Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশিরা মাত্র ১ দিনেই পাবেন ভারতের ভিসা!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 17 May 2024
বাংলাদেশিরা মাত্র ১ দিনেই পাবেন ভারতের ভিসা!
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ থেকে ভারতের ভিসা পেতে বেশ ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। এখন থেকে খুব সহজেই মিলবে এই ভিসা। মাত্র ১ দিনেই পাওয়া যাবে ভারত ভ্রমণের ভিসা। এক দিনে ভিসা পাওয়ার সুবিধা কেবলমাত্র ভারতে যারা চিকিৎসা নিতে যাবেন তারাই পাবেন।

চিকিৎসার জন্য ভারতে যান বহু বাংলাদেশি। এবার ভারতে যাওয়া বাংলাদেশিদের খুব কম সময়ে ‘মেডিক্যাল ভিসা’ দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। শর্তসাপেক্ষে আবেদন করলে একদিন পরেই বাংলাদেশিরা পাবেন এই মেডিক্যাল ভিসা। তার জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ পোর্টাল।

আগে ভারতে যাওয়ার জন্য ভিসা পেতে কিছুদিন অপেক্ষা করতে হত বাংলাদেশিদের। কিন্তু এখন অনেক কম সময়ে সেই ভিসা দেওয়া হচ্ছে। এটা যাতে আরও কম সময়ে দেওয়া যায় সেই জন্য ভারতের কাছে আবেদনও করেছে বাংলাদেশ। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই-কমিশন জানিয়েছেন, আবেদন করার একদিনের মধ্যেই বাংলাদেশিদের মেডিক্যাল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শারীরিক অসুস্থতার সঙ্গে কোনরকমভাব আপোস করা সম্ভব নয়। তাই সাধারণ মানুষ যাতে দ্রুত চিকিৎসা পেতে পারেন সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ পোর্টাল চালু হচ্ছে
প্রতি বছর চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। তারা প্রধানত চিকিৎসা নিতেই ওই দেশে যান। এই কারণে তাদের সুবিধা দেওয়ার জন্য একটি বিশেষ পোর্টাল চালুর কথা জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। তাতে আবেদন করার ৪৮ ঘণ্টার মধ্যেই মেডিক্যাল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওই রাজ্যে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের দ্রুত ভিসা দিতেই এই নির্দিষ্ট পোর্টাল চালু করার পরিকল্পনা করে নবান্ন।

দেশটির কর্মকর্তাদের মতে, ভিসার প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশ থেকে আরও মানুষ এই রাজ্যে চিকিৎসা করানোর জন্য আসতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশের বাসিন্দারাই নন, এই পোর্টালের সুবিধা নিতে পারবেন নেপাল এবং ভুটানের বাসিন্দারাও। তারা আবেদন করার ৪৮ ঘণ্টার মধ্যেই ভিসা মঞ্জুর হয়ে যাবে।

কেন এই পোর্টাল?
ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ নেওয়ার উদ্দেশ্য হল রোগীদের আরও বেশি সুবিধা দেওয়া। পোর্টালটিকে রোগীভিত্তিক করাই হল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এতে রোগীর পরিবার স্বচ্ছ তথ্য পাবেন। একই সঙ্গে হাসপাতালগুলোর কাজ সম্পর্কেও একটি স্পষ্ট ধারণা পাবেন রোগীর পরিবারের লোকজন। এই রাজ্যে চিকিৎসা করাতে এসে তাদের আর কোনও রকম সমস্যার মধ্যে পড়তে হবে না।

‘যাত্রী সুবিধা হেলথ ভিসা প্রসেস’-এ বাংলাদেশিরা যে আবেদন করবেন, তা যাচাই করে দ্রুত মেডিক্যাল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হবে। এই ওয়েবসাইট তৈরি করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ। সেখানেই যাবতীয় তথ্য আপলোড করে আবেদন করতে হবে। তাতেই একটি আইডি নম্বর দিয়ে ওই ভিসা দেওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভারতের ভিসা

এই বিভাগ থেকে আরও পড়ুন

বঙ্গবন্ধু টানেল প্রকল্পে ১ হাজার ১৮২ টন এসি সরবরাহ ও স্থাপন করবে ওয়ালটন
নির্বাচিত

বঙ্গবন্ধু টানেল প্রকল্পে ১ হাজার ১৮২ টন এসি সরবরাহ ও স্থাপন করবে ওয়ালটন

পোকো সি৩ এর রিভিউ ও স্পেসিফিকেশন
নির্বাচিত

পোকো সি৩ এর রিভিউ ও স্পেসিফিকেশন

৬৪ মেগাপিক্সেল ক্যামেরাসহ নতুন ৫জি ফোন নিয়ে এলো ভিভো
নির্বাচিত

৬৪ মেগাপিক্সেল ক্যামেরাসহ নতুন ৫জি ফোন নিয়ে এলো ভিভো

অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের সুখবর দিল গুগল
নির্বাচিত

অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের সুখবর দিল গুগল

নতুন মডেলের সাশ্রয়ী মূল্যের অত্যাধুনিক স্মার্টওয়াচ আনলো ওয়ালটন
নির্বাচিত

নতুন মডেলের সাশ্রয়ী মূল্যের অত্যাধুনিক স্মার্টওয়াচ আনলো ওয়ালটন

এআর গ্লাসের জন্য কোয়ালকমের নতুন চিপ
নির্বাচিত

এআর গ্লাসের জন্য কোয়ালকমের নতুন চিপ

Load More

ট্রেন্ডিং টপিক

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।
নির্বাচিত

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
নির্বাচিত

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো
নির্বাচিত

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
নির্বাচিত

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 May 2024

বাংলাদেশিরা মাত্র ১ দিনেই পাবেন ভারতের ভিসা!

Techzoom.TV |
TechzoomTV