Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সচল হচ্ছে ঈশ্বরদীসহ দেশের সাত বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 15 April 2025
সচল হচ্ছে ঈশ্বরদীসহ দেশের সাত বিমানবন্দর
Share on FacebookShare on Twitter

সড়ক ও রেলপথে চাপ কমিয়ে পর্যটন খাতসহ অর্থনীতি চাঙ্গা করতে দেশের বিভিন্ন জেলায় ব্রিটিশ আমলে নির্মিত ২৮টি বিমানবন্দরের মধ্যে দ্রুত সচল হচ্ছে পরিত্যক্ত সাতটির কার্যক্রম। এসব বিমানবন্দর সংস্কারে ব্যয় নিরূপণসহ অন্যান্য বিষয়ে প্রতিবেদন তৈরি করে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে। এর মধ্যে আসছে জুলাই থেকেই বিমান চলাচল শুরু হবে দুই যুগ ধরে ফাইলবন্দি থাকা বগুড়া বিমানবন্দর। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পর অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ঈশ্বরদী, অর্থনীতির সম্ভাবনাময় ঠাকুরগাঁও, লালমনিরহাট, পর্যটন অঞ্চল মৌলভীবাজারের শমসেরনগর, ঐতিহ্যবাহী কুমিল্লা ও রাজধানীর তেজগাঁও বিমানবন্দর সচল করার চেষ্টা চলছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, পরিত্যক্ত বিমানবন্দরগুলো পর্যায়ক্রমে সচল করা হবে। তবে অবকাঠামো নির্মাণ, সংস্কার ও আনুষঙ্গিক প্রস্তুতি যেখানে আগে শেষ হবে, সেগুলো আগে সচল হবে। সবার আগে চালু হবে বগুড়া বিমানবন্দর। আসছে জুনে সব প্রস্তুতি শেষ হলেই সেখানে বিমান চলবে। যদিও বাণিজ্যিকভাবে বিমান পরিচালনার জন্য কিছুটা সময় লাগবে। বেবিচকের চেয়ারম্যান আশা করছেন, এক থেকে দেড় বছরের মধ্যে বিমানবন্দরগুলো সচল হলে বাণিজ্যিকভাবে বিমান পরিচালনা করা যাবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, ১৯৯৬ সালে নির্মাণ শুরু হয়ে ২০০০ সালে শেষ হওয়া বগুড়া বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণসহ আনুষঙ্গিক কার্যক্রম আগামী দুই মাসের মধ্যেই শেষ হবে। এরপরই সেখানে বাণিজ্যিকভাবে বিমান পরিচালনা করা যাবে। পাশাপাশি আগামী বছরেই অন্তত তিনটি বিমানবন্দরের কার্যক্রম শুরু করবে বেবিচক। পরিত্যক্ত এসব বিমানবন্দর চালুর পাশাপাশি ফ্লাইট বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। এসব ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়াও অন্য বিমান পরিচালনা সংস্থা ইউএস বাংলা, নভোএয়ার ও এয়ার এস্টারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে।

সিভিল এভিয়েশনের সূত্রমতে, দেশের বিভিন্ন জেলায় ব্রিটিশ আমলে নির্মিত ২৮টি বিমানবন্দরের মধ্যে বর্তমানে রাজধানীর সঙ্গে আটটির বিমান চলাচল অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে কক্সবাজার বিমানবন্দর। বাণিজ্যিকভাবে সচল বাকি চারটি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে রাজশাহী, যশোর, সৈয়দপুর ও বরিশালে। এসব সচল রুটের সঙ্গে চলতি বছর থেকে শুরু করে আগামী এক-দেড় বছরের মধ্যেই যুক্ত হবে বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুমিল্লা, মৌলভীবাজারের শমসেরনগর ও রাজধানীর তেজগাঁও বিমানবন্দর।

বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিকভাবে সফল হওয়ার জন্য পরিত্যক্ত সাতটি বিমানবন্দরে পর্যাপ্ত যাত্রী পাওয়ার সম্ভাবনা থাকলেও বিমান ওঠানামার জন্য দরকারি অবকাঠামো নেই। যাত্রীবাহী বিমান পরিচালনায় অনুপযুক্ত এসব রানওয়ে সচল ও কার্যকর করতে জরুরিভাবে অবকাঠামো উন্নয়ন ও সংস্কার প্রয়োজন। ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার ফুটের মধ্যে থাকা এসব রানওয়ে উন্নীত করে ৬ থেকে ৮ হাজার ফুটের মধ্যে আনতে হবে। তবেই বাণিজ্যিকভাবে বিমান পরিচালনা করা যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের এক প্রকৌশলী জানান, পরিত্যক্ত বিমানবন্দরগুলোর বেশ কয়েকটির রানওয়ে বেদখল হয়ে গেছে। কোনোটাতে গবাদি পশুর অবাধ বিচরণ, কোনোটিতে বাউন্ডারি ওয়াল ভেঙে পড়েছে। কোথাও আবার নেই নিরাপত্তা চৌকি। ফলে এসব বন্দরের রানওয়ে দখলমুক্তসহ সম্প্রসারণ ও নিরাপত্তা চৌকি স্থাপন করতে হবে। এসব কার্যক্রম অনেক জটিল হওয়ায় কিছুটা ধীরগতিতে চলছে। পরিত্যক্ত বিমানবন্দরগুলোর কোনো কোনোটিতে জমি অধিগ্রহণের মধ্য দিয়ে রানওয়ে ও ট্যাক্সিওয়ের শক্তি বাড়ানো হবে। ঐ প্রকৌশলী আরও জানান, সবার আগে বগুড়া বিমানবন্দরের কার্যক্রম শুরু হবে। টেন্ডারের মাধ্যমে বিদেশ থেকে লাইটিংসহ বিভিন্ন সরঞ্জাম আনা হচ্ছে। জুনের মধ্যে সব কার্যক্রম শেষ হলে জুলাই থেকে রানওয়েতে বিমান উড়তে পারবে।

