর জ্যেষ্ঠ সহসভাপতি মোঃ আবুল খায়ের বাক্কোর সকল সদস্যবৃন্দ, এই অনুষ্ঠান আয়োজনে যারা পৃষ্ঠপোষকতা করেছেন এবং অনুষ্ঠান আয়োজনে যারা সম্পৃক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানান ।

এরপরই অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠানগুলোর হাতে সম্মাননা স্মারক তুলে দেয় বাক্কো। সাড়ম্বরে আয়োজিত এ অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে অসামান্য ভূমিকা পালন করেছে প্লাটিনাম স্পন্সর পেওনিয়ার, নগদ, ওয়েজলি, গো-ইয়ারা লিমিটেড, আয়েশা সার্ভিসেস লিমিটেড (এএসএল বিপিও), এবং টাইমস এএসএল কল সেন্টার লিমিটেড; গোল্ড স্পন্সর ফিফোটেক, স্কাইটেক সলিউশন্স, মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সলিউশন্স লিমিটেড, ডিজিকন টেকনোলজিস পিএলসি, সিলভার স্পন্সর মাই আউটসোর্সিং লিমিটেড, আর্থ নেক্সট টেকনোলজিস লিমিটেড, মিতালি ইন্টারন্যাশনাল, অ্যাপোলো গ্লোবাল রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি, এবং অটোমেশন সার্ভিসেস লিমিটেড।

সবশেষে, শিল্পীদের মনোমুগ্ধকর সংগীতে পরিপূর্ণ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের বাক্কো মেম্বারস মিট ২০২৪।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে নোটারি সেবা দিচ্ছে নোটারি বাংলাদেশ
বিবিধ

অনলাইনে নোটারি সেবা দিচ্ছে নোটারি বাংলাদেশ

ইরানের ইউরেনিয়াম দিয়ে এক ডজন পরমাণু বোমার আশঙ্কা!
বিবিধ

ইরানের ইউরেনিয়াম দিয়ে এক ডজন পরমাণু বোমার আশঙ্কা!

টেলিকম

শুরু হচ্ছে নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন

অটোমোবাইল

নতুন বৈদ্যুতিক গাড়ি ‘মডেল ওয়াই’ উন্মোচন করল টেসলা

রিফাতের স্ত্রী মিন্নির ফেসবুক আইডি গায়েব
প্রযুক্তি সংবাদ

রিফাতের স্ত্রী মিন্নির ফেসবুক আইডি গায়েব

বিবিধ

অনলাইন সার্চ ট্র্যাপ থেকে রক্ষা পেতে করণীয়

Load More

ট্রেন্ডিং টপিক

এটিএম কার্ড মেটাল করে দেওয়ার প্রলোভন, হারাতে পারেন ব্যাংকের টাকা
প্রযুক্তি সংবাদ

এটিএম কার্ড মেটাল করে দেওয়ার প্রলোভন, হারাতে পারেন ব্যাংকের টাকা

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট
প্রযুক্তি সংবাদ

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ
নির্বাচিত

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ

হিউম্যানয়েড রোবটই গাড়ি তৈরির ভবিষ্যৎ —বিএমডব্লিউ
অটোমোবাইল

হিউম্যানয়েড রোবটই গাড়ি তৈরির ভবিষ্যৎ —বিএমডব্লিউ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ মে ২০২৪

সফলভাবে অনুষ্ঠিত হলো বাক্কো মেম্বারস মিট ২০২৪

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix