Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চালু হলো ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম জি ফাইভ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 3 July 2019
চালু হলো ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম জি ফাইভ
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে দর্শকদের কাছে বাংলাদেশী বিনোদনমূলক কনটেন্ট পৌঁছে দেয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বজুড়ে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভ।

আজ ৩ জুলাই, ২০১৯ রাজধানীর এক হোটেলে রবি আজিয়াটা লিমিটেডের সাথে এক যৌথ সংবাদ সংম্মেলনে এ ঘোষণা দেয় প্ল্যাটফর্মটি।

বাংলাদেশের শিল্পী ও নির্মাতাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং এর মাধ্যমে এদেশের কনটেন্টগুলো বৈশ্বিক দর্শকদের হাতে পৌঁছে দেয়ার পরিকল্পনার কথা জানান জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ। রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে সেবাটি উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

আগামী এক বছরে বাংলা ভাষায় ছয়টি মেগা প্রকল্প নিয়ে কাজ করবে জিফাইভ। এর আওতায় এদেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে কাজ করবে প্ল্যাটফর্মটি। পাশাপাশি জিফাইভ অরিজিনালের নতুন কনটেন্টগুলোর জন্য তরুণ শিল্পীদের খুঁজে পেতে একটি ট্যালেন্ট হান্ট প্রোগ্রামেরও আয়োজন করবে তারা। রবি আজিয়াটা লিমিটেডের সহযোগিতায় এ ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের আয়োজন করবে জিফাইভ। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

জি ইন্টারন্যাশনাল ও জিফাইভ গ্লোবালের সিইও অমিত গোয়েনকা বলেন, “বিশ্বব্যাপী আমাদের সেবা পৌঁছে দেয়া এবং সম্ভাবনাময় প্রধান প্রধান বাজারগুলোতে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। এক্ষেত্রে এসব বাজারে পারস্পরিক আলোচনার ক্ষেত্র তৈরি করাটা অনেক বড় ব্যাপার। বাংলাদেশের বাজারে রবি ও এয়ারটেলের সাথে আনুষ্ঠানিকভাবে অংশীদারিত্বের ঘোষণা এবং গুরুত্বপূর্ণ এই বাজারের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিতে পেরে আমরা আনন্দিত।”

জিফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “বাংলাদেশের বাজারকে আমরা যথেষ্ট প্রাধান্য দেই। এখানকার দর্শকদের কাছ থেকে আমরা যে সাড়া পেয়েছি তা অভূতপূর্ব। বাংলাদেশী দর্শকদের জন্য আমাদের প্ল্যাটফর্মটিতে রয়েছে বাংলা ভাষায় নির্মিত বহু সমৃদ্ধ কনটেন্ট। এগুলোর মধ্যে জিফাইভ’র অরিজিনাল কনটেন্টসহ রয়েছে সিনেমা, টিভি শো এবং জিবাংলার মতো চ্যানেলের লাইভ স্ট্রিমিং। প্ল্যাটফর্মটির শোগুলোর জন্য স্থানীয় শিল্পী ও নির্মাতাদের সাথে নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি কাজের পরিকল্পনা হাতে নিয়েছি আমরা। জিফাইভ’র মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌছে যাবে এ কনটেন্টগুলো।”

রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “আমাদের বিশ্বাস রবি ও এয়ারটেলের যে গ্রাহকরা মানসম্মত বিনোদনমূলক কনটেন্টের অভাববোধ করছিলেন তাদের সে অপূর্ণতা দূর করবে জিফাইভ। প্ল্যাটফর্মটিতে রয়েছে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ বিনোদনমূলক কনটেন্ট যার মধ্যে বাংলা কনটেন্টও রয়েছে; যা নিশ্চিতভাবেই আমাদের গ্রাহকদের বিনোদনের চাহিদা পূরণ করবে। মূল্য পরিশোধের সহজ প্রক্রিয়ায় বিভিন্ন ডিভাইস থেকে স্বাচ্ছন্দ্যে আমাদের গ্রাহকরা তাদের পছন্দের শোগুলো উপভোগ করতে পারবেন। পাশাপাশি আন্তর্জাতিক বিনোদনমূলক সেবা জিফাইভ’র মাধ্যমে স্থানীয় বিনোদন শিল্পকে বৈশ্বিক দর্শকদের কাছে পৌঁছে দেয়ার সুযোগ তৈরি করতে পেরে আমরা গর্বিত।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি বাংলা’র ‘সা রো গা মা পা’ মাতানো বাংলাদেশী গায়ক মঈনুল হাসান নোবেল এবং জনপ্রিয় ড্রামা সিরিয়াল বকুল কথা’র মূল ভূমিকায় অভিনয় করা নন্দিত অভিনেত্রী উষসী রায়। অনুষ্ঠানে বাংলাদেশী তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা চ ল চৌধুরী, র‌্যাম্প মডেল ও অভিনেত্রী আইরিন সুলতানা এবং টেলিভিশন উপস্থাপক, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব এবং চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম।

রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য জিফাইভ চালু হওয়া এবং স্থানীয় বিনোদন শিল্পের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নোবেলের মনমাতানো সঙ্গীত পরিবেশনা। তিনি বলেন, “আমাদের মতো অনেক শিল্পীকে বৈশ্বিক প্ল্যাটফর্মে উপস্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধরার সুযোগ করে দিয়েছে জি ও জিফাইভ। জিফাইভ এখন বাংলাদেশে; এর ফলে বৈশ্বিক দর্শকদের কাছে নিজেদের শিল্পীসত্তাকে পৌঁছে দেয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের ভক্তকূল গড়ে তোলার এক অনন্য সুযোগ পেল এদেশের শিল্পীরা।”

রবি ও এয়ারটেল গ্রাহকরা জি’ফাইভ’র কনটেন্ট উপভোগ করতে দৈনিক বা সাপ্তাহিক সাবসস্ক্রিপশন প্যাকের যে কোন একটি গ্রহণ করতে পারেন। দৈনিক প্যাকের মূল্য ৭ টাকা এবং সাপ্তাহিক প্যাকের মূল্য ৪৫ টাকা। এই অংশীদারিত্বের মাধ্যমে রবি ও এয়ারটেল গ্রাহকরা তাদের মোবাইলের প্রি-পেইড ব্যালেন্স থেকে এবং পোষ্ট-পেইড গ্রাহকরা মাসিক বিলের সাথে অন্তর্ভূক্ত করে জিফাইভের সাবসস্ক্রিপশন ফি সহজেই পরিশোধ করতে পারবেন।

রবি ও এয়ারটেল গ্রাহকরা একই সাথে পাঁচটি ডিভাইস-মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, স্মার্ট টিভি ইত্যাদির মাধ্যম জিফাইভ’র বিনোদনমূলক কন্টেন্ট উপভোগ করতে পারবেন। দেশজুড়ে রবি’র ৪.৫জি অথবা ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে এই সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

জি’ফাইভ’র সাবসস্ক্রিপশন প্যাকের অংশ হিসেবে বাংলা কনটেন্টের এক সমৃদ্ধ লাইব্রেরিসহ ১৭টি ভাষার এক লাখ ঘন্টারও বেশি সময়ের বিনোদন কনটেন্ট উপভোগ করতে পারবেন রবি ও এয়ারটেল গ্রাহকরা। জিফাইভ’র অরিজিনালের মধ্যে রয়েছে অপরাধ, রোমহর্ষক, গল্প ও কমেডি-নির্ভর সব কনটেন্ট। এছাড়া জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলা’র মত ৬০টির বেশি লাইভ টিভি চ্যানেল রয়েছে প্ল্যাটফর্মটির সমৃদ্ধ লাইব্রেরিতে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২৮ এপ্রিল থেকে ট্রেনের ৫০ শতাংশ টিকিট অ্যাপে
পাঁচমিশালি

২৮ এপ্রিল থেকে ট্রেনের ৫০ শতাংশ টিকিট অ্যাপে

বাংলাদেশ দল নিয়ে ‘সমালোচনা’র ভিডিও ভাইরাল
পাঁচমিশালি

বাংলাদেশ দল নিয়ে ‘সমালোচনা’র ভিডিও ভাইরাল

বাজারে নতুন দৈনিক পত্রিকা ‘নয়া শতাব্দী’
পাঁচমিশালি

বাজারে নতুন দৈনিক পত্রিকা ‘নয়া শতাব্দী’

বাজারে আসছে ওয়ান প্লাস এর নতুন ফ্লাগশিপ ডিভাইস
পাঁচমিশালি

বাজারে আসছে ওয়ান প্লাস এর নতুন ফ্লাগশিপ ডিভাইস

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল
পাঁচমিশালি

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল

১৭ মিনিটে ফুল চার্জ হবে ফোন!
পাঁচমিশালি

৬ মিনিটেই ফুল চার্জ হবে স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো
প্রযুক্তি বাজার

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন
নির্বাচিত

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!
সোশ্যাল মিডিয়া

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কোটি টাকার অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ
প্রযুক্তি সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কোটি টাকার অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেলিটক
ছাড় ও অফার

৫০ টাকায় টেলিটকের সব প্যাকেজের সিম

ডিজিটাল সংযোগ ও আধুনিক টেলিযোগাযোগ সেবা প্রান্তিক মানুষের...

iOS 27.0.1 আপডেটেও কাটেনি iPhone 18 Pro-এর স্পিকার সমস্যা

iOS 27.0.1 আপডেটেও কাটেনি iPhone 18 Pro-এর স্পিকার সমস্যা

Vivo X Fold6 ফোল্ডেবল স্মার্টফোনের ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বড় ডিসপ্লে

Vivo X Fold6 গ্লোবাল: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬,৯০০mAh ব্যাটারি

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 July 2019

চালু হলো ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম জি ফাইভ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix