Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিভি দেখার পাশাপাশি মোবাইল ব্যবহারে ঝুঁকছেন মধ্যবয়স্করা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 17 March 2026
টিভি দেখার পাশাপাশি মোবাইল ব্যবহারে ঝুঁকছেন মধ্যবয়স্করা
Share on FacebookShare on Twitter

টেলিভিশন দেখার সময় মোবাইল ফোনে ভিডিও দেখার অভ্যাস এখন শুধু তরুণ প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নেই। ওমডিয়ার সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ৪৫ থেকে ৫৪ বছর বয়সী ব্যক্তিদের অর্ধেকেরও বেশি এখন টিভি দেখার পাশাপাশি মোবাইলেও ভিডিও ক্লিপ দেখেন।

ওমডিয়ার তথ্যানুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে ৪৫-৫৪ বছর বয়সী মার্কিন দর্শকদের ৫২ শতাংশই জানিয়েছেন, তারা টিভি দেখার সময় ফোনে ভিডিও দেখেন। ২০২২ সালে এ হার ছিল মাত্র ৩৯ শতাংশ। বয়স্ক দর্শকদের মধ্যেও এ প্রবণতা দ্রুত বাড়ছে। বর্তমানে ৫৫-৬৪ বছর বয়সীদের ৩৫ শতাংশ মাল্টিটাস্কিং বা এক সঙ্গে দুটি স্ক্রিন ব্যবহার করেন, যা তিন বছর আগেও ছিল মাত্র ২০ শতাংশ।

লন্ডনে আয়োজিত ‘কানেক্টেড টিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬’ এ ওমডিয়ার সিনিয়র রিসার্চ ডিরেক্টর মারিয়া রুয়া আগুয়েতে এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, মিডিয়া মাল্টিটাস্কিং এখন আর শুধু ৩৪ বছরের কম বয়সীদের অভ্যাস নয়। এটি এখন একটি মৌলিক পরিবর্তন হিসেবে দেখা দিয়েছে, যেখানে মধ্যবয়স্ক ও প্রবীণ দর্শকরাও ব্যাপকভাবে যুক্ত হচ্ছেন।

গবেষণায় দেখা গেছে, ১৮-২৪ বছর বয়সীদের মধ্যে এ হার ২০২২ সালের ৬১ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৬৩ শতাংশ হয়েছে। আর ২৫-৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এটি ৬০ শতাংশ থেকে বেড়ে ৬১ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ তরুণদের মধ্যে এ আচরণ স্থিতিশীল থাকলেও ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যেই সবচেয়ে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

রুয়া আগুয়েতে আরো জানান, বর্তমানে মাল্টিটাস্কিং সাধারণ মানুষের মূলধারার অভ্যাসে পরিণত হয়েছে। দর্শকদের মনোযোগ এখন বিভিন্ন স্ক্রিনে বিভক্ত হয়ে পড়ছে, যা তাদের মোবাইল প্ল্যাটফর্মের প্রতি আকর্ষণ এবং স্বল্প সময়ের জন্য মনোযোগ দেয়ার মানসিকতাকেই প্রকাশ করে।

এ পরিবর্তন স্ট্রিমিং পরিষেবা, সম্প্রচারকারী ও বিজ্ঞাপনদাতাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গবেষকদের মতে, দর্শকদের আকৃষ্ট করতে এখন শুধু টিভির পর্দায় সীমাবদ্ধ থাকলে চলবে না। টিভি এখন আর একক স্ক্রিন অভিজ্ঞতার বিষয় নয়। তাই সফল হতে হলে মোবাইল ও সোশ্যাল মিডিয়ার সঙ্গে সমন্বয় করে বিপণন ও বিষয়বস্তু সাজানোর ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোবাইল ব্যবহার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটনের নতুন মেকানিক্যাল কিবোর্ড বাজারে, ই-প্লাজায় বিশেষ ডিসকাউন্ট
পাঁচমিশালি

ওয়ালটনের নতুন মেকানিক্যাল কিবোর্ড বাজারে, ই-প্লাজায় বিশেষ ডিসকাউন্ট

ইউরোপে বড় শাস্তির মুখে গুগল, রেকর্ড জরিমানার আভাস
পাঁচমিশালি

ইউরোপে বড় শাস্তির মুখে গুগল, রেকর্ড জরিমানার আভাস

ফেস আনলক বিভ্রাটে পিক্সেল ৪
পাঁচমিশালি

ফেস আনলক বিভ্রাটে পিক্সেল ৪

কোভিড-১৯ রোগের সম্ভাবনাময় যত চিকিৎসা
পাঁচমিশালি

কোভিড-১৯ রোগের সম্ভাবনাময় যত চিকিৎসা

পরীমনির মুক্তির দাবিতে প্রতিবাদের ঝড়, ছেয়ে গেছে ফেসবুক
পাঁচমিশালি

পরীমনির মুক্তির দাবিতে প্রতিবাদের ঝড়, ছেয়ে গেছে ফেসবুক

২০২৯ সাল নাগাদ আসছে বহনযোগ্য পরমাণু বিদ্যুৎকেন্দ্র
পাঁচমিশালি

২০২৯ সাল নাগাদ আসছে বহনযোগ্য পরমাণু বিদ্যুৎকেন্দ্র

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন
প্রযুক্তি বাজার

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 March 2026

টিভি দেখার পাশাপাশি মোবাইল ব্যবহারে ঝুঁকছেন মধ্যবয়স্করা

Techzoom.TV |
TechzoomTV