বিমান সূত্রমতে, বিগত সময়ে বগুড়া, ঈশ্বরদীসহ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম কিছুদিনের জন্য চালু হলেও হঠাৎ তা বন্ধ হয়ে গেলে নানা মহলে বিতর্ক ও সমালোচনা হয়। এর মধ্যে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিত্যক্ত বিমানবন্দরগুলো সচল করার দাবি জোরালো হয়ে উঠলে নতুন করে উদ্যোগ নেয় সরকার। সেই ধারাবাহিকতায় বিএনপি সরকারের আমলে নির্মিত বগুড়া বিমানবন্দর চালু করতে বেবিচকের প্রধান কার্যালয়ে বিশেষ বৈঠক হয়। এতে বিমানবন্দরটি সচল করতে বিভিন্ন খাতে ১ হাজার ২০০ কোটি টাকার বাজেট নিরূপণ করা হয়। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। আগামী দুই মাসের মধ্যেই বিমান চলাচলের জন্য উপযুক্ত হবে বগুড়া বিমানবন্দর।

এদিকে, পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরুর পর থেকেই ঈশ্বরদী বিমানবন্দর চালুর জোর দাবি উঠেছে। যদিও ১৯৬২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত রূপপুরের সঙ্গে ঢাকার বিমান যোগাযোগ স্বাভাবিক ছিল। যেখানে বিদ্যুৎকেন্দ্র ছাড়াও স্থাপিত হয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)। অভিযোগ রয়েছে, ঈশ্বরদী বিমানবন্দরে রানওয়ের দৈর্ঘ্য যেমন কম তেমনি পর্যাপ্ত অগ্নিনির্বাপক ও ট্র্যাফিক ব্যবস্থাপনার অভাব। ফলে রানওয়ে সম্প্রসারণসহ অন্যান্য কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে সরকার।

প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের নগরীখ্যাত কুমিল্লা বিমানবন্দর ১৯৭৬ সাল অবধি বাণিজ্যিকভাবে সচল থাকলেও পরে তা বন্ধ হয়ে যায়। ১৯৯৪ সালে এসে ফের চালু হলেও পর্যাপ্ত যাত্রী না থাকায় পরে পরিত্যক্ত হয়ে পড়ে। তবে ইপিজেড স্থাপনের মধ্য দিয়ে এ অঞ্চলে দ্রুত শিল্পায়ন ও ব্যবসার প্রসার ঘটেছে। ফলে দ্রুততম সময়ে রাজধানীসহ সারা দেশের সঙ্গে যোগাযোগের সুবিধায় বিমানপথের দাবি উঠেছে। একইভাবে রাজধানীর তেজগাঁও সচল করারও উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা পর্যটন অঞ্চলখ্যাত জেলা মৌলভীবাজারের শমশেরনগর ও সীমান্ত জেলা লালমনিরহাট বিমানবন্দরের অবকাঠামোও বাণিজ্যিকভাবে বিমান চলাচলের উপযুক্ত নয়। অথচ এসব এলাকা ধীরে ধীরে পর্যটন ও অর্থনীতিতে সম্ভাবনাময় হয়ে দেখা দিয়েছে। ফলে দ্রুত যোগাযোগের জন্য এসব বিমানবন্দর সচল করার দাবি উঠেছে অনেক আগে থেকেই। যে কারণে এসব বিমানবন্দর সচল করতে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। দেশে দ্রুত শিল্পায়ন, ব্যবসার প্রসারসহ পর্যটন খাতের বিকাশে পাকিস্তান আমলে সচল থাকা অথচ বর্তমানে পরিত্যক্ত বিমানবন্দরগুলোর কার্যক্রম ফের শুরু হলে বদলে যেতে পারে পর্যটনসহ অর্থনীতির চাকা। এমনটাই মনে করছে সংশ্লিষ্ট অঞ্চলের মানুষ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে এলো ইয়ামাহার নতুন স্কুটার
বিবিধ

বাজারে এলো ইয়ামাহার নতুন স্কুটার

ইরানের হামলায় ৩০০ মিলিয়ন ডলার মূল্যের মার্কিন বিমন ধ্বংস
বিবিধ

ইরানের হামলায় ৩০০ মিলিয়ন ডলার মূল্যের মার্কিন বিমন ধ্বংস

সফলভাবে অনুষ্ঠিত হলো বাক্কো মেম্বারস মিট ২০২৪
বিবিধ

সফলভাবে অনুষ্ঠিত হলো বাক্কো মেম্বারস মিট ২০২৪

এপস্টিন
বিবিধ

রহস্যের নাম এপস্টিন ফাইলস, কী আছে এতে?

ইনস্টাগ্রামে তারকাদের কার ফলোয়ার কত?
বিবিধ

ইনস্টাগ্রামে তারকাদের কার ফলোয়ার কত?

বগুড়ার ই-কমার্স এবং এর সম্ভাবনা
ই-কমার্স

বগুড়ার ই-কমার্স এবং এর সম্ভাবনা

Load More

ট্রেন্ডিং টপিক

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো
প্রযুক্তি সংবাদ

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী
সোশ্যাল মিডিয়া

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম
প্রযুক্তি সংবাদ

এসি ১৬-তে চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? রিমোটের সেটিংস বদলান

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

ছবি, ভিডিও, অ্যাপ ও বিভিন্ন ফাইল জমতে জমতে...

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 April 2025

সচল হচ্ছে ঈশ্বরদীসহ দেশের সাত বিমানবন্দর

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix