Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তুরস্ক নিজস্ব প্রযুক্তির এয়ার টু এয়ার (বিভিআর) মিসাইলের সফল টেস্ট ফায়ার সম্পন্ন করেছে!

সিরাজুর রহমান, টেকজুম ডটটিভি by সিরাজুর রহমান, টেকজুম ডটটিভি
Thursday, 23 October 2025
তুরস্ক নিজস্ব প্রযুক্তির এয়ার টু এয়ার (বিভিআর) মিসাইলের সফল টেস্ট ফায়ার সম্পন্ন করেছে!
Share on FacebookShare on Twitter

গত ১৯ অক্টোবর (রবিবার, ২০২৫) তুরস্ক তাদের নিজস্ব প্রযুক্তির তৈরি এয়ার টু এয়ার (বিভিআর) মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষায় তুর্কী বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান থেকে প্রায় ১০০ কিলোমিটারের অধিক রেঞ্জের “Gökdoğan” এয়ার টু এয়ার (বিভিআর) মিসাইলের টেস্ট ফায়ার সম্পন্ন করা হয়, যাকে দেশটির প্রতিরক্ষা প্রযুক্তিতে একটি মাইলফলক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এর পাশাপাশি তুর্কী বিমান বাহিনীর যুদ্ধবিমান থেকে শর্ট রেঞ্জের (২৫-৪০ কিলোমিটার) “Bozdogan” এয়ার টু এয়ার মিসাইলের পরীক্ষা চালানো হয়। তুরস্ক এবার মূলত পরিকল্পনা মাফিক মার্কিন যুক্তরাষ্ট্রের এডভান্স এআইএম-১২০ সি/ডি সিরিজের (বিভিআর) এয়ার টু এয়ার মিসাইল এবং শর্ট রেঞ্জের এ আইএম-৯ সাইড উইন্ডার মিসাইলের বিকল্প হিসেবে নিজ দেশের তৈরি “Gokdogan” ও “Bozdoğan” মিসাইল চূড়ান্তভাবে সার্ভিসে আনতে যাচ্ছে।

বর্তমানে সারা বিশ্বের মধ্যে বহুল পরীক্ষিত এবং কার্যকর এয়ার টু এয়ার মিসাইল হিসেবে এআইএম-১২০ (AMRAAM) সিরিজের বিয়োন্ড ভিজ্যুয়াল রেঞ্জ মিসাইলকে বিশেষ ভাবে বিবেচনা করা হয়। আর আমেরিকার রেইথন কোম্পানির তৈরি এই সিরিজের মধ্যে সবচেয়ে অ্যাডভান্স এবং কার্যকর বিয়োণ্ড ভিজুয়্যাল রেঞ্জ (বিভিআর) মিসাইল হচ্ছে এআইএম-১২০ডি৩ সিরিজের অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল (এএমআরএএএম-ডি)।

ম্যাক ৪ গতির AIM-120D-3 (AMRAAM-D) মিসাইল প্রথম পরীক্ষা করা হয় ২০২২ সালের ৩০ জুন, যখন মার্কিন বিমান বাহিনীর একটি F-15 Strike Eagle যুদ্ধবিমান এটি ব্যবহার করে ১৬০ কিমি দূরত্বের একটি আকাশ লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করে।

তবে আমেরিকার পাশাপাশি বর্তমানে বিশ্বের মধ্যে বিয়োন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (বিভিআর) মিসাইল ডিজাইন ও তৈরির প্রতিযোগিতায় ফ্রান্সের মেটওর, রাশিয়ার আর-৭৭ এবং চীনের পিএল-১৫ দুনিয়া কাঁপাতে শুরু করে দিয়েছে। আর এবার এই প্রতিযোগিতায় এবার যুক্ত হলো তুরস্কের Gökdoğan এবং ভারতের অস্ত্র মার্ক-২ সিরিজের এয়ার টু এয়ার (বিভিআর) মিসাইল।

রাশিয়ার তৈরি আর-৭৭ এয়ার টু এয়ার মিসাইলের রেঞ্জ ১১০ কিলোমিটার, চীনের পিএল-১৫ এর রেঞ্জ আনুমানিক ১৪৫-২০০ কিলোমিটার এবং ফ্রান্সের তৈরি মেটওর অ্যাডভান্স এয়ার টু এয়ার (বিভিআর) মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ ২০০ কিলোমিটার। তাছাড়া তুরস্কের “Gokdogan” মিসাইলের রেঞ্জ ১০০ কিলোমিটার এবং ভারতের অস্ত্র মার্ক-২ সিরিজের উন্নত সংস্করণের (বিভিআর) রেঞ্জ আনুমানিক ১৫০-১৬০ কিলোমিটার বলে উল্লেখ করা হয়েছে।

পরিশেষে বলা যায়, বিশ্বব্যাপী আধুনিক যুদ্ধ প্রযুক্তির অগ্রগতি এখন আর কেবলমাত্র উন্নত বা বড় শক্তিগুলোর হাতে সীমাবদ্ধ নয়। উন্নয়নশীল দেশগুলোও নিজস্ব গবেষণা, প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলে প্রতিরক্ষা খাতে নতুন দিগন্ত উন্মোচন করছে। বিশেষ করে তুরস্কের নিজস্ব প্রযুক্তির মিসাইলের সফল পরীক্ষা তারই উজ্জ্বল দৃষ্টান্ত। এটি প্রমাণ করে যে আত্মনির্ভরশীল ও উন্নত প্রতিরক্ষা প্রযুক্তিই হতে পারে ভবিষ্যতের নিরাপত্তার মূল চাবিকাঠি।

তথ্যসূত্র: Wikipedia, Turkey Today, Defence Security Asia, Army Rrcogination
লেখক: সিরাজুর রহমান শিক্ষক ও লেখক সিংড়া, নাটোর বাংলাদেশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আর-৭৭ এয়ার টু এয়ার মিসাইলপিএল-১৫মিসাইলরাশিয়ার আর-৭৭

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিপস

যেভাবে ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন অ্যাকটিভ করবেন

“দেশি পণ্যের উদ্যোক্তাদের ভিডিও সাক্ষাৎকার”
বিবিধ

“দেশি পণ্যের উদ্যোক্তাদের ভিডিও সাক্ষাৎকার”

বিবিধ

ইউটিউবের বিরুদ্ধে শিশুদের আত্মহত্যার কৌশল শেখানোর অভিযোগ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

বিনা উস্কানিতে আক্রমণ, তেহরানের পাশে মস্কো
বিবিধ

বিনা উস্কানিতে আক্রমণ, তেহরানের পাশে মস্কো

বিলুপ্তের পথে ঐতিহ্যের গ্রে হাউন্ড কুকুর
বিবিধ

বিলুপ্তের পথে ঐতিহ্যের গ্রে হাউন্ড কুকুর

Load More

ট্রেন্ডিং টপিক

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 October 2025

তুরস্ক নিজস্ব প্রযুক্তির এয়ার টু এয়ার (বিভিআর) মিসাইলের সফল টেস্ট ফায়ার সম্পন্ন করেছে!

Techzoom.TV |
TechzoomTV